বিকশিত মাগুরা সাহিত্য সংসদ

বিকশিত মাগুরা সাহিত্য সংসদ "বিকশিত মাগুরা সাহিত্য সংসদ" এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম।

মো:আব্দুল্লাহ আল নোমান
সাধারণ সম্পাদক
বিকশিত মাগুরা সাহিত্য সংসদ

01/08/2026
01/05/2025

"শ্রমিকের ঘামেই গড়ে উঠে সভ্যতার ভিত্তি"

মে দিবস ২০২৫!

আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিনে আমরা গভীর শ্রদ্ধা জানাই সকল পরিশ্রমী শ্রমিক ভাই-বোনদের, যাঁদের অক্লান্ত শ্রমে নির্মিত হয় আমাদের ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, অফিস-কারখানা—আমাদের উন্নয়নের প্রতিটি ধাপ।

তাদের সম্মান দেওয়া, ন্যায্য অধিকার নিশ্চিত করা ও তাদের পাশে থাকা আমাদের সবার দায়িত্ব।

শ্রমের মর্যাদা হোক সকল অর্জনের প্রথম শর্ত। আসুন, শ্রমিকের পাশে থাকি—সম্মান করি শ্রমকে।

শুভ শ্রমিক দিবস!

বিকশিত মাগুরা সাহিত্য সংসদ এর লক্ষ্য ও উদ্দেশ্য  নিম্নরূপ:-★লক্ষ্য:মাগুরা জেলার সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ঘটানো, নবীন ও ...
29/04/2025

বিকশিত মাগুরা সাহিত্য সংসদ এর লক্ষ্য ও উদ্দেশ্য নিম্নরূপ:-

★লক্ষ্য:
মাগুরা জেলার সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ঘটানো, নবীন ও প্রবীণ লেখকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করা এবং সৃজনশীল লেখালেখির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।

★উদ্দেশ্য:-
1. সাহিত্য চর্চা ও প্রসার:
*সৃজনশীল লেখালেখির প্রচার ও প্রসারের জন্য কর্মশালা, সেমিনার এবং সাহিত্য প্রতিযোগিতার আয়োজন।
*কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি বিষয়ে নতুন লেখকদের সহযোগিতা প্রদান।

2. প্রকাশনা ও প্রকাশনা সহযোগিতা:
*নিয়মিত সাহিত্যপত্রিকা প্রকাশ করা।
*স্থানীয় লেখকদের লেখা প্রকাশে উৎসাহিত করা এবং প্রকাশনা সংক্রান্ত সহায়তা প্রদান।

3. সাহিত্যিক মিলনমেলা:
*নবীন ও প্রবীণ লেখকদের নিয়ে সাহিত্য সভা, মেলা এবং সাহিত্যিক আড্ডার আয়োজন।

4. সাহিত্য ও সংস্কৃতির সংরক্ষণ:
*মাগুরার স্থানীয় সাহিত্য ও সংস্কৃতি নিয়ে গবেষণা এবং ঐতিহ্য সংরক্ষণ।

5. শিক্ষা ও সৃজনশীলতা বৃদ্ধি:
*স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের সাহিত্যচর্চায় উৎসাহিত করা।
*সৃজনশীল চিন্তা-ভাবনার বিকাশে কাজ করা।

6. সামাজিক পরিবর্তন:
*সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধান খুঁজতে সাহিত্যকে মাধ্যম হিসেবে ব্যবহার করা।

7. জাতীয় ও আন্তর্জাতিক সংযোগ:
*মাগুরার সাহিত্যকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করানো।
*অন্যান্য সাহিত্য সংগঠনগুলোর সঙ্গে সংযোগ স্থাপন।

ঈদ মোবারক
29/03/2025

ঈদ মোবারক

Address

Magura

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিকশিত মাগুরা সাহিত্য সংসদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share