05/08/2026
দিন দিন আমাদের জোড়াপুকুর বাজারে জুয়া, লুডু বাজি, তাস বাজি ও ক্যাসিনো ধরনের অবৈধ কার্যক্রম উদ্বেগজনকভাবে বেড়েই চলছে। এভাবে চলতে থাকলে শুধু কিছু মানুষ নয়, ধ্বংস হবে অসংখ্য পরিবার, নষ্ট হবে যুবসমাজের ভবিষ্যৎ।
এ বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দ, ১২ নং ফকিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় এবং হাতীবান্ধা থানার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। অনুগ্রহ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এসব অবৈধ কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিন।
আসুন, সবাই মিলে একটি জুয়ামুক্ত, মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলি।
#জোড়াপুকুর_বাজার #জুয়ামুক্ত_সমাজ #যুবসমাজ_বাঁচান