16/11/2025
আবার দেখা হলে ওগো হ্রদয়স্পর্শী,
তোমাকে ফিরিয়ে দিব তোমার রেখে যাওয়া সব স্মৃতি। হয়ত তোমারও জানা নেই কবে আমাদের দেখা হবে আবার কোনো এক বসন্তের দিনে কিংবা কোনো মুশুল বৃষ্টিতে অথবা তীব্র কনকনে শীতে।
আবার দেখা হবে।
সেদিন তোমার হয়ত খুব তারা থাকবে,বাড়ি গিয়ে সন্তানের মূখে খাবার তুলে দিতে কিংবা কেউ একজন অফিস থেকে ফিরে বা কাজ থেকে ফিরে তোমায় খুজবে তাই।সেদিন আর আমার এক গুচ্ছ সামান্য গোলাপের অপেক্ষা তোমার রবে না।যাওয়ার আগে তোমার ললাটে আমার রুক্ষ ঠোটের স্পর্শের জন্যও তুমি আর ছটফট করবে না।তোমার কানে যায়গা পাবে দামি গহনা,আমার গুজে দেয়া ফুলটার হয়ত অস্তিত্বও অবশিষ্ট থাকবে না কিংবা তোমার হাতের দামি বালা দেখে আমি আমার দেয়া কাচের চুরির কথা ভেবে একটু লজ্জাই পাব।
আবার দেখা হবে,
যেদিন আর আমাকে হারানোর ভয়ে তোমার নয়ন কোনে এক ফোটা শিষীর বিন্দুর ন্যায় জল থাকবে না।
ভেবে দেখেছো সেদিন তুমি অন্য কাউকে ভালবাসবে,অন্য কারো জন্য গভীর চিন্তায় মগ্ন রবে।হয়ত আমার স্মৃতি গুলো খুব ক্ষীন হয়ে আসবে কিংবা অস্তিত্বই রবে না।
তবুও,
আবার দেখা হবে........