অনুক্ত

অনুক্ত "হয়তো তোমায় হারিয়ে দিয়েছি, নয়তো গিয়েছি হেরে।
থাক না ধ্রুপদী অস্পষ্টতা, কে কাকে গেলাম ছেড়ে।”

07/01/2025

যেখানে ঘর বাঁধব আমি
আসে আসুক বান,
তুমি যদি ভাসাও মোরে
চাই নে পরিত্রাণ।

—রবীন্দ্রনাথ ঠাকুর

সাহস  হুমায়ুন আজাদএখন, বিশশতকের দ্বিতীয়াংশে, সব কিছুই সাহসের পরিচায়ক।কথা বলা সাহস, চুপ করে থাকাও সাহস।দলে থাকা সাহস, দলে...
31/12/2024

সাহস
হুমায়ুন আজাদ

এখন, বিশশতকের দ্বিতীয়াংশে, সব কিছুই সাহসের পরিচায়ক।
কথা বলা সাহস, চুপ করে থাকাও সাহস।
দলে থাকা সাহস, দলে না থাকাও সাহস।
এখন, এ-দুর্দশাগ্রস্ত গ্রহে, সব কিছুই সাহসের পরিচায়ক।
তোমাকে ভালোবাসি বলা সাহস।
তোমাকে ভালোবাসি না বলাও সাহস।

এখন, বিশশতকের দ্বিতীয়াংশে, সব কিছুই সাহসের পরিচায়ক।
ঘরে একলা থাকাটা সাহস।
আবার রাস্তায় অনেকের সঙ্গে বেরিয়ে পড়াও সাহস।
এখন, এ-দুর্দশাগ্রস্ত গ্রহে সব কিছুই সাহসের পরিচায়ক।
ঝলমলে গোলাপের দিকে তাকানোটা সাহস।
তার থেকে চোখ ফিরিয়ে নেয়াও সাহস।
এখন, বিশশতকের দ্বিতীয়াংশে, সব কিছুই সাহসের পরিচায়ক।
আমি কিছু চাই বলাটা সাহস।
আবার আমি কিছুই চাই না বলাও সাহস।
এখন, এ-দুর্দশাগ্রস্ত গ্রহে বেঁচে থাকাটাই এক প্রকাণ্ড দুঃসাহস।

🕊 একাকিত্বটা আজ খুব ভালো লাগে।          কেন জানো?নিস্তব্ধতা আর নিরবতায় আমি তোমাকে খুঁজে পাই।বড় একান্ত করে খুঁজে পাই। তোম...
30/12/2024

🕊 একাকিত্বটা আজ খুব ভালো লাগে।
কেন জানো?
নিস্তব্ধতা আর নিরবতায় আমি তোমাকে খুঁজে পাই।
বড় একান্ত করে খুঁজে পাই। তোমার রেখে যাওয়া স্মৃতির মেলায় নিজেকে হারিয়ে ফেলি। কত কথা আর কত বিলাপ করি তোমার সাথে.. সেটা তোমার অজানা।

আজ সুখ খুজি তোমার অনুপস্থিতিতেও, একা একা কথা বলা আর
ছোটখাট খুনসুটি নিয়ে মৃদু হাসি মুখে অভিনয়টা চালিয়ে যাচ্ছি। এ অভিনয়ের উৎকৃষ্ট অবদান সে তো তোমারই।

তুমি বলেছিলে ----------------তুমি বলেছিলে, "নিজের যত্ন নিও"কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো,"আমার জন্য তোমার নিজের যত্ন ন...
30/12/2024

তুমি বলেছিলে
----------------

তুমি বলেছিলে, "নিজের যত্ন নিও"
কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো,
"আমার জন্য তোমার নিজের যত্ন নিতে হবে।
তুমি বলেছিলে, "রাত জেগোনা"
কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো,
"তোমার প্রতিটি নির্ঘুম রাতে আমি সঙ্গ দেবো।"
তুমি বলেছিলে, "ঠিকমতো ঔষধ খেও"
কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো,
"আমার ভালো থাকার জন্য তোমার সুস্থতা প্রয়োজন।"
তুমি বলেছিলে, "স্বপ্ন পূরণ করো"
কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো,
"আমি তোমার সব স্বপ্ন পূরণের সাক্ষী হতে চাই।"
তুমি বলেছিলে, "সফল হও"
কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো,
"আমি তোমার ব্যর্থতাতেও পাশে থাকবো।"
তুমি বলেছিলে, "ভালো থেকো"
কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো,
"তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম।"
তুমি বলেছিলে, "সব ঠিক হয়ে যাবে"
কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো,
"চিন্তা করছো কেন? আমি আছি তো।
স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়

গন্তব্যহীন চিঠি...অপরিচিতা...আজ খুব করে জানতে ইচ্ছে করে তুমি কেমন আছো? আর ইচ্ছে হলেই বেদনা বিধুর দুটি লাইন মনে পড়ে যায় ম...
30/12/2024

গন্তব্যহীন চিঠি...

অপরিচিতা...
আজ খুব করে জানতে ইচ্ছে করে তুমি কেমন আছো? আর ইচ্ছে হলেই বেদনা বিধুর দুটি লাইন মনে পড়ে যায় মান্নাদের কণ্ঠে গাওয়া “ খুব জানতে ইচ্ছে করে”, প্রতিদিন মনের অজান্তেই গানটি যে কতবার শুনি তার ইয়ত্তা নেই। হয়তো তোমাকে হারিয়েই গানগুলো আজ খুব উপভোগ করি। মনের মাঝে ছোট একটা প্রশ্ন খুব করে বাজে, তোমারও কি জানতে ইচ্ছে করে, আমি কেমন আছি? নাকি ব্যস্ততার বেড়াজালে আর সময়ের ব্যবধানে অতীতের পাতাগুলো টিস্যু পেপারের মতো ছিড়ে ফেলেছো? জানি এমন প্রশ্ন তোমাকে অসস্থি দেবে। তুমি কি জানো? আমি আজও তোমার দেওয়া স্মৃতিগুলো খুব যত্ন করে হৃদয়ের কোঠায় রেখে দিয়েছি.. যেখানে কেবল শুধুই তোমার বিচরণ।

জীবনভর শুধু সংলাপ শুনেছি, কিন্তু কখনো বোঝার চেষ্টা করিনি। যখন জীবন দিয়ে অনুভব করলাম, তখনই বুঝলাম পথের স্রষ্টা যেমন পথীক, তেমনি সংলাপের স্রষ্টাও । অভিজ্ঞতার জন্য কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন পড়েনা। জীবনের প্রায় শতভাগ পূর্ণ করেছি তোমার দেওয়া স্মৃতি দিয়ে, যেন বাকিটা জীবন আর কোনো নতুন স্মৃতি জায়গা না পায়।
আচ্ছা তুমি কি আজও সেই ভাঙ্গা টং দোকানের ডাল ভাজা খাও??

জানো, তোমার খাওয়া ডাল ভাজার যে বাকি অংশ আমাকে দিয়েছিলে, তার স্বাদ আর কোনো ডাল ভাজায় আমি আজও খুজে পাইনি।
খুজে পাইনি তোমার মতো আদুরে মানুষ, যে ভালোবেসে বলবে, এইটুকু খেয়ে নাও কিচ্ছুটি হবেনা। হাতে হাত রেখে পাশাপাশি বসে থাকা, অথচ কেও বুঝতেই পারতনা তুমি হাতটি ধরে আছো। মনে আছে সেই দিনের কথা যেদিন বড় আপুর চোখ ফাঁকি দিয়ে তার সামনেই আমরা হাত ধরে বসেছিলাম?? কি দারুণ সেই অনুভূতি.. তোমার চোখের দিকে তাকিয়ে থাকতেই তুমি বলতে “এমন করে কি দেখো” ? আমি কিছুই বলতাম না শুধু অপলক দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে থাকতাম।

মনের সব কথা অকথ্য হয়ে যেতো তোমার সামনে গেলেই । হাজারো প্রেমিক প্রেমিকার মতো করে তোমাকে আবেগী কণ্ঠে হয়তো কখনো বলিনি , আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তুমি বুঝতে, আর আমি তাতেই ধন্য ছিলাম। এসকল সুখের স্মৃতিগুলো আজ আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এ জগতে অনেক মানুষ ব্যর্থ
হয়ে জীবননাশ করেছে, কিন্তু আমি তাদের দলে যেতে চাইনা। আমি তো তোমাকে হারায়নি। তুমি আছো আজও আমার হৃদয় জুড়ে। প্রতিটাক্ষণ হয় তোমার সাথে কথা। যখনই একলা থাকি মনে মনে তোমার সাথে কথা বলি, আর সেই সুখটা অনেক নিবিড়। সেখানে তোমার কোনো কলঙ্কের ভয় নেই জানো তো.. পাগলের মতো একাকী ভালোবাসার সুখ সবাই পাইনা।

কিন্তু সৌভাগ্যবান হিসেবে আমি পেয়েছি। তোমাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাইনা। তুমি হয়তো জানোনা, তোমার ভিক্ষে দেওয়া সময়গুলো আমার এই ক্ষুদ্র জীবনের এক বিরাট সঙ্গী। সেই পরম সঙ্গী নিয়ে আমি মনের সাম্রাজ্য গড়েছি। হেলাল হাফিজের মতো হয়তো আমারও অনেক ইচ্ছে ছিল, কিন্তু সব ইচ্ছে কি আর পূরণ হয় !!

এখন শুধু কামিনী রায়ের পরার্থে
কবিতার দুটি চরণ মনে পড়ে...

>>পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলি দাও
তার চেয়ে সুখ আর কি বা আছে, আপনার কথা ভুলিয়া যাও।

30/12/2024

প্রশ্ন....??
শুন্যতা কি আসলেই কাওকে না পাওয়ার বেদনা নাকি পাওয়ার প্রতিক্ষা? নাকি আর কোনদিনও পাবোনা জেনেও সুপ্ত আগ্নেয়গিরির ন্যায় ধুকে ধুকে জলা? জীবনের সকল অভিযোগ, অনুযোগ আর মুমূর্ষময় মুুহুর্ত মেনে নেওয়াকে শুন্যতা বলে নাকি পূর্ণতা??

30/12/2024

তোমাকে না পেয়ে আজ আমি শূন্য, হয়তো তোমাকে না পেয়েই আজও ভালোবাসা পরিপূর্ণ।

30/12/2024

জানি সবটুকু ভুল আমার ছিলো, হয়তো আমি মানুষ বলেই প্রকৃতির বাইরে চিন্তা করতে পারিনি। মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। এমন ধ্রুব সত্য জানার পরেও তুমি ফিরিয়ে দিলে। কোথাও পড়েছিলাম, রবীন্দ্রনাথের এক অমর বাণী,, “ সত্য নাকি অনেক কঠিন হয়”। তোমার করুণাতলে আজ সেই অমর বাণীর স্বাদ পেয়েছি। সত্যিই তুমি মহান, তুমি ছেড়ে না গেলে হয়তো জীবনে এমন পরম প্রাপ্তী হতে বঞ্চিত হতাম।।

30/12/2024

জীবনের রজতজয়ন্তী পার করেছি, সূবর্ণজয়ন্তী পাবার আশায়। বিধাতার করুণাতে হয়তো জীবনের ইতিটাও টানবো তোমাকে ছাড়া।

30/12/2024

বলতে চেয়েছি অনেক কথা, হয়তো সময় হয়ে ওঠেনি অথবা সাহস করতে পারিনি। জানিনা আমার এ কথা, সুখ ব্যাকুলতা তোমাকে ছুতে পেরেছে কি না! হয়তো তোমাকে সারাজীবন ওই দুর আকাশের তারার মতো দেখে যাবো আর মিটিমিটি জলবো। কখনো সন্ধ্যা তারার মতো আবার কখনো গভীররাতের সুখ তারার মতো।.

Address

Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনুক্ত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category