29/08/2026
পৃথিবীতে অসংখ্য সুন্দরী নারী আছে, যাদেরকে ভালোবাসা যেতো ।
পৃথিবীতে অসংখ্য সুন্দর চোখ আছে, যে পানে আমার এলোমেলো কবিতার পথ খুঁজে পেতে ।
শোনার মত অসংখ্য গান ছিল - তবুও আমি শুনতে চাইলাম তোমার কন্ঠ ।
তোমাকে দেখার আগে অনেক রমণীই আমার দৃষ্টি কেড়েছে, তবুও আমি আটকে গেলাম তোমার চন্দ্রসুধা মুখটার রহস্যময়ী হাসিতে ।
যেন তোমার হাসিতে আমি খুজতে চাইলাম জীবনের সত্য ।
সমস্ত সুন্দর মুখ ফ্যাকাশে লাগে যখন আমার কল্পনায় তুমি এসে ঠাঁই নাও । জানো, তোমার চোখের দিকে তাকিয়ে মনে হয় - এই চোখ আমার হৃদয়ের গতিতে স্পন্দিত হচ্ছে । জানো , মন আমার ভেবে বসে - তুমি আমার না বলা সব কথা বুঝে ফেলে নীরবে পাশে বসেই ।
আমার সব গান রেখে নিজেদের গান আবিষ্কার করলাম, আমি চরিত্র, তুমি লেখক - শুধুই গল্পের খাতিরে বিচ্ছেদ হলো আমাদের ।
ভেবেছিলাম, নতুন গল্পে আমি রব তোমার কোথাও না কোথাও - নতুন গল্পেও আমার ঠাঁই হলো পূরন স্মৃতির চিলেকোঠায় ।
ঘরের পাল্লা ভেঙেছে , বাতাসের মতো দুঃখরা ঢুকে পড়ে বিনা বাঁধায় । ভেবেছি , ঘরের মেরামত করবো , তবে আমি তো ঘরের শিল্পী নই, আমি পারি শুধু না চাইতেও তোমায় ভালবাসতে ।
আমি এও জানি ,
তুমি আসবে না কভু, তবুও আমি সাজিয়ে রাখি ভাঙাচোরা ঘর তুমি ফুলে ।
না এসো , দেখে যাও - আমার ঘরে কতটুকু কমতি আছে, কতটুকু রাখি নি তোমার ইচ্ছা ।
আমি সব রেখে তোমাকে চাইলাম , জানো কেনো , জীবনের কোথাও ধ্বংস লেখা ছিল না ।