29/06/2025
তোমাদের জন্য নতুন আরেকটি কবিতা নিয়ে আসলাম 😥💔
🖤
শেষ বার্তাটা তোর জন্য…
তুই সুখে থাকিস—এই কথা আজ আর বলি না,
কারণ আমার কষ্টের মাঝে তোর সুখ খুঁজে পাওয়া,
এটা কোনো প্রেম না… এটা অভিশাপ।
তুই চলে গেছিস, ঠিক আছে…
কিন্তু জানিস? আমি এখনো তোর চুপ থাকা গলায় তোর নাম খুঁজি।
রাতে জানালার পাশে বসে মনে হয়—
এই বুঝি তুই বলবি, “তুই একাই কেন?”
শেষে একটা কথা শুন—
আমি ভালো ছিলাম না,
তুই এসে সবকিছু করলি শেষ,
তবু তোকে আজও মনটা ‘ভালোবাসি’ বলে…
আর আমি চুপচাপ মরে যাই—প্রতিদিন একটু করে।
---
• যে ভালোবাসে সে হারায়,
• আর যে খেলতে জানে, সে জিতে যায়! 💔😶🌫️
#শেষবার্তা #ভালোবাসা #কষ্টের_কবিতা #মনপুরানো_লেখা