Hm Ripon

Hm Ripon সত্য প্রকাশিত হবেই, কাজেই সত্য প্রকাশে সাহসী হও

22/01/2026
আজ সচিবালয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ভাইয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার সুযোগ হয়। পাশে ছিলে...
22/12/2025

আজ সচিবালয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ভাইয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার সুযোগ হয়। পাশে ছিলেন শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল জব্বার শেখ, যিনি আইন মন্ত্রণালয়ে কর্মরত।
আলাপচারিতায় সাকি ভাইয়ের চিন্তা-চেতনা স্পষ্টভাবে বুঝতে পারলাম—দেশের মানুষ কীভাবে ভালো থাকতে পারে, একটি সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা কীভাবে গড়ে তোলা যায়—এসব বিষয়ই তার ভাবনার কেন্দ্রবিন্দু। তার কথা ও দৃষ্টিভঙ্গি থেকে বুঝেছি, তিনি আন্তরিকভাবে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখেন।
আমার মনে হয়, তার মতো করে যদি সবাই দেশের কথা ভাবে, তাহলে আমরা বাংলাদেশিরা অবশ্যই আরও ভালোভাবে, আরও মর্যাদার সঙ্গে থাকতে পারব।
সবশেষে, জুনায়েদ সাকি ভাই ও তার দল “গণসংহতি আন্দোলন”-এর জন্য রইল আন্তরিক শুভকামনা।

লেখালেখির যাত্রায় এক অপ্রত্যাশিত ডাকগল্প বা কবিতার বই লেখার কথা ভাবতাম, কিন্তু এতটা ভয় কখনো কাজ করেনি। যদিও পূর্ব থেকেই ...
22/12/2025

লেখালেখির যাত্রায় এক অপ্রত্যাশিত ডাক
গল্প বা কবিতার বই লেখার কথা ভাবতাম, কিন্তু এতটা ভয় কখনো কাজ করেনি। যদিও পূর্ব থেকেই লেখালেখির চর্চা ছিল। কিন্তু সেদিনের সেই ফোনকলটা ছিল একেবারেই অন্যরকম।
সোনামনি প্রকাশনীর কর্ণধার, আমার শ্রদ্ধেয় বড় ভাই ফিরোজ খান প্রিন্স হঠাৎ করেই ফোন দিয়ে বললেন, "ভাই, আপনাকে নবীদের জীবনী লিখতে হবে। বেশ কয়েকটি জীবনী।"
কিছুক্ষণ আমি নিঃশব্দ ছিলাম। সাহস হচ্ছিল না উত্তর দিতে। বিষয়টির গভীরতা ও দায়িত্বের ভর আমার মনে একটু ভীতি জাগিয়েছিল। ভাই সম্ভবত আমার মৌনতা বুঝতে পেরেছিলেন। তিনি তখন বললেন, "আপনি পারবেন।"
ঠিক তখনই মনে হলো, ভাইয়ের এই আস্থা ও নির্দেশনা আমাকে এই পথে হাঁটতেই হবে।
ইসলামের ইতিহাস, নবী-রাসূল ও সাহাবীদের জীবনী আগে থেকেই পড়েছি অগণিত, অনেক আলেমের বক্তব্য থেকে জ্ঞান সংগ্রহ করেছি। কিন্তু যখন লেখার দায়িত্ব এলো, তখন আরও গভীরভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন মনে হলো।
সিদ্ধান্ত নিয়ে চলে গেলাম বাইতুল মোকাররম। সেখানে তখন ইসলামী বই মেলা চলছিল। সেখান থেকে সংগ্রহ করলাম বেশ কয়েকটি প্রামাণ্য বই। এর মধ্যে ছিল "ক্বাসাসুল আম্বিয়া", কোরআনের তাফসীর এবং আরও কিছু মূল্যবাণ গ্রন্থ।
শুরু করলাম হযরত ইব্রাহীম (আ.)-এর জীবনী দিয়ে। এই একটি জীবনী লিখতে গিয়ে ঘাটতে হয়েছে অজস্র সূত্র, করতে হয়েছে গভীর গবেষণা। পড়াশোনার পর পড়াশোনা, যাচাই-বাছাই—লেখার প্রতি বাক্যই যেন ইলমের পাহাড় টপকে আসা।
আল্লাহর অশেষ রহমতে এবং ফিরোজ ভাইয়ের অকুণ্ঠ সাহস ও আস্থার বলয়ে শেষ পর্যন্ত রচিত হলো আমার প্রথম ইসলামী গ্রন্থ—"হযরত ইব্রাহীম (আ.)" জীবনী।
এই লেখার মাধ্যমে শুধু একটি বইই হয়নি, বরং নবীদের জীবন ও শিক্ষাকে আরও অন্তরের কাছ থেকে জানার একটি সুযোগ পেয়েছি। গবেষণার এই সুবাদে তাদের সান্নিধ্য যেন নিয়মিতই অনুভব করি।
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি কারো জন্য উপকারী হয়, আর আমি যেন এই পথেই থাকতে পারি—সবাই আমার জন্য দোয়া করবেন।
শেষে, সোনামনি প্রকাশনী এবং ফিরোজ খান প্রিন্স ভাইকে আবারও অশেষ ধন্যবাদ। তাঁর প্রেরণা ও আস্থাই আমাকে এই অপ্রত্যাশিত ও মঙ্গলময় পথে এগিয়ে নিয়ে এসেছে।
হ্যাশট্যাগ:
#নবীদের_জীবনী #ইসলামী_গ্রন্থ #সোনামনি_প্রকাশনী #লেখকের_গল্প ্রাহীম_আ #গবেষণা #ইসলামী_অনুপ্রেরণা

“রাজা সাহেবকে নিয়ে প্রথম দীর্ঘ ভ্রমণ।মনের ভেতর এক অদ্ভুত শান্তি—যেন সব পথ আজ আমাদের জন্যই সাজানো।”দোয়ায় রাখবেন আমার র...
14/11/2025

“রাজা সাহেবকে নিয়ে প্রথম দীর্ঘ ভ্রমণ।
মনের ভেতর এক অদ্ভুত শান্তি—যেন সব পথ আজ আমাদের জন্যই সাজানো।”
দোয়ায় রাখবেন আমার রাজা সাহেবকে।

"জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সংগীতের মত...
01/10/2025

"জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সংগীতের মতো ক্রিকেট প্রশাসনেও আপনার অবদান সফল হোক এই কামনা করি।"

প্রিয় ভাই ও বন্ধু যেভাবেই ডাকি না কেন—অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, মাদারীপুর।প্রথমবার সর...
01/09/2025

প্রিয় ভাই ও বন্ধু যেভাবেই ডাকি না কেন—
অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, মাদারীপুর।
প্রথমবার সরাসরি দেখা হলেও তার সাথে সম্পর্ক দীর্ঘদিনের। প্রথমবারের সাক্ষাৎেই মুগ্ধ হয়েছি তার আন্তরিকতায়। ভদ্র, বিনয়ী, অদম্য চেষ্টা আর ইতিবাচক মানসিকতায় তিনি সত্যিই এক অনন্য মানুষ। আইনজীবী হিসেবে যেমন তিনি দায়িত্বশীল ও প্রতিশ্রুতিশীল, তেমনি সাংবাদিক হিসেবেও তার সততা ও ন্যায়নিষ্ঠা প্রশংসনীয়।
দোয়া করি, তিনি যেন আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যান এবং হয়ে উঠেন একজন উদীয়মান গুণী অ্যাডভোকেট ও সমাজের প্রেরণাদায়ী ব্যক্তিত্ব। 🌸🙏

আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ— আমার প্রিয় মানুষ আর আমার রাজা সাহেব। 💖এ বছরের প্রথম নৌকা ভ্রমণ।তাদের হাসি, ভালবাসা আর...
14/08/2025

আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ— আমার প্রিয় মানুষ আর আমার রাজা সাহেব। 💖

এ বছরের প্রথম নৌকা ভ্রমণ।
তাদের হাসি, ভালবাসা আর সঙ্গ— আমার প্রতিদিনের শক্তি আর শান্তি।"
প্রকৃতির কোলে, জলে-স্থলে মিলেমিশে থাকা শান্তির মুহূর্তগুলো— মনটা ভরে গেল।"

Address

Rajor
Madaripur
7904

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hm Ripon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category