06/08/2025
Title : Behold IV
Media : Mixed media
year : 2025
Concept:
আমার এই শিল্পকর্মে বিশ্বের বর্তমান সময়ের পরিচিত একটি বিষয় ফুটিয়ে তোলা হয়েছে। বর্তমান সময়ে মানুষের দেখার দৃষ্টিভঙ্গি কোন একটা অপশক্তি দ্বারা বাধা পেয়ে থাকে । আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ঘটনার সম্মুখীন হয়ে থাকি কিন্তু সেই সমস্যার পরিপ্রেক্ষিতে আমরা এগিয়ে আসতে চাই না বা এগিয়ে আসার মনোভাবটা আমরা পোষণ করি না । আমাদের চোখের কাজ , কোন একটা জিনিস দেখার পরে , সেটাকে ব্রেইনে সিগনাল পাঠানো তারপর ব্রেইন দেহের বিভিন্ন অঙ্গে সিগন্যাল প্রদান করা । আমার এই শিল্পকর্মে দুটি চোখ একই দৃষ্টিতে তাকিয়ে আছে যেটার শিরা-উপশিরা লাল থেকে কালো হতে শুরু করেছে। এখানে লাল লাইন দ্বারা জীবন্ত শিরা উপশিরা এবং কালো লাইন দ্বারা অনুভূতিহীন শিরা উপশিরা বোঝানো হয়েছে । দুটি চোখের পেছনে খাঁচ কাটা সাদা লাইন পেরেক এর প্রতীক যেটা আমরা সাধারণত কালো জাদুর ক্ষেত্রে দেখে থাকি বা কালো জাদুর ক্ষেত্রে যেটা একটা কমন উপকরণ । দুইটি চোখের নিচে দুটি চিহ্ন দ্বারা শয়তান বা কোন অপশক্তিকে বোঝানো হয়েছে যেটা পেছন থেকে আমাদের দেখার দৃষ্টিভঙ্গি এবং অনুধাবন করার শক্তিকে বাধা প্রদান করছে । এই অপশক্তির অদৃশ্য বাধার কারণে মানুষের চিন্তা চেতনা বিবেক বোধ বুদ্ধি এগুলো লোপ পাচ্ছে এবং বর্তমান সময়ে চুরি ডাকাতি খুন ধর্ষণ চাঁদাবাজি বেড়ে চলেছে।