Sadia's Craft

Sadia's Craft জীবনে প্রচুর দোয়া করতে হবে এবং অনেক বেশি পরিশ্রম করতে হবে........

24/03/2026

মানুষের বিবেকের থেকে বড় আদালত হয়না!
অন্যায় করে যাদের বিবেকে প্রতিনিয়ত দংশন করে,এর মধ্যে তারা যে শাস্তি পায়।তাকে কোন জেলখানা আটকে রেখে বা, কোন আদালত সেই শাস্তি দিতে পারবেনা।

একটা সময় ছিলো প্রত্যেক ঈদে কোন না কোন কারনে আমার মন খারাপ থাকতো,ঈদের দিন সকালেই যেকোনো একটা ঝামেলা হতো আর ঈদের শুরু হতো ...
21/03/2026

একটা সময় ছিলো প্রত্যেক ঈদে কোন না কোন কারনে আমার মন খারাপ থাকতো,ঈদের দিন সকালেই যেকোনো একটা ঝামেলা হতো আর ঈদের শুরু হতো কান্নাকাটি দিয়ে।কিছু হইলেই আমি কান্নাকাটি করতাম😂এখন দেখি মেয়ের ও ঈদের দিন মুড ভালো না।জামা পড়বে না, সাজবে না,কান্নাকাটি, শুধু কোলে উঠে থাকবে।কি পরিমান প্যারা লাগছিলো।আর ভাবছিলাম আমিও এমন কইরা আসছি🙄🙄মেয়ে এত কথা বলে আর চটপটে মাশাল্লাহ। তবে আজকেই তার মুড অফ হলো।সকল প্রশংসা মহান আল্লাহর জন্য। আল্লাহ সবার ঈদকে সুন্দর করুক।
এখন বুঝি,মেয়েরা ছোট ছোট ব্যাপারে কান্নাকাটি করে ভাসিয়ে ফেলে।আর বড় বড় দুঃখ গুলো হেসে উড়িয়ে দেয়!!!😶

16/03/2026

কাউকে কটু কথা বলা,বা কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে কিছু বলে অনেকে মনে মনে আনন্দ পায়।অনেকে আবার তার পালটা জবাব দেয়, তর্ক, ঝগড়া করে।কিন্তু যারা অপমান, কটুকথা শুনেও আপনাকে কিছুই বলেনা বা চুপ থাকে তাদের কি বোকা ভাবেন? সেই জবাব যদি আল্লাহর পক্ষ থেকে আসে তখন? শুধুমাত্র পবিত্র রমজান মাস নয়,সব সময় ই আমরা যেন মানুষকে খারাপ বা কষ্টকর কথা বলা থেকে বিরত থাকি।যখন আপনি অন্য কারো জন্য আল্লাহর কাছে কল্যাণ চাইবেন, আল্লাহ আপনাকে ও সেই কল্যাণে সম্মানিত করবেন। তাই সব সময় সবার ভালো চাইবেন,কল্যাণ চাইবেন।
আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুক।

05/03/2026
05/03/2026

মন চায় এই জগৎ সংসার ছেড়ে একা নিশ্চুপে চলে যেতে পারতাম!

27/02/2026

মানুষ সহজেই যেটা পেয়ে যায়,না কষ্ট করে,না চাইতেই,বিনা সাধনায়!
সেটার মূল্যায়ন কখনও সে করতে পারে না!

19/02/2026

যে আপনাকে গভীরভাবে অনুভব করেনা; সে আপনাকে ভালবাসেনি; তাকে আপনি আপনার অভিমান ও রাগের নির্লিপ্ততার ভাষা বুঝাতে পারবেন না। নিঃশব্দ ভাষার অর্থ বুঝাতে হলে, ওপাশের মানুষটার আপনার প্রতি তীব্র আগ্রহ ও গভীর ভালোবাসা থাকতে হবে।
কিছু কিছু সম্পর্কে- আপনি চুপ থাকলে, সম্পর্কটাই নিশ্চুপ হয়ে যায় একটা সময়।

একা একা একটা সম্পর্ককে বেশিদূর টেনে নেওয়া যায়না। বড্ড ক্লান্ত লাগে......

14/02/2026

ভুল প্রেমে তিরিশ বছর গেলো
সহস্র বছর যাবে আরো,
তবু বোধ হবে না নির্বোধ বালিকার!

ভালোবাসা দিবসের শুভেচ্ছা 💗

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadia's Craft posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share