KAU Crush & Confessions

KAU Crush & Confessions Agricultural Economics & Agricultural Studies, KAU

  no: 04From: Khulna Agricultural University To: Mrittyka Ibnat আমি জানি না তুমি এটা কখনো পড়বে কি না।আমি তোমার খুব কাছে...
24/01/2026

no: 04

From: Khulna Agricultural University
To: Mrittyka Ibnat

আমি জানি না তুমি এটা কখনো পড়বে কি না।
আমি তোমার খুব কাছের কেউ নই, আবার একেবারে অচেনাও না। অনেকের মধ্যেও শুধু তুমিই আলাদা করে চোখে পড়েছিলে।

জানো, তুমি না খুব মিষ্টি করে কথা বলো। আর তোমার হাসিটাও খুব মিষ্টি। তোমার চোখে একবার তাকালে শুধু তাকিয়েই থাকতে মন চায়।

তোমাকে সামনাসামনি গিয়ে কথাগুলো বলার মত সাহস কিংবা পরিস্থিতি কোনটাই এখনো হয়ে ওঠেনি। কিন্তু আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন তোমার সামনে গিয়ে আমার মনের সব কথা বলতে পারব।

  no: 03From: কেউ একজন To: Sanimoon Sifat Jyoti ভালো লাগাটা অনেকদিন ধরেই। কখনো সেভাবে বলা হয়ে ওঠেনি, হয়তো সাহস হয়নি, কিং...
18/01/2026

no: 03

From: কেউ একজন
To: Sanimoon Sifat Jyoti

ভালো লাগাটা অনেকদিন ধরেই। কখনো সেভাবে বলা হয়ে ওঠেনি, হয়তো সাহস হয়নি, কিংবা উত্তরটা কী হবে সেটা ভেবেই থেমে গেছি। প্রথমে দূর থেকেই তোমাকে দেখে ভালো লেগেছিল, তারপর ধীরে ধীরে তোমার সরলতা, চঞ্চলতা আর সব সময়ের হাসিখুশি স্বভাবটা সেই ভালো লাগাটাকে আরও বাড়িয়ে দিয়েছে। জানি না এটা বলার সঠিক মাধ্যম কি না, তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। জানি না তোমার মনে জায়গা হবে কি না, তবে যদি হয়, নিজেকে ভাগ্যবান মনে করব। তোমাকে জোর করছিনা, তবু উত্তরটা পাবার অপেক্ষায় থাকব।

ইতি
তোমার একজন admirer

  no: 02From: তুমি যাকে ভাবছো সেTo: Parvez Mosarof Naeemতোমার সাথে আমার প্রতিদিনই দেখা হয়, তুমিও আমায় প্রতিদিনই দেখো ক...
15/01/2026

no: 02

From: তুমি যাকে ভাবছো সে
To: Parvez Mosarof Naeem

তোমার সাথে আমার প্রতিদিনই দেখা হয়, তুমিও আমায় প্রতিদিনই দেখো কিন্তু সেভাবে হয়তো দেখো না যেভাবে আমি তোমায় দেখি। তুমি কি কখনোই আমার চোখের ভাষা বুঝতে পারো নি? নাকি বুঝেও না বোঝার ভান করে গেছো...!
আশা করি একদিন তুমি ঠিকই বুঝবে। আমি সেই দিনের অপেক্ষায় থাকলাম।

ইতি
খুঁজে বের করো।

  no: 01From: কোনো এক জুনিয়রTo: Gazi Tanbir AhammedFaculty: AEASকখন যে আপনি আমার প্রতিদিনের ভাবনার ভিড়ে আলাদা করে জায়গা...
13/01/2026

no: 01

From: কোনো এক জুনিয়র
To: Gazi Tanbir Ahammed
Faculty: AEAS

কখন যে আপনি আমার প্রতিদিনের ভাবনার ভিড়ে আলাদা করে জায়গা করে নিলেন, আমি নিজেও বুঝতে পারিনি।
হয়তো কোনো এক সাধারণ দিনের কোনো সাধারণ মুহূর্তে, আপনার হাসি কিংবা আপনার চোখের দিকে তাকিয়েই শুরু হয়েছিল সবকিছু।
আপনার কথা বলার ধরন, আপনার ব্যবহার, আপনার উপস্থিতি—সবকিছুতেই একটা আলাদা শান্তি আছে।
আপনি পাশে থাকলে সময় যেন একটু ধীরে চলে, আর না থাকলে অকারণেই আপনার কথা মনে পড়ে।
এই ভালো লাগাটা আমি কখনো জোর করে তৈরি করিনি, এটা নিজের থেকেই হয়েছে।
চুপচাপ, নীরবে, কোনো দাবি ছাড়াই—শুধু মনে জমে থাকা এক অনুভূতি।

ইতি
অপরিচিতা

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when KAU Crush & Confessions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category