03/06/2026
আমি জানতাম তুমি আমাকে কোনো দিন ভালোবাসতে পারবেনা। তোমাকে বলেছিলাম ভালোবাসতে না পারো, অসম্মানিত করে কথা বলোনা। সেই কথাও তুমি রাখলে না। একটা পুরুষ মানুষ ভালোবাসা ছাড়াও বাঁচতে পারে, কিন্তু অসম্মান নিয়ে নয়। কতদিন আমি বাঁচবো জানিনা, কিন্তু পুরুষত্বকে অনেক আগেই তুমি মেরে ফেলেছো। এই যে আমাকে দেখ এর মাঝে তোমার জন্য আর কিছুই অবশিষ্ট নেই। ভিতরটা আস্তে আস্তে দগ্ধ হতে হতে শুধু বাহিরের মূল্যহীন অবকাঠামোটাই আছে। যাও একদিন মিশে যাবে হাওয়া বদলের টানে।