Sadman's Words

Sadman's Words Describe the world in your own word�

25/07/2025

ভালোবাসার পাতায় লেখা অভিমান

তোমার না বলা কথাগুলো
সন্ধ্যার বাতাসে ভেসে আসে
আমি কান পেতে শুনি,
তবুও বুঝি না, না বুঝার ভান করি।

অভিমানের পাতায় যদি রেখেছো আমার নাম,
জানো? আমি রেখেছি তোমায়,
ভালোবাসার ঠিক পরের পৃষ্ঠায়।

চোখের কোণেতে জমে থাকা কষ্টেরা
একদিন গল্প বলবে,
তুমি বলবে যাও না
আর আমি বলব চল ফিরে যাই,
যেখানে প্রথম ভালোবাসা জমা ছিল।💛

মা আমাদের শরীর গঠন করেন,আর বাবা গঠন করেন আমাদের ভবিষ্যৎ।মায়ের গর্ভে ৯ মাসের আশ্রয়,আর বাবার কাঁধে চেপে ছিলাম বছরের পর বছর...
24/07/2025

মা আমাদের শরীর গঠন করেন,
আর বাবা গঠন করেন আমাদের ভবিষ্যৎ।
মায়ের গর্ভে ৯ মাসের আশ্রয়,আর বাবার কাঁধে চেপে ছিলাম বছরের পর বছর
শুধু তার শ্রম, ঘাম, দায়িত্বের উপর ভর করেই হাঁটতে শিখেছি জীবনের পথে।

মা প্রতিদিন বিনা বেতনে রান্নাঘরে কাজ করেন,
আর বাবা মাসের শেষ কয়েনটাও আমাদের হাসির জন্য খরচ করে দেন।
তবুও ভালোবাসার প্রকাশে মা যেনো রঙিন আকাশ,
আর বাবা হন সেই নীরব বাতাস, যার অস্তিত্ব টের পাই তখনই,
যখন তিনি একটু কম থাকেন।

মা আমাদের প্রিয় খাবার নিজের হাতে রান্না করেন,
আর বাবা দোকান ঘুরে ঘুরে সেটা খুঁজে এনে দেন
কিন্তু কৃতিত্বটুকু দেন মায়েরই হাতে।

মায়ের ভালোবাসা চোখে পড়ে,বাবার ভালোবাসা থাকে মাটির নিচে শিকড় হয়ে
যা না দেখলেও বোঝা যায়, তার কারণেই আমরা শক্ত হয়ে দাঁড়িয়ে আছি।

ফোনে কথা বলার সময় প্রথমে মায়ের খোঁজ নিই,
মায়ের কাঁধে কাঁদতে পারি,
কিন্তু বাবা কেবল দরজার কাছে দাঁড়িয়ে থাকেন
চোখে হয়তো হাজার কথা, মুখে কোনো শব্দ নেই।
সন্তান কষ্ট পেলে তিনিও কষ্ট পান,
কিন্তু কষ্টের ভাষা কখনো শিখেননি তিনি।

মায়ের আলমারিতে আছে রঙিন শাড়ি,
বাচ্চাদের জামার আলমারি সাজানো,
আর বাবার আলমারিতে সেই পুরোনো কিছু জামা
যা কিনতে গিয়ে তিনি নিজের নতুন কিছু চাওয়া ভুলে গেছেন।

মায়ের গয়নার বাক্সে সোনা-রুপা,
আর বাবার আঙুলে বিয়ের সময়ের সেই একমাত্র আংটি
যা কখনো খোলেন না, কারণ তাতেই জড়িয়ে আছে সব দায়িত্ব, প্রতিশ্রুতি।

বাবা সকালে বের হন,
রোদ, বৃষ্টি, ক্লান্তি উপেক্ষা করে ফিরে আসেন রাতে,
শুধু সন্তানদের মুখ দেখেই প্রাণ ফিরে পান।
শ্রান্ত মুখে থাকে তৃপ্তির হাসি,
কারণ পরিবারের সুখটাই তার সবচেয়ে বড় অর্জন।

কখনো কোনো স্বীকৃতি চান না,
চোখে জল আসলেও লুকিয়ে ফেলেন,
কারণ তিনি জানেন
বাবা কখনো কাঁদে না, বাবা ভেঙে পড়ে না
তিনি তো পাহাড়, মেরুদণ্ড, আশ্রয়।

বয়সের ভারে একদিন তিনিও ক্লান্ত হয়ে পড়েন,
তখন সন্তান ভাবে, মা ঘরের কাজে সাহায্য করেন,
কিন্তু বাবা আর কিছুই করতে পারেন না
কেউ ভাবে না, তিনিই তো একদিন সব করেছিলেন।

বাবা যেন সেই বাতিঘর,
যিনি নিজের আলোতে নয়, অন্যদের পথ দেখাতে নিজেকে পোড়ান।

তাই বলি,বাবা পিছিয়ে থাকেন না,তিনি সামনে আসেন না কারণ তিনি জানেন,
ভালোবাসা প্রমাণে নয়, দায়িত্বে প্রকাশ পায়।
আর তিনিই সেই মানুষ, যিনি নীরব থেকেও পুরো সংসারটা আগলে রাখেন।

"শ্রদ্ধা হোক বাবার প্রতি যে নীরব থেকে সবকিছু দেন, কিন্তু কিছুই চান না।" 🖤
_ collected

23/07/2025

নীরব এক সন্ধ্যার আলোছায়ায়,
জীবনের পাঠ শেষ হয় এক বিন্দু হাওয়ায়।
মৃত্যু আসে, অশ্রু ছাড়া, শব্দহীন,
সে তো শুধু ফিরতি পথ, চেনা এক চিন।

গভীর রাতে নিঃশব্দে যে হাঁটে,
তার চোখে নেই ভয়, নেই কোনো প্রহর গাঁটে।
সে তো এক দিগন্ত, অন্য এক দ্বার,
যেখানে ক্লান্তি ভুলে পায় চির অবসার।

মৃত্যু মানে শেষ নয়, এক নতুন শুরু,
প্রাণের যাত্রা, গায় ভিন্ন রাগ ও সুর।
জীবনের পরশ রেখে যায় রক্তে, মনে,
অমলিন ভালোবাসা ছুঁয়ে যায় ক্ষণে ক্ষণে।🌠

Collected from Purple 💜

22/07/2025

তুমি ছিলে বলেই

তুমি ছিলে বলেই
একটা বিকেল আর একটু বেশি নরম হয়ে উঠত,
হাওয়ায় তোমার গন্ধ থাকত
যেন বকুল ফোটে নিঃশব্দে আমার বারান্দায়।

তুমি ছিলে বলেই
ভাঙা কাঁচের মতো মনটাও একটু সাহস পেত,
রাত্রির নিস্তব্ধতা ভাঙত
তোমার বলা নামহীন কোনো গল্পে।

তুমি ছিলে বলেই
হারিয়ে যাওয়াটাও মনে হতো আশীর্বাদ,
কারণ, সেই হারানোর মধ্যেই
তোমায় পাওয়ার সমস্ত ইতিহাস লেখা আছে।💝

20/07/2025

তোমার চোখের ভিতর আমি

তোমার চোখে এক ধরণের নিঃশব্দ ঝড়,
যা শুধু ভাঙে না—নীরবে গেঁথে দেয় হৃদয়ে শিকড়।
তোমার এক চাহনিতে সময় থেমে যায়,
মনে হয় জন্ম থেকেই তোমায় চেয়ে আছি—জানি না কেন, কেমন করে।

তোমার দৃষ্টিতে যেন নিষিদ্ধ কোনো অনুভব,
যা স্পর্শ না করেও ছুঁয়ে যায় সমস্ত রক্তপ্রবাহ।
বুকের গভীরে জমে থাকা শোক, অভিমান, ক্লান্তি—
সব ভেসে যায় নিঃশব্দে, কোনো অভিযোগ ছাড়াই।

তুমি যখন তাকাও,
মনে হয় এই পৃথিবীর সব প্রশ্নের একমাত্র উত্তর—তুমি।
এমন দৃষ্টি কে ধারণ করে?
যেখানে মরুভূমি হয়ে ওঠে জলপ্রপাত,
আর নিঃস্ব প্রাণ ফিরে পায় গান।💙

10/07/2025

জীবন বড়ই অনিশ্চিত তাই না!?

জীবনের এতো পরিকল্পনা এতো ভাবনা চিন্তা করে কি কিছু হয়!!! কিছু কিছু পরিকল্পনা তো জোয়ার ভাটার মতো।

আমরা কেউ কখনো বলতে পারি না আমাদের পরবর্তী সময়টা কেমন কাটবে, কিভাবে কাটবে।

জীবন আসলেই খুব সংক্ষিপ্ত কখন কি হবে কেউ জানে না। আমরা যত পরিকল্পনাই করি না কেন সময়ের স্রোতে সমস্তকিছুই বদলে যায় এক মুহুর্তেই।

এই অনিশ্চয়তাই হয়তো জীবনকে রহস্যময় করে তোলে।🌻

will you listen my story??🙂
10/07/2025

will you listen my story??🙂

09/07/2025

আমি আপনাকে ভালোবাসি মানে;
দ,ু দশ কিংবা দুইশোবছর পরেও ভালোবাসি ।

আমি আপনাকে ভালোবাসি মানে;
'ভালোবাসি' না বললেও ভালোবাসি।💚
~সংগৃহীত

08/07/2025

সমগ্র ছায়াপথ ঘুরে এসে দেখি,
সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র
তোমার দুটি চোখ।। 💞

“গন্তব্য নেই, আছে কেবল মেঘ আর পথ…”🌻
08/07/2025

“গন্তব্য নেই, আছে কেবল মেঘ আর পথ…”🌻

08/07/2025

তোমার এক ছোঁয়াতেই,
মন পায় শান্তির ঘ্রাণ।
তুমি যেন ভালোবাসার,
সবচেয়ে সুন্দর গান🥀
~সাদমান।

06/07/2025

আমার অলীক কল্পনার সঙ্গী তুমি, গোধূলি লগ্নে বাড়ি ফেরার একান্ত অভিপ্রায়। তুমি আমার স্নিগ্ধ সকালের পড়ন্ত বিকেলের একগুচ্ছ চাঠ পড়তে সুললিত গন্ধরাজ, পড়ন্ত বাগানবিলাস। আমার শূন্য হৃদয়ের পূর্ণতা তুমি, ব্যাকুল হৃদয়ের নির্জন নির্মলা। নীল দিগন্তের উড়ন্ত মেঘেরা জানে, কত স্বপ্ন উড়িয়েছি বেনামি খামে। তোমার মায়াবী মুখের পানে চেয়ে, ভুলেছি সব যাতনা আনমনে। তোমার ঠোঁটের ঐ স্নিগ্ধ হাসি দেখে, আমার হৃদয়ের অন্তরালে নিরবচ্ছিন্ন বি*ক্ষো* ভ চলে। তুমি অবসন্ন মস্তিষ্কের প্রবলতা, নব্য স্বপ্ন দেখার অদম্য স্পৃহা। তোমাকে হাসাতে চেয়ে, বহুবার কেঁদেছি আড়ালে। তুমি আমার অপেক্ষার শেষ প্রহর, ১৬ বছরের প্রতীক্ষার অমূল্য পুরস্কার। তোমাকে মি* থ্যা প্রতি* শ্রুতি দেয় নি আমি, দিয়েছি বউয়ের স্বীকৃতি। আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবাসি আর আমৃত্যু ভালোবেসে যাব।💗

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Sadman's Words posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category