25/07/2026
আজো সন্ধ্যা নামে তমাল বনে - কার টানে?
হাজার বছর পেরিয়ে সে নিধুবনে;
কে তব বাজায় বাশী অলকানন্দ জলে!
প্রিয়ার হিয়ার অতল বিরহ বিহুর বিষাণ পলে,
আমি ও অপেক্ষায় থাকি; পাবো না জানি-
না শ্যাম, না বৃন্দাবন, না রাধারানী।