Chuknagar News

Chuknagar News Re-open Chuknagar News

06/04/2025

যা হবার তা হবেই সবই সৃষ্টিকর্তা আগে থেকে লিখে রেখেছে....

বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সুখবরবাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে এবং স্থিতিশীল হচ্ছে বলে জানিয়েছেন...
21/10/2024

বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সুখবর

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে এবং স্থিতিশীল হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

রোববার ইউএনবিকে দেয়া এক সাক্ষাৎকারে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, 'আগের সরকারের আমলে রিজার্ভ প্রতি মাসে ১.৩ বিলিয়ন ডলার করে কমে আসছিল, তবে এখন তা একটি ইতিবাচক প্রবণতাঢ ফিরছে।’

তিনি বলেন, ‘সার, বিদ্যুৎ ও আদানি-শেভরনের বকেয়া পাওনার জন্য এরই মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পরিশোধ করা হয়েছে।’

শুধু গত দুই মাসেই কেন্দ্রীয় ব্যাংক জ্বালানি ও অন্যান্য অত্যাবশ্যকীয় সেবার বকেয়া ১.৮ বিলিয়ন ডলার পরিশোধ করে অপরিশোধিত বিল ২.৫ বিলিয়ন ডলার থেকে ৭০০ মিলিয়ন ডলারে নামিয়ে এনেছে।

৮ অক্টোবর পর্যন্ত বিপিএম৬ হিসাব অনুযায়ী, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ১৯.৮২ বিলিয়ন মার্কিন ডলারে এবং মোট রিজার্ভ ২৪.৯৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের প্রাথমিক লক্ষ্য আগামী দুই মাসের মধ্যে বাকি ঋণ পরিশোধ করে নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ঋণমুক্ত হওয়া। ‘এটি অর্জন করা সম্ভব হলে, বাজারে তারল্য পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।’

এই বকেয়া পরিশোধ করলে অর্থনীতির উপর চাপ কমবে বলে আশা করা হচ্ছে, যার ফলে অর্থনৈতিক ক্রিয়াকলাপ ত্বরান্বিত হবে।

অর্থনীতিকে চাঙ্গা করতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ নেয়ার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

গভর্নর অবশ্য দেশের ক্রমবর্ধমান বৈদেশিক ঋণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন; যা এখন ১০৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এ কারণে ঋণ পরিশোধের চাপ ক্রমাগত বাড়ছে।

তা সত্ত্বেও ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান ঋণের চ্যালেঞ্জ সফলভাবে কাটিয়ে উঠতে কমপক্ষে এক বছর সময় লাগবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের রিজার্ভ গণনা পদ্ধতি বিপিএম৬ অনুসারে, গত ৮ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার নেট রিজার্ভ ছিল ১ হাজার ৯৮২ কোটি ডলার, আর গ্রস বা মোট রিজার্ভ ছিল ২ হাজার ৪৯৭ কোটি ডলার।

সূত্র : ইউএনবি

ভয়াবহ গতিতে ধেয়ে আসছে ডানা, আঘাত হানবে ভারতে!ভয়াবহ গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা। রোববার ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আন্দাম...
21/10/2024

ভয়াবহ গতিতে ধেয়ে আসছে ডানা, আঘাত হানবে ভারতে!

ভয়াবহ গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা। রোববার ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আন্দামান সাগরে। বুধবার তা আছড়ে পড়ার কথা ভারতের ওড়িশা উপকূলে। এর প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা ওড়িশা এবং পশ্চিমবঙ্গজুড়ে।

ভারতীয় আবহাওয়া অফিস মৌসুম ভবন বা আইএমডি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে।ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল বরাবর বুধবার অর্থাৎ ২৩ অক্টোবর সন্ধ্যা থেকে ৪০ থেকে ৫০ কিমি/ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া বইতে থাকবে। রাতের দিকে বেড়ে হবে তা ৬০ কিমি/ঘণ্টা বেগে। পরের দিন সকালে এই হাওয়া উল্লেখযোগ্যভাবে বাড়বে, ১০০-১১০ কিমি/ঘণ্টা পর্যন্ত বইতে পারে, ২৫ অক্টোবর সকালে তা পৌঁছে যাবে ১২০ কিমি/ঘণ্টা। সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস।

এই পরিস্থিতির জন্য আগামী শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। কারণ এই সময় সমুদ্র উত্তাল থাকবে। তাতে সমস্যা হতে পারে।

ঝড়ের সাথে চলবে বৃষ্টিও। এর প্রভাবে ২৩ থেকে ২৫ অক্টোবর ওড়িশা উপকূলে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গেও। কলকাতাসহ কিছু জেলায় ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরও এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়ে মৎস্যজীবীদের সতর্ক করেছে।

বিশেষ বুলেটিন প্রকাশ করে রোববার ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের উপর থাকা ঘূর্ণাবর্ত নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। এই নিম্নচাপ অঞ্চল সাগরের উপর দিয়ে ক্রমেই পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে। শেষ পর্যন্ত তা আছড়ে পড়বে ওড়িশায়।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের নাম ডানা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার।
সুত্র: আজকাল

Address

Khulna
9252

Alerts

Be the first to know and let us send you an email when Chuknagar News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category