অভিযান সংঘ, লালমনিরহাট Avijan Sangha, Lalmonirhat

অভিযান সংঘ, লালমনিরহাট Avijan Sangha, Lalmonirhat Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অভিযান সংঘ, লালমনিরহাট Avijan Sangha, Lalmonirhat, Cultural Center, Sadar, Lalmonirhat.

স্থাপিতঃ ১৯৮৪ খ্রি.

ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিক অগ্রগতির এক উজ্জ্বল নাম। চার দশক ধরে তরুণ প্রজন্মের উন্নয়ন, সামাজিক সংহতি ও সৃজনশীলতার পথপ্রদর্শক।

⚽ খেলাধুলা | 📚 সাহিত্য | 🎭 সংস্কৃতি | 🤝 সামাজিক উদ্যোগ

#অভিযানসংঘ #লালমনিরহাট

দক্ষ খেলোয়ার তৈরীর প্রথম ধাপ
14/08/2026

দক্ষ খেলোয়ার তৈরীর প্রথম ধাপ

10/08/2026

সন্মানিত সদস্যবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে , দক্ষ ফুটবলার তৈরির লক্ষ্যে অভিযান ক্লাব এর ব্যবস্থাপনায় কিছু সংখ্যক কিশোর ফুটবলারকে বিশেষ প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সেই লক্ষ্যে আগামী ১৪. ০৮.২০২৬ রোজ শুক্রবার বেলা তিন ঘটিকায় খেলোয়াড় নিবন্ধন করা হবে। নিবন্ধনের স্থান অভিযান ক্লাব প্রাঙ্গণ ।

যাদের বয়স ১৪ বছর বা তার নীচে এবং উচ্চতা ৫ ফুট এর অধিক নহে তাদেরকে এই প্রশিক্ষণের জন্যে নিবন্ধিত করা হবে।

তাই ফুটবল খেলতে আগ্রহী আপনাদের পরিচিত বা নিজেদের সন্তানকে নিবন্ধিত করার আহ্বান করা হচ্ছে।

আপনাদের সহযোগীতা একান্তভাবে কাম্য।

01/08/2026

সম্মানিত সদস্যবৃন্দ,শুভেচ্ছা নিবেন।

বৃক্ষ রোপণ কর্মসূচি - তৃতীয় পর্ব

কর্মসূচির বিবরণ:
তারিখ: ০২ আগস্ট, ২০২৬, রবিবার
সময়: সকাল ১০:০০ ঘটিকা
স্থান : রেলওয়ে সি পি স্কুল পুকুর পাড়

আপনার মূল্যবান উপস্থিতি একান্তভাবে কাম্য।

বৃক্ষ রোপন দ্বিতীয় পর্ব ০১ .০৮. ২০২৬
01/08/2026

বৃক্ষ রোপন দ্বিতীয় পর্ব
০১ .০৮. ২০২৬

31/07/2026

সম্মানিত সদস্যবৃন্দ,শুভেচ্ছা নিবেন।

বৃক্ষ রোপণ কর্মসূচি - দ্বিতীয় পর্ব

কর্মসূচির বিবরণ:
তারিখ: ০১ আগস্ট, ২০২৬, শনিবার
সময়: সকাল ১০:৩০ ঘটিকা
স্থান : ক্লাব প্রাঙ্গন

আপনার মূল্যবান উপস্থিতি একান্তভাবে কাম্য।

30/07/2026

শোক সংবাদ

আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, অভিযান ক্লাবের কৃতি খেলোয়াড় রুবেল রানা টুরুর শ্রদ্ধেয় পিতা জনাব তসলিম উদ্দিন আজ সন্ধ্যা ৭:০০টায় ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল ১০:০০টায় লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় জানাজায় উপস্থিত থাকার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ রইল।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমীন।

অভিযান ক্লাবের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।

বৃক্ষ রোপণ কর্মসূচি প্রথম দিন ২৪ জুলাই ২০২৬
24/07/2026

বৃক্ষ রোপণ কর্মসূচি
প্রথম দিন ২৪ জুলাই ২০২৬

22/07/2026

সম্মানিত সদস্যবৃন্দ,শুভেচ্ছা নিবেন।

আনন্দের সাথে জানাচ্ছি যে, পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে আমাদের অভিযান ক্লাবের কার্যকরী পর্ষদের গত সভার সিদ্ধান্ত মোতাবেক একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আমাদের এবারের প্রতিপাদ্য: "একটি গাছ লক্ষ প্রাণ"

উক্ত কর্মসূচিতে ক্লাবের সম্মানিত সকল সদস্যের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ আমাদের কর্মসূচিকে সার্থক ও অনুপ্রাণিত করবে। তাই আপনাকে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।

কর্মসূচির বিবরণ:
তারিখ: ২৪ জুলাই, ২০২৬, শুক্রবার
সময়: সকাল ১০:০০ ঘটিকা
স্থান: রেলওয়ে ট্রেনিং স্কুল মাঠ
প্রধান অতিথি: অভিযান ক্লাব এর স্থায়ী কমিটির সদস্য জনাব এ কে এম মমিনুল হক , মাননীয় প্রশাসক, জেলা পরিষদ, লালমনিরহাট।

আপনার মূল্যবান উপস্থিতি একান্তভাবে কাম্য।

" একটি গাছ লক্ষ প্রাণ "          বৃক্ষ রোপন কর্মসূচি ২০২৬এই কর্মসূচির আওতায় আমরা এপর্যন্ত প্রায় ৮০০ শত গাছের চারা চারট...
20/07/2026

" একটি গাছ লক্ষ প্রাণ "
বৃক্ষ রোপন কর্মসূচি ২০২৬
এই কর্মসূচির আওতায় আমরা এপর্যন্ত প্রায় ৮০০ শত গাছের চারা চারটি স্কুল - কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয়, খোদ্দসাপটানা প্রাথমিক বিদ্যালয়, খোঁচাবাড়ি মডেল প্রাথমিক বিদ্যালয়, হাড়িভাঙ্গা দরগারপার প্রাথমিক বিদ্যালয় এর ছাত্র ছাত্রীদের মাঝে বিতরণ করেছি।

এই মর্মে অভিযান সংঘের সকল আজীবন, সাধারণ ও সহযোগী সদস্যকে জানানো যাচ্ছে যে, আগামী ২৭ মে, বুধবার বিশেষ সাধারণ সভার আয়োজন ক...
24/05/2026

এই মর্মে অভিযান সংঘের সকল আজীবন, সাধারণ ও সহযোগী সদস্যকে জানানো যাচ্ছে যে, আগামী ২৭ মে, বুধবার বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভার সকল তথ্য সংশ্লিষ্ট কার্ড সংযুক্ত রয়েছে।

[আমরা সকল সদস্যের সাথে যোগাযোগের চেষ্টা করছি। কাউকে পাওয়া যাচ্ছে, কারো ফোন নম্বর বন্ধ রয়েছে, কেউবা নেটওয়ার্কের বাহিরে, ইত্যাদি। যদি এখন অবধি আপনার সাথে ফোনে বা সরাসরি যোগাযোগ না করা হয়ে থাকে অনুগ্রহ করে, সংঘের আহ্বায়ক অথবা সদস্য সচিবের সাথে যোগাযোগ করুন।

আপনার পরিচিত অভিযান সংঘের কোন সদস্য যিনি এই গ্রুপে নেই তাদের কাছে বার্তাটি শেয়ার করার জন্য আহ্বান করছি।]

আহ্বায়ক: 01740 477 671 (হিমু)
সদস্য সচিব: 01717 277 195 (কামরুজ্জামান)

Address

Sadar
Lalmonirhat
5500

Website

Alerts

Be the first to know and let us send you an email when অভিযান সংঘ, লালমনিরহাট Avijan Sangha, Lalmonirhat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share