ABN GROUP

ABN GROUP বিশ্বস্ততার প্রতিষ্ঠান

17/05/2026

“মু’মিন যখন কোনো গুনাহ করে ফেলে, তখন তার শাস্তি দশটি কারণে তার থেকে দূর হয়ে যায়:”

১️- সে তাওবা করে — তখন আল্লাহ তার তাওবা কবুল করেন। নিশ্চয় তাওবাকারী এমন, যেন তার কোনো গুনাহই নেই।
২️- অথবা সে ইস্তিগফার করে — ফলে তাকে ক্ষমা করা হয়।
৩️- অথবা সে ভালো কাজ (নেক আমল) করে — কারণ নেক আমলগুলো গুনাহগুলোকে দূর করে দেয়।
৪- অথবা আল্লাহ তাকে দুনিয়ায় কোনো বিপদ-মুসিবতে ফেলেন — যা তার গুনাহের কাফফারা হয়ে যায়।
৫- অথবা তার মুসলিম ভাইরা তার জন্য দোআ করে এবং জীবিত ও মৃত সর্ব অবস্থায় তার জন্য ক্ষমা প্রার্থনা করে।
৬- অথবা তারা তাদের আমলের সওয়াব থেকে তাকে উপহার দেয় — যা দ্বারা আল্লাহ তাকে উপকৃত করেন।
৭- অথবা তাকে বরযখে (কবর জীবনে) কোনো কষ্টে ফেলেন — যা দ্বারা তার গুনাহ মোচন হয়।
৮- অথবা তাকে কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির কিছু কষ্টে ফেলেন — যা দ্বারা তার গুনাহ মোচন হয়।
৯- অথবা কিয়ামতের দিন তার জন্য আল্লাহর নবী মুহাম্মদ ﷺ সুপারিশ করবেন।
১০- অথবা সর্বাধিক দয়ালু আল্লাহ তাকে রহম করেন।

11/05/2026

*কিছু মানুষের সাথে পরিচয় হওয়াটা ভাগ্যের ব্যাপার আর তাদের আপন করে পাওয়াটা পরম সৌভাগ্যের।*
*আমার অগোছালো জীবনে তুই আছিস বলেই সবটা পূর্ণতা পায় ভালোবেসে এভাবেই রয়ে যাস আমার বুকের বাম পাশে। 🌸🔐*

11/05/2026
একদম লা"ষ্ট স্টেজে যখন মানুষ আই'সিইউ তে এড'মিট থাকে,,,তখন এভাবে গ্লোব"স এর ভিত"রে হালকা উ"ষ্ণ গরম পানি দিয়ে কারো উপস্থিত...
11/05/2026

একদম লা"ষ্ট স্টেজে যখন মানুষ আই'সিইউ তে এড'মিট থাকে,,,
তখন এভাবে গ্লোব"স এর ভিত"রে হালকা উ"ষ্ণ গরম পানি দিয়ে কারো উপস্থিতি অনু"ভব করানো হয় তাকে!
বোঝা"নো হয় "সে একা নয় " তার হাত ধরে কেউ আছে পাশে।

একটি নির্ম"ম কথা তাই না?
স্প"র্শ অনে"ক দামী!! 🖤

16/04/2026

ভয় ও দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় এমন কুরআনের ১০টি মূল্যবান আয়াত

১. আল্লাহর স্মরণেই হৃদয় খুঁজে পায় প্রশান্তি।

সূরা: আর-রা'দ | আয়াত: ২৮

আরবি:

الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ.

বাংলা উচ্চারণ:

আল্লাযিনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিজিকরিল্লাহ, আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।

বাংলা অর্থ:

যারা ঈমান এনেছে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্তি লাভ করে। জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি পায়।

অনুপ্রেরণা:

মন যখন অস্থির হয়ে ওঠে, তখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে থাকো। দেখবে নিজে থেকেই মনটা প্রশান্ত হয়ে যাবে। এটাই আল্লাহর ওয়াদা।

---

২. কষ্টের সাথেই তো স্বস্তি লুকিয়ে আছে, কষ্টের পরেই আসে সুখ।

সূরা: আশ-শারহ | আয়াত: ৫–৬

আরবি:

فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ۝ إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا.

বাংলা উচ্চারণ:

ফা ইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা।

বাংলা অর্থ:

নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে।

অনুপ্রেরণা:

আল্লাহ একই কথা দুইবার বলেছেন তোমাকে আশ্বস্ত করতে। এই যে দুশ্চিন্তা তোমাকে গ্রাস করছে, এর শেষে স্বস্তি আসবেই আসবে। শুধু একটু সময়ের ব্যাপার মাত্র।

---

৩. আল্লাহই যথেষ্ট, তিনিই সেরা রক্ষক।

সূরা: আলে ইমরান | আয়াত: ১৭৩

আরবি:

الَّذِينَ قَالَ لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ.

বাংলা উচ্চারণ:

আল্লাযিনা কালা লাহুমুন নাসু ইন্নান নাসা কাদ জামা'উ লাকুম ফাখশাওহুম ফাযাদাহুম ঈমানাও ওয়া কালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।

বাংলা অর্থ:

যাদেরকে লোকেরা বলল যে, তোমাদের বিরুদ্ধে বিশাল বাহিনী সমবেত হয়েছে, তাদের ভয় করো, তখন তা তাদের ঈমান বাড়িয়ে দিল এবং তারা বলল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক।

অনুপ্রেরণা:

যখন মনে হয় পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে, তখন এই একটা বাক্য মনে করিয়ে দাও নিজেকে। “হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল” অর্থাৎ, অভিভাবক হিসেবে আল্লাহই যথেষ্ট আমার জন্য, বাকি সব গৌণ।

---

৪. দুঃখ করো না, আল্লাহ আমাদের সাথেই আছেন।

সূরা: আত-তাওবা | আয়াত: ৪০

আরবি:

لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا.

বাংলা উচ্চারণ:

লা তাহযান ইন্নাল্লাহা মা'আনা।

বাংলা অর্থ:

দুঃখ করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন।

অনুপ্রেরণা:

রাসুল (সা.) গুহায় এই কথা বলে আবু বকর (রা.) কে সান্ত্বনা দিয়েছিলেন। তুমিও যখন ভয়ে ভেঙে পড়ছো, মনে করিয়ে দাও নিজেকে যে আল্লাহ তোমার সাথে আছেন।

---

৫. আল্লাহর উপর ভরসা করলে তিনিই যথেষ্ট।

সূরা: আত-তালাক | আয়াত: ৩

আরবি:

وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ.

বাংলা উচ্চারণ:

ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু।

বাংলা অর্থ:

যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট।

অনুপ্রেরণা:

চিন্তা করছো চাকরি হবে কিনা? পরীক্ষায় পাস করবে কিনা? সম্পর্ক ঠিক হবে কিনা? চিন্তা করা ছেড়ে দাও, তোমার করণীয় যা আছে তা করো এবং আল্লাহর উপর ভরসা করো। তিনি তোমার জন্য যথেষ্ট।

---

৬. ধৈর্য আর নামাজে খুঁজে নাও আল্লাহ্‌র সাহায্য।

সূরা: আল-বাকারা | আয়াত: ১৫৩

আরবি:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ.

বাংলা উচ্চারণ:

ইয়া আইয়্যুহাল্লাযিনা আমানুস তা'ঈনু বিসসাবরি ওয়াসসালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরীন।

বাংলা অর্থ:

হে মুমিনগণ! ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।

অনুপ্রেরণা:

মন খারাপ হলে, ভয় পেলে দুইটা কাজ করো। এক, ধৈর্য ধরো। দুই, দুই রাকাত নামাজ পড়ো। এই দুইটার মধ্যেই লুকিয়ে আছে শান্তির চাবিকাঠি। সকল সমস্যার সমাধান তুমি পেয়ে যাবে নিমিষেই।

---

৭. আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ো না।

সূরা: আয-যুমার | আয়াত: ৫৩

আরবি:

قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا.

বাংলা উচ্চারণ:

কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামি'আ।

বাংলা অর্থ:

বলো, হে আমার বান্দারা যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ! আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন।

অনুপ্রেরণা:

তুমি ভাবছো অনেক পাপ করে ফেলেছো, আল্লাহ মাফ করবেন না? না, তুমি ভুল ভাবছো। আল্লাহর রহমত সবকিছুর চেয়ে বড়। কখনো নিরাশ হয়ো না।

---

৮. যা নির্ধারিত, তাই ঘটবে।

সূরা: আত-তাওবা | আয়াত: ৫১

আরবি:

قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا.

বাংলা উচ্চারণ:

কুল লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা।

বাংলা অর্থ:

বলো, আল্লাহ আমাদের জন্য যা লিখে রেখেছেন তা ছাড়া আমাদের কিছুই ঘটবে না।

অনুপ্রেরণা:

ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বন্ধ করো। যা হওয়ার তা হবেই। তুমি শুধু চেষ্টা করে যাও, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দাও। আল্লাহ্‌ই তোমার জন্য উত্তম পরিকল্পনাকারী।

---

৯. তুমি এমন এক সত্তার অধীনে আছো, যিনি তোমার গলাধমনী বা জীবনরেখার চেয়েও কাছে আছেন।

সূরা: ক্বাফ | আয়াত: ১৬

আরবি:

وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ.

বাংলা উচ্চারণ:

ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।

বাংলা অর্থ:

আমি তার গলাধমনী থেকেও তার নিকটবর্তী।

অনুপ্রেরণা:

তুমি মনে করছো একা আছো? না, আল্লাহ তোমার এত কাছে যে তোমার নিজের শিরার চেয়েও কাছে। তিনি তোমার প্রতিটা চিন্তা, প্রতিটা ভয় জানেন। সুতরাং ডোন্ট থিঙ্কক ইউরসেলফ হেল্পলেস।

---

১০. আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, আর তিনি যদি হন তোমার আপনজন তাহলে ভয় কিসের?

সূরা: আল-আনফাল | আয়াত: ৩০

আরবি:

وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ ۖ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ.

বাংলা উচ্চারণ:

ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ, ওয়াল্লাহু খাইরুল মাকিরীন।

বাংলা অর্থ:

তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহ পরিকল্পনা করেন, আর আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী।

অনুপ্রেরণা:

চারপাশে সবাই তোমার বিরুদ্ধে চক্রান্ত করছে মনে হচ্ছে? চিন্তা করো না। তোমার পক্ষ হয়ে আল্লাহও পরিকল্পনা করছেন, আর তাঁর পরিকল্পনা সবার চেয়ে ভালো। তুমি শুধু ধৈর্য ধরে অপেক্ষা করো।

আল্লাহ আমাদের সবাইকে ভয় ও দুশ্চিন্তা থেকে মুক্তি দিন এবং আল্লাহ্‌র উপর ভরসা করে ইহকাল ও পরকালে কল্যাণ লাভের তাওফিক দান করুন। আমিন।

#ভয় #দুশ্চিন্তা #কুরআন #ইসলাম #আল্লাহ #প্রশান্তি #ঈমান #ইসলামিকপোস্ট #প্রশান্তি #সবর #আলকুরআন #ধৈর্য #মুসলিম #ইসলামিকজ্ঞান #তাওয়াক্কুল #আশা #সান্ত্বনা

বি: দ্র:- এই পোস্টে যে বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে তা শুধুমাত্র সাধারণ পাঠকদের বুঝার সুবিধার্থে—বাংলা উচ্চারণ কখনোই আরবি উচ্চারণের বিকল্প নয়, এটি শুধুমাত্র একটি সাহায্যকারী মাধ্যম।

16/04/2026

***ইয়া বাসিতু--১০ বার পড়ে হাতে ফু দিয়ে মুখমন্ডলে বুলিয়ে দিব।।

**ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম-- সকালে উঠে ২০ বার। সব কাজ ইচ্ছে অনুযায়ী হবে।

***সকালে উঠে " ইয়া মালিকু ইয়া কুদ্দুসু" টাকা আসতেই থাকবে।

*** ঘরের দরজায় হাত রেখে এই আয়াত পড়লে, অকল্পনীয় রিজিক -- ইয়্যা কানাবুদু ওয়া ইয়া কানাস তাইন।

**আল্লাহুম্মা রাব্বানা ইন্নাকা লা তুখলিফুন মি আদ--- আযান শুনে বল্লে জান্নাত ওয়াজিব হয়।

***আসমানের দরজা খুলে দেয়া হয়, দুয়া কবুল হয়। নামাজের শুরুতে

আল্লাহু আকবর ক্বাবীরা

আলহামদুলিল্লাহি কাছীরা

সুবহানআল্লাহি বুখরাতাও ওয়া আছিলা।

***সিজদা

১) আল্লাহুমা ইন্নি আউযুবিকা

মিন আজাবিল কাবরি,

ওয়া মিন আজাবি জাহান্নাম

ওয়ামিন ফিতনাতিল মাহইয়া

ওয়াল মামাতি ওয়া মিন সাররি,

ফিতনাতিল মাসিহীদ দাজ্জাল।

২) ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম

৩) ইয়া জালজালালি ওয়াল ইকরাম❤️

সবসময় বিপদমুক্ত হওয়ার আগ পর্যন্ত

১) আসতাগফিরুল্লাহ

২) লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতুম মিনাজ জোয়ালেমিন।

৩) সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

৪) আগিছনী ইয়া রাহমান ( অর্থ : হে দয়ালু {আল্লাহ} আমাকে সাহায্য করুন কোনো সম্প্রদায়....আল্লা-হুম্মাকফিনীহিম বিমা শি’তা। হে আল্লাহ! আপনি যা ইচ্ছে তা দ্বারাই এদের মোকাবিলায় আমার জন্য যথেষ্ট হোন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস ❤️

৫)বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন--তোমার রহমত থেকে আমার উপর তোমার রহমত বর্ষণ করো এবং তুমিই সর্বশ্রেষ্ঠ করুণাময়

৬) আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউজুবিকা মিং শুরুরিহিম। ’অর্থ: ‘হে আল্লাহ! আমরা তাদের মোকাবিলায় তোমাকে যথেষ্ট ভাবছি এবং তাদের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাইছি।

৭) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ-লি খাইরাম মিনহা -মানুষের ওপর কোনো বিপদ এলে --দোয়া পাঠ করে, তখন আল্লাহতায়ালা তাকে তার বিপদ দূর করে দেন এবং সে যা কিছু হারিয়েছে, তার বদলে তার চেয়ে উত্তম কিছু দান করেন।’

৮) আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জায়ালতাহু সাহলান, ওয়াআনতা তাজআলুল হুযনা সাহলান ইযা শিইতা।’ এর অর্থ, ‘ইয়া আল্লাহ, কোনো বিষয়ই সহজ নয়। হ্যাঁ, যাকে তুমি সহজ করে দাও। যখন তুমি চাও তখন তুমি মুশকিলকে সহজ করে দাও।

12/04/2026

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎─‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎─‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎─‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎─‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎Ꮗ ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎তুমি জেনে রেখো, আমার জীবনের প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা অনুভূতিতে তুমি আছো।
তোমার জন্য আমার ভালোবাসা কোনোদিন শেষ হবেু না, কোনোদিন মুছে যাবে না। যত আঘাত দাও, যত কষ্ট দাও, যত দূরে সরে যাও না কেন আমার ভালোবাসা তোমাকে ঘিরেই থাকবে। তুমি বুঝতে না পারলেও আমি জানি, এই ভালোবাসা সীমাহীন, এই ভালোবাসা আজীবনের। যেদিন তুমি দেখবে আমার ভালোবাসা শেষ হয়ে গেছে, সেদিন তুমি ভেবে নিও আমি আর নেই। কারণ তুমি ছিলে আমার নিঃশ্বাসের কারণ, তুমি ছিলে আমার বেঁচে থাকার আলো। আমার ভালোবাসা যতদিন আছে, ততদিন আমি আছি; যেদিন আমার ভালোবাসা নেই, সেদিন আমার অস্তিত্বও নেই। তুমি হয়তো কখনো বুঝবে না, কেউ একজন কত গভীরভাবে কাউকে ভালোবাসতে পারে, তার প্রতিটা স্বপ্নে, প্রতিটা প্রার্থনায়, প্রতিটা অশ্রুতে কাউকে বাঁচিয়ে রাখতে পারে। কিন্তু আমি জানি, আমি যতটা ভালোবেসেছি, তা কোনোদিন শেষ হওয়ার নয়। এই পৃথিবী ঘুরে গেলেও, এই আকাশ বদলে গেলেও, আমার হৃদয় তোমাকেই আঁকড়ে থাকবে। তুমি আমার দুনিয়া, তুমি আমার সবকিছু, আর তোমার জন্য এই ভালোবাসা চিরদিন 😊❤️‍🩹🫶🏻

12/04/2026

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎─‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎─‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎─‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎─‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎Ꮗ ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎*—♡ 𝗪𝗵𝗮𝘁 𝗜𝘀 𝗬𝗼𝘂𝗿 𝗔𝗴𝗲…? 😩❤‍🩹🧿*
*13+❣️*
*14+💝*
*𝟭𝟱+❤️*
*𝟭𝟲+🧡*
*𝟭𝟳+💛*
*𝟭𝟴+💚*
*𝟭𝟵+🩵*
*𝟮𝟬+💙*
*𝟮𝟭+💜*
*𝟮𝟮+🤎*
*𝟮𝟯+🖤*
*𝟮𝟰+🩶*
*𝟮𝟱+🤍*
*Other* 🩷
*`Answer with react guy's`🌚🔥🎀*

10/04/2026

সূরা কাহফ — ৪টা ঘটনা, ৪টা দোয়া যা আমরা খেয়াল করি না

প্রতি জুমায় সূরা কাহফ পড়েন?

বেশিরভাগ মানুষ পড়েন। কিন্তু একটা জিনিস খেয়াল করেন না — এই সূরার ৪টা ঘটনার প্রতিটায় একটা করে দোয়া লুকিয়ে আছে।

৪টা ঘটনা। ৪টা ভিন্ন সংকট। ৪টা ভিন্ন দোয়া। আর প্রতিটা দোয়া আমাদের জীবনের একটা করে সমস্যার সমাধান।

আমরা সূরা কাহফ পড়ি — কিন্তু এই দোয়াগুলো ধরতে পারি না। ঘটনা পড়ি — কিন্তু দোয়াটা আলাদা করে আমল করি না।

আজকের পোস্টে এই ৪টা দোয়া আলাদা করে দেখবো — আর জানবো কোন সংকটে কোন দোয়া পড়তে হয়।

সূরা কাহফ মক্কী সূরা। আয়াত সংখ্যা ১১০। নবীজি ﷺ বলেছেন — যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পড়বে, তার জন্য দুই জুমার মাঝখানে নূর জ্বলবে। আর এর শুরুর ১০ আয়াত দাজ্জালের ফিতনা থেকে হিফাজতের কারণ হবে। (সহীহ মুসলিম: ৮০৯)

কিন্তু শুধু পড়লেই হবে না — ভেতরের দোয়াগুলো বুঝে আমল করতে হবে।

---

দোয়া ১: আসহাবে কাহফের দোয়া — যখন সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না

একদল যুবক। চারপাশে শিরক, অন্যায়, চাপ। দুটো পথ — হয় সমাজের সাথে মিশে ঈমান হারাও, নাহয় কষ্ট মেনে নিয়ে ঈমান আঁকড়ে ধরো।

তারা দ্বিতীয় পথ বেছে নিলেন। শহর ছাড়লেন। গুহায় আশ্রয় নিলেন।

কিন্তু গুহায় ঢোকার আগে তারা একটা দোয়া করেছিলেন —

رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

উচ্চারণ: রাব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যিলানা মিন আমরিনা রাশাদা।

"হে আমাদের রব, আমাদের আপনার পক্ষ থেকে রহমত দিন এবং আমাদের কাজকে সঠিক পথে পরিচালিত করুন।"
(সূরা কাহফ: ১০)

এই দোয়ায় দুটো চাওয়া — রহমত আর রাশাদ (সঠিক পথনির্দেশনা)।

"রাশাদ" শব্দটা খুব গুরুত্বপূর্ণ — এর মানে সঠিক পথ, সঠিক সিদ্ধান্ত, সঠিক দিকনির্দেশনা।

আল্লাহ কী করলেন? তাদের ঘুম পাড়িয়ে রাখলেন বহু বছর। জাগার পর দুনিয়া বদলে গেছে। তারা নিরাপদ। ঈমানসহ নিরাপদ।

কখন পড়বেন?

জীবনের যেকোনো কঠিন সিদ্ধান্তের আগে। চাকরি বদলাবেন কিনা? বিয়ে করবেন কিনা? দেশ ছাড়বেন কিনা? ব্যবসা শুরু করবেন কিনা? দ্বীন মানতে গিয়ে কোনো কিছু ছাড়তে হচ্ছে কিনা?

যখনই মনে হয় "কোনটা সঠিক পথ?" — এই দোয়া পড়ুন। ইস্তিখারার সাথে পড়ুন। আল্লাহ "রাশাদ" দেবেন — সঠিক পথ দেখাবেন।

---

দোয়া ২: বাগানওয়ালার সঙ্গীর দোয়া — যখন কোনো নেয়ামত পান

দুইজন মানুষ। একজন ধনী — বিশাল বাগান, ফসল, সম্পদ। আরেকজন গরিব — কিন্তু ঈমানদার।

ধনী লোক অহংকার করলো — "এসব কখনো শেষ হবে না। আমিই বড়।"

গরিব সঙ্গী তাকে সতর্ক করলেন — এটা আল্লাহর দান। অহংকার করো না। বরং বলো —

مَا شَاءَ اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

উচ্চারণ: মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

"আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই।"
(সূরা কাহফ: ৩৯)

ধনী লোক শোনেনি। তারপর? একদিন সব শেষ। বাগান ধ্বংস। সব শুকিয়ে গেল। হাত কচলাতে কচলাতে বললো — "আহা, যদি আমি আমার রবের সাথে কাউকে শরীক না করতাম!"

কিন্তু তখন আর কী লাভ?

কখন পড়বেন?

যখন কোনো নেয়ামত পান — চাকরি পেয়েছেন, গাড়ি কিনেছেন, বাড়ি বানিয়েছেন, সন্তান হয়েছে, পরীক্ষায় পাস করেছেন, ব্যবসায় লাভ হয়েছে — সাথে সাথে বলুন "মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।"

এটা শুধু বদনজর থেকে বাঁচার দোয়া না — এটা অহংকার থেকে বাঁচার দোয়া। নেয়ামত ধরে রাখার দোয়া। কারণ যে নেয়ামতে শুকরিয়া নেই — সেই নেয়ামত একদিন চলে যায়।

---

দোয়া ৩: মুসা (আ.)-এর কথা — যখন কঠিন কিছু শিখতে বা করতে চান

মুসা (আ.) খিজির (আ.)-এর সাথে সফরে যেতে চাইলেন। খিজির (আ.) বললেন — "তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না।"

মুসা (আ.) বললেন —

سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ صَابِرًا وَلَا أَعْصِي لَكَ أَمْرًا

উচ্চারণ: সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আসি লাকা আমরা।

"আপনি আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করবো না।"
(সূরা কাহফ: ৬৯)

খেয়াল করুন — মুসা (আ.) বলেননি "আমি ধৈর্য ধরবো।" বলেছেন "ইনশাআল্লাহ ধৈর্য ধরবো।" নিজের ওপর ভরসা করেননি — আল্লাহর ওপর ভরসা করেছেন।

কিন্তু সফরে কী হলো? মুসা (আ.) ধৈর্য ধরতে পারলেন না। তিনবার প্রশ্ন করলেন। কারণ বাহ্যিকভাবে ঘটনাগুলো অন্যায় মনে হচ্ছিল।

শেষে খিজির (আ.) ব্যাখ্যা দিলেন — আর তখন বোঝা গেল, যা বাইরে থেকে খারাপ দেখাচ্ছিল, তার পেছনে ছিল রহমত ও হিকমত।

কখন পড়বেন?

যখন কঠিন কিছু শুরু করতে চান — নতুন চাকরি, নতুন ব্যবসা, নতুন পড়াশোনা, হিজরত। যখন জানেন সামনে কষ্ট আছে — কিন্তু যেতে হবে। তখন বলুন — "ইনশাআল্লাহ ধৈর্য ধরবো।"

আর যখন জীবনে এমন কিছু ঘটে যা বুঝতে পারছেন না — চাকরি চলে গেল, সম্পর্ক ভেঙে গেল, সুযোগ হাতছাড়া হলো — তখন খিজির (আ.)-এর ব্যাখ্যা মনে করুন। আল্লাহর পরিকল্পনা আপনার দেখা দৃশ্যের চেয়ে বড়।

---

দোয়া ৪: জুলকারনাইনের কথা — যখন কোনো বড় কাজ করেন

জুলকারনাইন। আল্লাহ তাঁকে দিয়েছিলেন ক্ষমতা, ভূখণ্ড, সামর্থ্য, জ্ঞান। তিনি ইয়াজুজ-মাজুজের ফিতনা থেকে মানুষকে বাঁচাতে বিশাল প্রাচীর নির্মাণ করলেন।

এত বড় কাজ। এত বড় অর্জন। এত বড় সাফল্য।

কিন্তু শেষে তিনি কী বললেন?

قَالَ هَـٰذَا رَحْمَةٌ مِّن رَّبِّي

উচ্চারণ: কালা হাযা রাহমাতুম মির রাব্বি।

"তিনি বললেন — এটা আমার রবের রহমত।"
(সূরা কাহফ: ৯৮)

নিজের কৃতিত্ব দাবি করেননি। বলেননি "আমি করেছি।" বললেন — "আমার রবের রহমত।"

কখন পড়বেন?

যখন কোনো বড় কাজ সম্পন্ন করেন — পরীক্ষায় পাস, প্রজেক্ট শেষ, ব্যবসায় সাফল্য, বাড়ি তৈরি, সন্তানকে মানুষ করা — যেকোনো অর্জনের পর বলুন "হাযা রাহমাতুম মির রাব্বি" — এটা আমার রবের রহমত।

এটা বললে কী হয়? অহংকার আসে না। কৃতজ্ঞতা আসে। আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়। আর নেয়ামত টিকে থাকে — কারণ শুকরিয়া করলে আল্লাহ বাড়িয়ে দেন।

---

৪টা দোয়া — এক নজরে

আসহাবে কাহফ — সিদ্ধান্ত নিতে পারছেন না?
"রাব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যিলানা মিন আমরিনা রাশাদা"

বাগানওয়ালার সঙ্গী — কোনো নেয়ামত পেয়েছেন?
"মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ"

মুসা (আ.) — কঠিন কিছু শুরু করতে চান?
"সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান"

জুলকারনাইন — বড় কিছু অর্জন করেছেন?
"হাযা রাহমাতুম মির রাব্বি"

৪টা ঘটনা। ৪টা দোয়া। ৪টা জীবনের মোড়। আর প্রতিটায় একটাই শিক্ষা — সব কিছুতে আল্লাহর দিকে ফেরা।

পরেরবার জুমায় সূরা কাহফ পড়ার সময় এই ৪টা দোয়ায় থামুন। শুধু পড়বেন না — অনুভব করবেন। সিদ্ধান্তের আগে "রাব্বানা আতিনা" পড়বেন। নেয়ামত পেলে "মাশাআল্লাহ" বলবেন। কঠিন পথে "ইনশাআল্লাহ সাবিরান" বলবেন। সাফল্যে "হাযা রাহমাতুম মির রাব্বি" বলবেন।

তাহলে সূরা কাহফ শুধু জুমার তিলাওয়াত থাকবে না — জীবনের গাইড হয়ে যাবে।

শুধু সূরা কাহফ না — কুরআনের ১১৪টা সূরার প্রতিটায় এরকম জীবন বদলানোর দোয়া ও আমল লুকিয়ে আছে। কোন সূরায় কোন দোয়া, কোন আয়াত কীভাবে আমল করবেন — এসব আরও বিস্তারিতভাবে, গুছিয়ে, হাতে রাখার মতোভাবে জানতে চাইলে "কুরআনের ১১৪টি সূরার আমল ও ফজিলত" বইটি আপনার উপকারে আসতে পারে। সেখানে প্রতিটা সূরার ফজিলত, আমল ও দৈনন্দিন প্রয়োগ কুরআন ও সহীহ হাদিসের রেফারেন্সসহ সাজানো আছে।

সংগ্রহ করতে WhatsApp করুন 01984-563362 নম্বরে, লিখুন "সূরার আমল বই চাই"

মনে রাখবেন!

সূরা কাহফ প্রতি জুমায় পড়েন — কিন্তু কি কখনো ভেবেছেন এই ৪টা দোয়া আলাদা করে আমল করবেন?

সিদ্ধান্তের আগে — "রাব্বানা আতিনা।"
নেয়ামত পেলে — "মাশাআল্লাহ।"
কঠিন পথে — "ইনশাআল্লাহ সাবিরান।"
সাফল্যে — "হাযা রাহমাতুম মির রাব্বি।"

৪টা দোয়া। ৪টা মুহূর্ত। জীবনের প্রতিটা পরিস্থিতিতে একটা করে দোয়া।

আজ থেকে শুধু জুমায় না — প্রতিদিন এই ৪টা দোয়া জীবনে ব্যবহার করুন। দেখবেন — সূরা কাহফ আর শুধু সওয়াবের সূরা থাকবে না, জীবন বদলে দেওয়ার সূরা হয়ে যাবে।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা কাহফ বুঝে পড়ার, এর দোয়াগুলো জীবনে আমল করার, সঠিক সিদ্ধান্ত নেওয়ার, নেয়ামতে কৃতজ্ঞ থাকার, কষ্টে ধৈর্য ধরার, আর সাফল্যে বিনয়ী থাকার তাওফিক দিন। আমিন।

এই ৪টা দোয়ার মধ্যে কোনটা আপনার জীবনে এখন সবচেয়ে বেশি দরকার?
কমেন্টে নম্বর লিখুন — ১/২/৩/৪

রেফারেন্স:
— সূরা কাহফ: ১০, ৩৯, ৬৯, ৯৮
— সহীহ মুসলিম: ৮০৯
— তাফসীরে ইবনে কাসীর

/EKRAMHOSSAIN

06/04/2026

অনেক_ভেবে_শেষমেষ_যা_বুঝলাম😂

💁🏻পৃথিবীর সবচেয়ে পারফেক্ট জুটি হলো "জুতো"; কারণ একটা হারিয়ে গেলে আরেকটা অচল হয়ে যায় 🙂

💁🏻 সবথেকে কষ্টকর আওয়াজ হলো আপনি যে নম্বরে কল করছেন, তিনি এখন অন্য কলে ব‍্যস্ত আছেন 😪

💁🏻খাবারে বেশি তেল দিতে নেই আর লোকজনকে তো একদমই দিতে নেই 😉

💁🏻কিছু মানুষের ব্রেন আর পৌরসভার ড্রেন কখনোই পরিষ্কার থাকে না।

💁🏻একবার নিজের হৃদয়কে প্রশ্ন করলাম - ভালোবাসা কি ? হৃদয় বললো - দেখ ভাই, আমার কাজ হচ্ছে রক্ত পাম্প করা, সিলেবাসের বাইরে প্রশ্ন করিস না 🤥

💁🏻মানুষের পিছনে কাঠি দিয়েই যদি বড় হওয়া যায় তাহলে complan আছে কিসের জন‍্য ??🤔

💁🏻 বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই ! লাইফে শুধু বাঁশটাই পেলাম চাঁদটা গেল কই ?🙁

💁🏻মানুষ যে'ভাবে উপদেশ দেয়, সে'ভাবে যদি টাকা দিতো তাহলে এত দিনে বড়লোক হয়ে যেতাম!! 😁

💁🏻যখন কেউ বলে .... আমাকে তো ভুলেই গেছো! তখন একটাই কথা মাথায় আসে, মনে রাখার মত কিছু করেছিলে?🤔

💁🏻 নিজের ভবিষ‍্যৎ দেখতে চান? তাহলে চোখ বন্ধ করুন পরিষ্কার দেখতে পাবেন, অন্ধকার।



#😁😁😁😁

Address

Dhaka
Kamrangir Char
1120

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABN GROUP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category