Efater Tukitaki

Efater Tukitaki Some lines that keeps roaming in your head and it doesn’t feels bad.

বেগম জিয়ার মৃত্যুতে সেইফ হাউজ  অব টে*র*রি*স্ট মোদি, ফ্যাসিস্ট হাসিনা ও তার নমরুদ পুত্র জয়ের শোক প্রকাশের নিউজ যারা শেয়ার...
30/12/2025

বেগম জিয়ার মৃত্যুতে সেইফ হাউজ অব টে*র*রি*স্ট মোদি, ফ্যাসিস্ট হাসিনা ও তার নমরুদ পুত্র জয়ের শোক প্রকাশের নিউজ যারা শেয়ার করছেন এসব শোক মায়া কান্না তারা ইলিয়াস আলীর মেয়েকে পাশে বসিয়ে কেঁদেছেন, চব্বিশে হাসপাতালে ঘুরে ঘুরে উল্লাসের সুরে তারা কেঁদেছেন। আজকে বেগম জিয়ার মৃত্যুতে একটা তিতা সত্যি বি এন পির ইমাজিন করা উচিৎ, ধরুন হাসিনা গদিতে, কারাবন্দী বেগম জিয়ার মৃত্যু হলো, তাদের উল্লাস আপনি কল্পনা করতে পারছেন? বেঁচে থাকতেই তো বলেছেন-

"উন্নত চিকিৎসা দিয়ে কি হবে? বয়স হয়েছে আশির বেশী আর বেঁচে থেকে কি করবে?"

অতএব বি এন পি এর যে বা যারা বাড়তি ভোট কাস্ট করে ক্ষমতায় আশার আশায় তাদের কে আগলে রাখার চিন্তা করেন, এখন সাবধান না হলে কখন হবেন? যে মানুষ কখনো আপোষ করেনি, সে বেঁচে থাকতেই আপনারা আপোষ শুরু করে দিয়েছিলেন, এখন তো সে আল্লাহর মেহমান। বেগম জিয়া ছিলেন আমার ভাই হাদির রাজনৈতিক আদর্শের একজন, উনার মৃত্যু আধিপত্যবাদ বিরোধীদের ও বি এন পির জন্য এক অপূরণীয় ক্ষতি। আল্লাহ উনাকে ও আমার ভাই হাদিকে জান্নাতের মেহমান করুক। শোককে শক্তিতে রুপান্তরিত করে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বদা রুখে দাঁড়িয়ে দেশের দালাল হওয়ার চেষ্টা করতে হবে।

যবে উত্‍পীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না -
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না -
বিদ্রোহী রণ ক্লান্ত,
আমি সেই দিন হব শান্ত।

01/12/2025
🌻🌻🌻
21/06/2025

🌻🌻🌻

18/06/2025

Dagenham park er bondhura 🌻 ゚

23/03/2025

জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকে ইনডিভিজুয়ালি ওবায়দুল কাদের।

একটা দেশের বিচার ব্যাবস্থার উপর মানুষের আস্থা যখন উঠে যায় তখনই শুরু হয় মব জাস্টিস। বাংলাদেশে এত এত মব জাস্টিস হলো নড়বড়ে ...
10/03/2025

একটা দেশের বিচার ব্যাবস্থার উপর মানুষের আস্থা যখন উঠে যায় তখনই শুরু হয় মব জাস্টিস। বাংলাদেশে এত এত মব জাস্টিস হলো নড়বড়ে বিচার ব্যাবস্থার ফসল। পাবলিক যখন সঠিক বিচার পায়না তখনই শুরু হয় এমন অনৈতিক কাজের। যার দায়ভার পুরোপুরি সরকার এর উপর বর্তায়।

দেশের বর্তমান পরিস্থিতি লক্ষ করলে দেখা যায় একটা ত্রিমুখী চাপে আছে সাধারণ জনগণ।
১. আওয়ামী লীগ মাঠের পুরোপুরি বাইরে হিসেবে জনগণ ধরে নিলেও তারা সবসময়ই মাঠে আছে, ঠিক এখন পর্যন্ত। যার ফলাফল স্বরুপ বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিলক্ষিত হচ্ছে। যা কিনা পুরোপুরি ওপারে বসে থাকা দলের প্রধানের নির্দেশে, একদম ছোট অন্যায় থেকে শুরু করে বড় অন্যায়ের আপডেট উনার নখদর্পনে।

২. বি এন পি এর মধ্যে বর্তমানে খুবই টালমাটাল অবস্থা বিরাজ করছে শীর্ষ স্থানীয় নেতাদের সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর। যেটা বুঝতে রকেট সায়েন্স লাগেনা, আপনি একটু চোখখোলা রাখলেই সহজে অনুমেয়। যার সুবিধা নিচ্ছে নিচের দিকের বেশকিছু শাখার নেতাকর্মী। ফলাফল বিচ্ছিন্ন চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, দখল নিপীড়ন। জনগণের ভাষায় পালিয়ে যাওয়া সংগঠনের প্রতিচ্ছবি। তারেক রহমান বহু ছাটাই করে চেষ্টাকরেও নিয়ন্ত্রণে রাখতে পারছেন না।

৩. ইন্টেরিম এখানে সংষ্কারের নামে ভূগোল বুঝিয়ে যাচ্ছে। যদিও আন্তর্জাতিক ভাবে বেশ কিছু আশার বাণী, বাজারের অবস্থা আরো কিছু কন্ট্রোলে রাখতে পারলেও ছেড়ে দিয়ে রেখেছে দেশের আইন শৃঙ্খলা ব্যাবস্থা। যার ভুক্তভোগী আমাদের মত সাধারণ মানুষ।
আওয়ামী লীগ বলতেছে তারা না থাকায় দেশের এই পরিস্থিতি। বি এন পি বলছে ইন্টেরিম ব্যার্থ, নির্বাচন দিন, আমিরে জামায়েত উনি আপাতত খেজুর খাওয়ানোতে ব্যস্ত। ইন্টেরিম এখানে নিরব দর্শক বললে ভুল হবে? তারা দেখে, শোনে, কিন্ত কিছু করেনা।

মব জাস্টিস, তৌহিদি জনতার নামে ইসলাম কে অবমাননার চেষ্টা, বিচার ছাড়া কাউকে পিটিয়ে মারা, ধ*র্ষ*ন এসব এখন হরহামেশাই ঘটছে। এখন কথা হলো এগুলো আগে ঘটেনি? অবশ্যই ঘটেছে এবং এখনকার তুলনায় কোনো অংশে কম নয় বরং আরো লোমহর্ষক। তখন মিডিয়া, নিউজপেপার এ আমরা আলোচিত গুলো দেখতাম, তাছাড়া বাকিগুলো কে মাটিচাপা দেয়া হতো। আমার বন্ধুর মামাকে পুরান ঢাকার মত জায়গা থেকে উঠিয়ে নিয়ে হাসনাবাদের অইদিকে মেরে ফেলে রেখেছে। এটাতো নিউজ হয়নি ফলাও করে। কোনো রেকর্ড ও নেই। কিন্ত এখন যেকোনো ঘটনা আপনার মোবাইলে সাথে সাথে চলে আসে।

এটার দুইটা কারণ হতে পারে
১. মিডিয়া খুব বেশী প্রফেশনাল হয়ে খুটে খুটে সব বের করে আনছে
২. পরিকল্পিতভাবে আপনাকে সব ইচ্ছা করে চোখে আঙ্গুল দিয়ে দেখানো হচ্ছে।
এটা খতিয়ে দেখার দায়িত্ব একটা দেশের গোয়েন্দা সংস্থার, যেটার বর্তমান অবস্থা আপাতত পঙ্গু বললে কোনো অংশে ভুল হবেনা। আগের সাথে তুলনা করে বর্তমান পরিস্থিতি কে জাস্টিফাই করছিনা, এই পরিস্থিতির দায়ভার পুরোপুরি ইন্টেরিম এর। সংস্কারের নামে দুই একটা চোর ডাকাত ধরে আই ওয়াশ করে বড় রাঘব বোয়াল পার পেয়ে যাচ্ছে কিনা সেটার চিন্তার খোরাক জনগনের উপর ই ছেড়ে দিলাম।

12/02/2025

Sergio Aguero ❌
Surgery Aguero ✅

07/12/2024

মাছ শিকার

30/11/2024

Perks of living in village.

27/11/2024

On the go

Address

Dagenham
Maijdee Court
RM95YH

Website

Alerts

Be the first to know and let us send you an email when Efater Tukitaki posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share