13/07/2026
🫱হাদীস: সুস্থতা ও অবসর প্রসঙ্গে 👇
বর্ণনাকারী: ইব্নু ‘আব্বাস (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: এমন দুটি নিয়ামত আছে, যে দুটোতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। তা হচ্ছে, সুস্থতা আর অবসর। আব্বাস আম্বরী (রহঃ).....সাঈদ ইবনে আবু হিন্দ (রহঃ) থেকে ইবনে আব্বাস (রাঃ) সূত্রে নবী (ﷺ) থেকে এ রকমই হাদীস বর্ণনা করেছেন।
রেফারেন্স:
হাদিস নং ৬৪১২
সহিহ বুখারী