SCA Creative campus

SCA Creative campus SCA Creative Campus
Where education meets creativity

18/07/2026

ডিজিটাল যুগের শতভাগ আধুনিকতা হয়তো আমাদের ক্লাসরুমে এখনো পৌঁছায়নি, কিন্তু আধুনিক ও আনন্দময় পড়ানোর স্টাইল থেকে আমরা একটুও পিছিয়ে নেই! বাচ্চাদের এই মিষ্টি সুরই তার প্রমাণ। ❤️📖

আজকের শিশু শ্রেণীর ক্লাসে এক মিষ্টি অভিজ্ঞতা! ​আমার এই ফুটফুটে ছাত্ররা এতটাই সরল যে কাকে কীভাবে সম্মান দিয়ে কথা বলতে হয়,...
11/07/2026

আজকের শিশু শ্রেণীর ক্লাসে এক মিষ্টি অভিজ্ঞতা!

​আমার এই ফুটফুটে ছাত্ররা এতটাই সরল যে কাকে কীভাবে সম্মান দিয়ে কথা বলতে হয়, তাও এখনো বোঝে না।

​আজ আমি ক্লাসে ঢোকা মাত্রই তাদের মধ্যে একজন বাচ্চা ছেলে আমাকে দেখেই হুট করে বলে বসল, "স্যার, আপনাকে আজ সেই লাগছে!" 😄

​ওর এই নিষ্পাপ কথা শুনে দরজায় দাঁড়িয়ে থাকা অভিভাবকসহ আমরা সবাই হেসেই খুন! আমার প্রাণের চেয়েও প্রিয় এই নিষ্পাপ বাচ্চাদের জন্য আমার স্নেহ আর ভালোবাসা সীমাহীন। এই নিরপরাধ হাসিগুলোর মূল্য সত্যিই অনেক। ❤️

​(পুনশ্চ: ছবির বাচ্চারা অবশ্য অন্য ক্লাসের, তবে ওদের হাসিটাও ঠিক ততটাই সুন্দর!) 🥰📸

একজোট হওয়ার বিকল্প নেই।
01/07/2026

একজোট হওয়ার বিকল্প নেই।

একসময়ের যে তারকাদের খেলা দেখে আমাদের বড় হওয়া, আজ তারাই আমাদের পাশে! 🖤

​মাদকের অন্ধকার থেকে তরুণ প্রজন্মকে দূরে সরিয়ে, আবারও খেলার মাঠে ফিরিয়ে আনতে আমরা একজোট হয়েছি। মাঠের সেই চেনা স্পিরিট আর লেজেন্ডদের অনুপ্রেরণায় আমরা প্রস্তুত এক নতুন লড়াইয়ের জন্য। 💪⚽

​আমরা তো আমাদের দায়িত্ব নিতে রেডি, সমাজকে মাদকমুক্ত করতে আপনারা আমাদের সাথে আছেন তো? 🤝🔥

এই প্রকৃতিতে বেড়ে ওঠা ছেলেরা নেশা আর জুয়ায় যেন হারিয়ে না যায়।আল্লাহ তাদের হেফাজত করুন। 🤲❤️
26/06/2026

এই প্রকৃতিতে বেড়ে ওঠা ছেলেরা নেশা আর জুয়ায় যেন হারিয়ে না যায়।
আল্লাহ তাদের হেফাজত করুন। 🤲❤️

লোডশেডিং: শহরের মুখস্থ প্যারাগ্রাফ বনাম হাওরের নির্মম বাস্তবতা!​শহরের শিক্ষার্থীরা হয়তো পরীক্ষার খাতায় নম্বর পাওয়ার জন্য...
23/06/2026

লোডশেডিং: শহরের মুখস্থ প্যারাগ্রাফ বনাম হাওরের নির্মম বাস্তবতা!

​শহরের শিক্ষার্থীরা হয়তো পরীক্ষার খাতায় নম্বর পাওয়ার জন্য ‘Load Shedding’ প্যারাগ্রাফ মুখস্থ করে, কিন্তু এর আসল কষ্টটা তারা কোনোদিন টের পায় না। নিজের কিছু স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে কিশোরগঞ্জের হাওর অঞ্চল—ইটনায় এসে বুঝতে পারছি, লোডশেডিং আসলে কতটা নির্মম ও অমানবিক হতে পারে।

​গতকাল বিকেলেই বিদ্যুৎ চলে গেল। রাত ১০টায় যখন এলো, সবাই মিলে আর্জেন্টিনার ম্যাচটা কোনোমতে উপভোগ করলাম। কিন্তু খেলা শেষ হতেই বিদ্যুৎও যেন নিজের দায়িত্ব শেষ মনে করল—মুহূর্তেই আবার গায়েব! তারপর সারারাত আর দেখা মেলেনি।

​এই ২২ বছরের জীবনে কখনো বিদ্যুৎ ছাড়া ঘুমানোর অভ্যাস ছিল না। অথচ এখন সারাদিনের ক্লান্তি শেষে, এই তীব্র গরমে বাতাস ছাড়াই ঘামতে ঘামতে রাতের পর রাত পার করতে হয়। ইটনা কিন্তু কিশোরগঞ্জ শহর থেকে খুব বেশি দূরে নয়। অথচ এখানে মাঝেমধ্যে কয়েক ফোঁটা বৃষ্টি শুরু হতেই বিদ্যুৎ চলে যায়। আর একটানা বৃষ্টি হলে তো কথাই নেই—এক-দুই দিন বিদ্যুতের মুখই দেখা যায় না। এটাই হাওরের নিত্যদিনের বাস্তবতা। আজ দুপুর ১২টায় গেছে, কখন আসবে কোনো নিশ্চয়তা নেই।

​সবচেয়ে বেশি কষ্ট হয় আমার শিক্ষার্থীদের জন্য। সামনের সপ্তাহ থেকেই ওদের পরীক্ষা শুরু। আমাদের গ্রামীণ অঞ্চলের ছেলেমেয়েরা সন্ধ্যার পরেই মূলত পড়তে বসে, আর ঠিক তখনই বিদ্যুৎ থাকে না। ২০২৬ সালে এসেও একদল শিক্ষার্থীকে চার্জার লাইটের ম্লান আলোয় ভবিষ্যৎ গড়ার লড়াই করতে হচ্ছে।

​প্রতিদিন ক্লাসে গিয়ে যখন জিজ্ঞাসা করি, "পড়া শিখে এসেছ?" তখন অনেকের মলিন মুখের উত্তর থাকে, "স্যার, কারেন্ট ছিল না।" এই কথার পর শিক্ষক হিসেবে আমার আর কোনো জবাব থাকে না। কারণ আমি জানি, ওরা কোনো অজুহাত দিচ্ছে না; ওরা ওদের বাস্তবতার কথাই বলছে।

​দিনের বেলার অবস্থাও আলাদা কিছু নয়। ৪০-৫০ জন শিক্ষার্থী যখন বিদ্যুৎহীন এই অসহনীয় গরমে ঠাসাঠাসি করে ক্লাস করে, শিক্ষক হিসেবে আমার নিজেরই দম বন্ধ হয়ে আসে!

​তার ওপর আরেক চরম ভোগান্তি—বিদ্যুৎ গেলেই ফোনের নেটওয়ার্কও হাওয়া! তখন মনে হয় পুরো পৃথিবী থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। আমরা হয়তো মানচিত্রে আছি, কিন্তু উন্নয়নের হিসাবের খাতায় নেই।

​বিদ্যুৎ কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক চাহিদা। আমাদের বাচ্চারা গরমে ছটফট করছে, হাওরবাসী ভালো নেই। প্রশ্ন একটাই—ডিজিটাল বাংলাদেশের এই সুন্দর স্বপ্নটা আমাদের হাওরবাসীর জন্য কতটুকু সত্যি?

22/06/2026

এখন পরীক্ষার ডেটটা দেওয়া কি খুব প্রয়োজন ছিল? 🤦‍♂️💔 না হইলো শান্তিতে পড়ালেখা, না হইলো শান্তিতে খেলা দেখা! দুইটাই নষ্ট!

আর সত্যি বলতে, "ছাত্রদের কোনো লাভ লস নাই, সময়টাই লস!" 🥲😂

আপনারাও কি এই কষ্টের অংশীদার? কমেন্টে জানান!

মাদক ও জুয়া বন্ধ করুন, আপনার ভবিষ্যৎ গড়ুন। ✨​একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসুন। SCA Creative Campus আছ...
19/06/2026

মাদক ও জুয়া বন্ধ করুন, আপনার ভবিষ্যৎ গড়ুন। ✨
​একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসুন। SCA Creative Campus আছে সবসময় আপনাদের পাশে।

Address

Itna
Kishoreganj
24

Website

Alerts

Be the first to know and let us send you an email when SCA Creative campus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share