29/07/2026
নয়ন তুমি
তোমার আঙ্গুলে আঙ্গুল রেখে হেটেছি নির্জন দুপুরে সবুজের সমারোহে,
কত দূর দিগন্ত নিমেষেই শেষ তোমাতে চোখ রেখে রঙিন স্বপ্ন মোহে।
তোমাতে তাকিয়ে নতুন স্বপ্নে হারিয়েছি, তলিয়েছি তোমার প্রেমের গহীনে,
শত ক্রোশ দূর পথ পাড়ি দিব ওগো তোমার হাতে হাত রেখে নব অঙ্গনে।
হারিয়েছি তোমার মায়ায় জড়ানো ঠোঁটে, হারিয়েছি প্রিয়াতমা ভালোবাসা তটে,
তোমার প্রানে এই প্রান মিশিয়ে দেব, প্রান আছে যত দিন এই বাটে।
রজনী বলে তোমার চুলে আমি যেন হারাই শত সুবাসিত প্রেম ভারে,
হয়েছি তোমার প্রেম অনুরাগী, তোমাতে নিমগ্ন, তোমারে বাধি বাহু ডরে।
এই সুবেলায় ভেবেছি তোমাকে পাব, তোমাতে এভাবে হারাবো বিভোরে ,
তোমার ছোয়ায় তোমার মায়ায় জড়িয়ে গেছি খুব বেশি করে।
ঐ মহাগগন দেখেছে আমাকে, বাহুডোরে তোমায় বেধেছি সজোরে,
এভাবে জীবন কেটে যাক দুজনার দু আঁখি পানে চেয়ে স্নিগ্ধ সমীরে।