Magura Udichi

Magura Udichi Udichi (Bengali: উদীচী), or Bangladesh Udichi Shilpigosthi is a leading progressive cultural organization in Bangladesh.

20/04/2026

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় নাটক বিভাগ আয়োজন করতে যাচ্ছে প্রযোজনা ভিত্তিক ১৫ দিনব্যাপী অভিনয় কর্মশালা। এই বিশেষ আবর্তনে থাকবে বাস্তব মঞ্চে কাজের অভিজ্ঞতা, শরীর ও কণ্ঠের ব্যবহার, চরিত্র নির্মাণ এবং নাট্যপ্রযোজনার পূর্ণাঙ্গ প্রক্রিয়া।

মুখ্য প্রশিক্ষক:
অধ্যাপক রতন সিদ্দিকী

যোগাযোগ: ০১৯২০৯৪৬২২৭

নাটকের প্রতি আগ্রহ থাকলে, নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চাইলে,এই কর্মশালা হতে পারে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ যাত্রা।

উদীচীর  বর্ষবরণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ।
14/04/2026

উদীচীর বর্ষবরণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ।

উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী "আশা ভোঁসলে"র প্রয়াণে উদীচী মাগুরা গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে।
12/04/2026

উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী "আশা ভোঁসলে"র প্রয়াণে উদীচী মাগুরা গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে।

29/03/2026

সম্প্রতি উদীচীর অপভ্রংশ একটি অংশ যারা দখল, মবসন্ত্রাসের সাথে যুক্ত তাদের কিছু কার্যকলাপ জনমনে কিছু প্রশ্নের উদ্রেক করেছে। বিশেষকরে, ২৫শে মার্চের কর্মসূচীকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই আবেগ থেকে মন্তব্য করছেন এটা স্বাভাবিক। কিন্তু এভাবে একটি অপভ্রংশের অপকর্মের দায় ঢালাওভাবে সমগ্র উদীচীর ওপর আরোপ করলে উদীচীর দীর্ঘদিনের সংগ্রাম ও ঐহিত্যকে খারিজ করে দেয়া হবে। আমরা অবশ্যই আপনাদের আবেগের জায়গাটা অস্বীকার করতে চাই না। কিন্তু সবকিছুকেই একপাল্লায় মাপা সমীচীন নয় সেটা যারা লিখছেন তারাও জানেন।

একাত্তরের গণহত্যা আমাদের জাতিসত্তার সবচেয়ে গভীর ক্ষত এবং একই সঙ্গে সবচেয়ে বড় অর্জনের পটভূমি। এই ইতিহাসকে এমনভাবে উপস্থাপন করা উচিত, যাতে তার স্বাতন্ত্র্য ও গুরুত্ব অক্ষুণ্ণ থাকে।
১৯৭১ সালে একটি রাষ্ট্রীয় বাহিনী পরিকল্পিতভাবে একটি জাতিগোষ্ঠীর ওপর নিধনযজ্ঞ চালিয়েছে এবং তাদেরকে সহযোগিতা করেছে এদেশীয় দোসররা এই বাস্তবতাকে অন্য কোনো সময়ের রাজনৈতিক সহিংসতার সঙ্গে সরলরেখায় মিলিয়ে দেখা অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। এটি ইতিহাসকে বিকৃত করার ঝুঁকি তৈরি করে। যারা এ ক্ষেত্রে ব্যত্যয় ঘটিয়েছে, তারা ইতিহাসের মুখোমুখি হবেন এর বাইরে আমরা কিছু বলতে চাই না।
একইসঙ্গে আমরা স্পষ্টভাবে বলতে চাই, সাম্প্রতিক বছরগুলোর দমন-পীড়ন, মানবাধিকার লঙ্ঘন, গুম, খুন বা নির্যাতন কোনোভাবেই উপেক্ষণীয় নয়। এগুলোও গুরুতর অপরাধ এবং এর বিরুদ্ধে অবস্থান নেওয়া জরুরি। কোনো রাজনৈতিক শক্তির অন্যায়কে সমর্থন করার প্রশ্নই আসে না।
তবে সব ধরনের অন্যায়কে এক কাতারে ফেলে সব রাজনৈতিক শক্তিকে একইভাবে চিহ্নিত করা একটি সরলীকৃত ও বিভ্রান্তিকর দৃষ্টিভঙ্গি। এতে সাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তির নৃশংস ভূমিকা আড়াল হওয়ার ঝুঁকি থাকে, এবং প্রগতিশীল রাজনীতির ভেতরের পার্থক্যগুলোও অস্পষ্ট থেকে যায়।

অতএব, ইতিহাসের প্রতি দায়বদ্ধ থেকে, একাত্তরের স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রেখে, সমসাময়িক অন্যায়ের বিরুদ্ধেও স্পষ্ট অবস্থান নেওয়াই প্রয়োজন। আমরা যারা সত্যেন সেন ও রণেশ দাশগুপ্ত-এর আদর্শে উদীচীর পতাকাতলে কাজ করি, আশাকরি তাদের অবস্থান এতেই স্পষ্ট।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের ১১৯ তম জন্মবার্ষিকী পালিত হলো।স্থান: মাগুরার শালিখা উপজেলার ধনেশ্ব...
28/03/2026

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের ১১৯ তম জন্মবার্ষিকী পালিত হলো।
স্থান: মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের বগুড়া গ্রামে শরীফ শাহ্ দেওয়ানজীর বাড়ি।
আয়োজনে : বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী খুলনা বিভাগীয় কমিটি।
ব্যবস্থাপনায়: উদীচী সিংড়া শাখা সংসদ।

মহান স্বাধীনতা দিবস - ২০২৬ খ্রি:এ  উদীচী  মাগুরার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
26/03/2026

মহান স্বাধীনতা দিবস - ২০২৬ খ্রি:এ উদীচী মাগুরার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

26/03/2026
শহীদ দিবস ২০২৬ এ উদীচী মাগুরা জেলা সংসদের শ্রদ্ধাঞ্জলি।
21/02/2026

শহীদ দিবস ২০২৬ এ উদীচী মাগুরা জেলা সংসদের শ্রদ্ধাঞ্জলি।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উদীচী মাগুরা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছে।
30/12/2025

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উদীচী মাগুরা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছে।

উদীচী মাগুরা জেলা সংসদের সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য আফরোজা সুলতানা এর স্বামী এবং নৃত্য বিভাগের শিক্ষার্থী রাইসা ...
29/12/2025

উদীচী মাগুরা জেলা সংসদের সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য আফরোজা সুলতানা এর স্বামী এবং নৃত্য বিভাগের শিক্ষার্থী রাইসা তাসনিম এর বাবা কাজী ইমরান হোসেন ( পনা) আজ দুপুর একটার সময় স্ট্রোক জনিত কারণে ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করেছেন। উদীচী মাগুরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছে।

নিজেদের কেন্দ্রীয় কার্যালয় গণচাঁদা তুলেই সংস্কার করবে উদীচী । এ বিষয়ে সরকার বা কোন করপোরেট প্রতিষ্ঠানের কাছ থেকে সহায়তা ...
21/12/2025

নিজেদের কেন্দ্রীয় কার্যালয় গণচাঁদা তুলেই সংস্কার করবে উদীচী ।

এ বিষয়ে সরকার বা কোন করপোরেট প্রতিষ্ঠানের কাছ থেকে সহায়তা নেবে না উদীচী। দেশে ও বিদেশে উদীচীর হাজারো শিল্পী-কর্মী তাদের পরিশ্রমের উপার্জন থেকে অনুদান দিয়ে সংগঠনের নিয়মিত কার্যক্রম পরিচালনায় মূল ভূমিকা রাখেন। এবার ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করে আগের অবস্থায় ফিরিয়ে আনার ক্ষেত্রেও উদীচীর শিল্পী-কর্মীরাও মুখ্য ভূমিকা পালন করবেন। উদীচীর নাম করে কেউ আর্থিক সহায়তা চাওয়ার পর যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রতারিত হন, তার দায়ভার উদীচী কেন্দ্রীয় সংসদ নেবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় ।

21/12/2025

বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, ছায়ানট এবং দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ

Address

Magura
7600

Alerts

Be the first to know and let us send you an email when Magura Udichi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Magura Udichi:

Share