18/08/2026
নির্বাসন নিবে
১৯.০৮.২০২৬
চুল দাড়িসহ সব পেকেছে পাকেনি আমার বুদ্ধি,
৫৭ বছরে ও বুঝলাম না দুনিয়ার সব মেকি।
ঘুম নাওয়া খাওয়া দুনিয়ার জন্য চাওয়া রইলাম যত ব্যস্ত,
ভাবি নি কখনো রবে না কিছু সম্পদ সম্পত্তি স্বাস্থ্য।
স্বাস্থ্য রক্ষায় যত মেনেছি নিয়ম-নীতি স্বাস্থ্য কথা,
এক নিমিষেই সব শেষ হবে মেনেছি যা অযথা।
সম্পদের জন্য স্বাস্থ্যের জন্য অন্তরের উপর করেছি জুলুম,
আমার মত সকলেই কি করেন এমন ভুল?
সকলের কাছে বিনীত অনুরোধ ফিরে আসুন সেই পথে,
অন্তরের জন্য জিকিরে মুক্তি দুনিয়া ও আখিরাতে।
প্রতিদিন করি আল্লাহর জিকির পড়ি রাসূলের উপর দরুদ,
জিকির দরুদের সুফল কত দেখবেন এর স্বরূপ।
রাসুলের সুন্নত বিশ্ব মানব সভ্যতার এক সুন্দর গাইডলাইন,
বৃক্ষরোপণ রাসুলের সুন্নত পৃথিবীকে করবে রঙিন।
আসুন সবাই আঁকড়ে ধরি রাসুলের সকল সুন্নত,
পৃথিবী থেকে নির্বাসন নিবে সকল দুর্নীতি অনিয়ম অন্যায় অসন্তোষ।