Jtv Bangla

Jtv Bangla "সত্য প্রকাশে নির্ভিক পথচলা"

পুরো চারদিন ধরে একজন মানুষ নিজের ঘরে নিথর পড়ে ছিলেন।কেউ দরজায় কড়া নাড়েনি। কেউ ফোন করে জানতে চায়নি, "আপনি কেমন আছেন?" কেউ...
08/06/2026

পুরো চারদিন ধরে একজন মানুষ নিজের ঘরে নিথর পড়ে ছিলেন।
কেউ দরজায় কড়া নাড়েনি। কেউ ফোন করে জানতে চায়নি, "আপনি কেমন আছেন?" কেউ খেয়াল করেনি যে মানুষটা আর সাড়া দিচ্ছেন না।
তিনি কোনো অপরাধী ছিলেন না, কোনো পথের মানুষও ছিলেন না। তিনি ছিলেন একজন ডাক্তার। জীবনের বহু বছর অন্যের ব্যথা কমাতে, অন্যের জীবন বাঁচাতে ব্যয় করেছেন।
ছবিটা দেখে বারবার একটা কথাই মনে হচ্ছে...

আমাদের বাবা-মায়েরাও কি এমন একাকীত্বের দিকে এগিয়ে যাচ্ছেন না?
যে বাবা সারাজীবন নিজের শখ বিসর্জন দিয়ে সন্তানের পড়াশোনার খরচ চালিয়েছেন, যে মা রাত জেগে সন্তানের জ্বর দেখেছেন, না খেয়ে থেকেও সন্তানের পাতে ভালো খাবার তুলে দিয়েছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারাই সবচেয়ে বেশি অবহেলার শিকার হন।
আমরা ব্যস্ত হয়ে যাই নিজের সংসার, চাকরি, ব্যবসা আর সামাজিক পরিচয় নিয়ে।

কিন্তু কখনো কি ভেবে দেখেছি, বৃদ্ধ বাবা-মা সারাদিনে হয়তো শুধু একটা ফোনকলের অপেক্ষায় থাকেন?
তাদের প্রয়োজন দামি উপহার নয়। প্রয়োজন একটু সময়। দুই মিনিট কথা বলা।
একবার জিজ্ঞেস করা,
"খেয়েছো?" একবার বলা, "তোমাদের কথা মনে পড়ছে।"
জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, জীবিত থাকা অবস্থায় আপন মানুষদের কাছে গুরুত্ব হারিয়ে ফেলা।

আজ যারা বাবা-মাকে সময় দিতে পারছি না, কাল আমাদের সন্তানরাও হয়তো আমাদের কাছ থেকেই সেই শিক্ষা নেবে।
তাই ব্যস্ততার অজুহাত নয়, আজই বাবা-মায়ের খোঁজ নিন।
একদিন আফসোস করার সুযোগ থাকলেও, সময়টা আর ফিরে আসবেনা...
©

ঝিনাইদহে ১৬ মামলার ‘মাদক সম্রাট’ মনির ও সহযোগী গ্রেফতার: উদ্ধার ইয়াবা ও বিপুল নগদ অর্থ।​নিজস্ব প্রতিবেদক.ঝিনাইদহ-​ঝিনাইদ...
07/06/2026

ঝিনাইদহে ১৬ মামলার ‘মাদক সম্রাট’ মনির ও সহযোগী গ্রেফতার: উদ্ধার ইয়াবা ও বিপুল নগদ অর্থ।

​নিজস্ব প্রতিবেদক.ঝিনাইদহ-
​ঝিনাইদহ জেলা পুলিশের মাদকবিরোধী কঠোর অভিযানের ধারাবাহিকতায় এবার ধরা পড়ল আন্তঃজেলা মাদক চক্রের অন্যতম হোতা ও কুখ্যাত ‘মাদক সম্রাট’ মনির হোসেন (৪৬)। আজ রবিবার সকালে মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরী বাগানপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে ও তার এক নারী সহযোগীকে গ্রেফতার করেছে মহেশপুর থানা পুলিশ।
​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০টা ৩০ মিনিটের দিকে ঘুগরী বাগানপাড়া গ্রামে আসামি মনিরের নিজ বাড়িতে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মনির হোসেন এবং তার এক নারী সহযোগীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ০৭ পিস ইয়াবা এবং মাদক ব্যবসার অবৈধ আয়ের নগদ ১,৯১,৪২০ (এক লক্ষ একানব্বই হাজার চারশত বিশ) টাকা উদ্ধারপূর্বক জব্দ করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মনির হোসেন একজন দুর্ধর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ঝিনাইদহ, নাটোর, ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র এবং বিশেষ ক্ষমতা আইনে মোট ১৬টি মামলা চলমান রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর দীর্ঘদিন ধরে নজরদারিতে থাকা মনির আন্তঃজেলা মাদক চক্রের একজন মূল হোতা বা ‘গডফাদার’ হিসেবে কাজ করে আসছিল।

ঝিনাইদহ জেলা পুলিশের মুখপাত্র জানিয়েছেন, মাদকের বিস্তাররোধে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই গ্রেফতারের ঘটনা মাদক কারবারিদের মধ্যে বড় ধরনের বার্তা পৌঁছে দিয়েছে। মনির এবং তার সিন্ডিকেটের বাকি সহযোগীদের আইনের আওতায় আনতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
​স্থানীয়রা পুলিশের এই সাহসী অভিযানকে স্বাগত জানিয়ে মাদক নির্মূলে প্রশাসনের আরও কঠোর নজরদারির প্রত্যাশা ব্যক্ত করেছেন। এ ঘটনায় মহেশপুর থানায় নিয়মিত মাদক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

🚨 সাফদারপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধকোটচাঁদপুর প্রতিনিধি ঝিনাইদহ:ঝিনাইদহ জেলার...
07/06/2026

🚨 সাফদারপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

কোটচাঁদপুর প্রতিনিধি ঝিনাইদহ:
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার কোটচাঁদপুর উপজেলা-এর সাফদারপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
রবিবার (৭ জুন) সকাল আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন নির্ধারিত গন্তব্যে যাওয়ার পথে সাফদারপুর এলাকায় পৌঁছালে হঠাৎ করে তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে রেললাইনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে সৌভাগ্যক্রমে কোনো হতাহত হয়নি।
দুর্ঘটনার পরপরই খুলনা, ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে চলাচলকারী সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়েন হাজারো যাত্রী। বিশেষ করে ঈদ-পরবর্তী সময়ে যাত্রী চাপ বেশি থাকায় ভোগান্তি চরমে পৌঁছায়।
শুধু যাত্রী পরিবহনই নয়, মালবাহী ট্রেন বন্ধ থাকায় পণ্য পরিবহনেও স্থবিরতা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, দীর্ঘ সময় রেল যোগাযোগ বন্ধ থাকলে সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে।
খবর পেয়ে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে যান। উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে এবং ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বগিগুলো সরিয়ে রেললাইন মেরামতের পর ধাপে ধাপে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।
রেলওয়ে পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে।
রেলওয়ে প্রশাসন যাত্রীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে দ্রুত সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রাষ্ট্রযন্ত্রের সবাই অত্যন্ত সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছেন বলেই দ্রুততম সময়ের মধ্যে শিশু রামিসা  হত্যাকান্ডের সুবিচার নি...
07/06/2026

রাষ্ট্রযন্ত্রের সবাই অত্যন্ত সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছেন বলেই দ্রুততম সময়ের মধ্যে শিশু রামিসা হত্যাকান্ডের সুবিচার নিশ্চিত হয়েছে বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

রোববার (৭ জুন) শিশু রামিসা হত্যার আলোচিত রায় ঘোষণার পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমার মনে হয় রামিসার ক্ষেত্রে রাষ্ট্রযন্ত্রের সবাই অত্যন্ত সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছেন বলেই দ্রুততম সময়ের মধ্যে নির্মম এই হত্যাকান্ডের সুবিচার আমরা পেয়েছি।’

অ্যাটর্নি জেনারেল জানান, বিচারিক আদালতের দেওয়া আজকের রায়ের ডেথ রেফারেন্সটি (রায় সংশ্লিষ্ট নথি) হাইকোর্টে আসার পরে সেটি শুনানির জন্য প্রস্তুত করার একটা বিধান আছে। আমরা দ্রুততম সময়ে চেষ্টা করব সেটা শুনানির ব্যবস্থা করতে। এক্ষেত্রে হয়তো প্রধান বিচারপতির বিশেষ নির্দেশনার প্রয়োজন হতে পারে।

দুগ্ধপোষ্য শিশুসহ তিন সন্তান রেখে প্রেমিকের সঙ্গে উধাও ঝিনাইদহ প্রতিনিধি:ঘরে থাকা ৪ মাসের দুগ্ধপোষ্য শিশুসহ তিন সন্তানকে...
07/06/2026

দুগ্ধপোষ্য শিশুসহ তিন সন্তান রেখে প্রেমিকের সঙ্গে উধাও

ঝিনাইদহ প্রতিনিধি:
ঘরে থাকা ৪ মাসের দুগ্ধপোষ্য শিশুসহ তিন সন্তানকে রেখে স্বামীর নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রতিবেশী এক যুবকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীর স্বামী ব্যবসায়ী মো. আল মামুন রুবেল (২৯) ঝিনাইদহ আদালতে দুইজনকে আসামি করে (৬ জুন) একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন— কুমড়াবাড়ীয়া গ্রামের মো. কবির হোসেনের ছেলে মো. আবু সাঈদ (২৪) এবং রুবেলের স্ত্রী মুস. সুমাইয়া খাতুন (২৩)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালে কুমড়াবাড়ীয়া গ্রামের মো. রিপন হোসেনের মেয়ে সুমাইয়া খাতুনের সঙ্গে আল মামুন রুবেলের বিয়ে হয়। তাদের সংসারে ৮ বছর, ৪ বছর এবং মাত্র ৪ মাস বয়সি তিন পুত্র সন্তান রয়েছে।

অভিযোগে বলা হয়, ব্যবসার কাজে রুবেল বাড়ির বাইরে থাকার সুযোগে প্রতিবেশী যুবক আবু সাঈদের সঙ্গে সুমাইয়ার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নিয়ে পূর্বে গ্রাম্য সালিশও অনুষ্ঠিত হয় এবং আবু সাঈদ ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়িত না থাকার মুচলেকা দেন। তবে এরপরও তাদের যোগাযোগ অব্যাহত ছিল বলে অভিযোগ রয়েছে।

গত ২ জুন সকাল ১০টার দিকে স্বামী বাড়িতে না থাকার সুযোগে স্থানীয়দের কাছে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন তারা। পরে একই দিন বেলা ১১টার দিকে ঘরে থাকা ২ লাখ ৭০ হাজার টাকা নগদ এবং আনুমানিক ২ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে তারা চলে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, প্রথম স্বামীকে আইনগতভাবে তালাক না দিয়েই সুমাইয়া খাতুন আবু সাঈদকে বিয়ে করে তার সঙ্গে বসবাস শুরু করেছেন। এ নিয়ে এলাকায় একাধিক সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

মামলায় আরও উল্লেখ করা হয়, ঘটনার প্রতিবাদ করায় ভুক্তভোগীর পরিবার বিভিন্ন ধরনের হুমকি ও হয়রানির শিকার হচ্ছে। এ কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে আদালতের কাছে অভিযোগ করেছেন।

এদিকে ঘটনার কয়েক সপ্তাহ পর অভিযুক্তদের পরিবার স্থানীয়ভাবে একটি সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করে বলে জানা গেছে। তবে সম্প্রতি ঘটনাটি নতুন মোড় নিয়েছে।

ভুক্তভোগী রুবেলের বোন গণমাধ্যমকে জানান, সুমাইয়া খাতুন অনলাইনে তার সঙ্গে যোগাযোগ করে সন্তানদের জন্য কান্নাকাটি করেছেন এবং দাবি করেছেন যে তিনি বিপদে রয়েছেন। তাকে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন। এছাড়া অসুস্থ শিশুর চিকিৎসার জন্য অর্থ সহায়তাও চেয়েছিলেন বলে দাবি করেন তিনি।

বর্তমানে সুমাইয়া খাতুন স্বেচ্ছায় গিয়েছেন নাকি কোনো ধরনের জিম্মিদশা বা প্রতারণার শিকার হয়েছেন— তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। ভুক্তভোগী পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছে।

দেশনেত্রীর অপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি-ঝিনাইদহ ভেটেরিনারি কলেজই হতে পারে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি-২...
07/06/2026

দেশনেত্রীর অপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি-

ঝিনাইদহ ভেটেরিনারি কলেজই হতে পারে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি-

২০০৬ সালে প্রকল্পের সূচনা, ২০১৩ সালে উদ্বোধন—দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি উন্নয়নে নতুন প্রত্যাশা

ঝিনাইদহ সংবাদদাতা -
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের উন্নয়নকে ত্বরান্বিত করতে এবং কৃষিনির্ভর জনগোষ্ঠীর উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে প্রায় দুই দশক আগে ঝিনাইদহে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
কিন্তু দেশের রাজনৈতিক পটপরিবর্তন এবং পরবর্তী ওয়ান-ইলেভেন পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি তবে এই অঞ্চলের কৃষি ও কৃষকের স্বার্থ বিবেচনায় দ্রুততম সময়ের মধ্যে বিকল্প উদ্যোগ হিসেবে ২০০৬ সালে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠার প্রকল্প গ্রহণ করা হয়। পরবর্তীতে ২০১৩ সালে কলেজটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তৎকালীন সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে, ভবিষ্যতে বিএনপি পুনরায় রাষ্ট্রক্ষমতায় এলে দেশের অন্যান্য সরকারি ভেটেরিনারি কলেজগুলোর মতো ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকেও পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে। কিন্তু দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, সরকারের পরিবর্তন এবং বিগত আওয়ামী লীগ সরকারের অবহেলা ও প্রতিহিংসামূলক মনোভাবের কারণে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি।
বরং এক পর্যায়ে কলেজটির অস্তিত্বই সংকটের মুখে পড়লে টিকিয়ে রাখার স্বার্থে ২০২৩ সালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে ভেটেরিনারি মেডিসিন অনুষদ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
তবে সংশ্লিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের মতে, এখন সময় এসেছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে আবারও স্বতন্ত্র পরিচয়ে ফিরিয়ে এনে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার। এর মাধ্যমে শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নই হবে না, বরং বাস্তবায়িত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের অপূর্ণ প্রতিশ্রুতিও।
বর্তমানে ভেটেরিনারি মেডিসিন অনুষদের নিজস্ব ক্যাম্পাসের আয়তন প্রায় ১০.১৭ একর। এর চারপাশে রয়েছে বিস্তীর্ণ ফাঁকা মাঠ। প্রতিষ্ঠানটির পার্শ্ববর্তী সাধুহাটি বিএডিসি বীজ উৎপাদন কেন্দ্র, সাগান্না বাঁওড় এবং হলিধানি রেশম বীজ উৎপাদন খামার, ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঝিনাইদহ সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ইত্যাদি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করলে সম্ভাব্য ক্যাম্পাসের আয়তন ৩০০ একরেরও বেশি হয়। যা একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত উপযোগী।
এছাড়াও ভেটেরিনারি কলেজের কয়েক কি.মি. এর মধ্যে গড়ে উঠেছে সরকারি ছাগল উন্নয়ন খামার, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, স্লটার হাউজ, ফলিত পুষ্টি গবেষণা প্রতিষ্ঠান সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য ও কৃষিভিত্তিক প্রযুক্তি গবেষণার জন্য বাস্তব ভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করেছে।
ক্যাম্পাসের অভ্যন্তরেও রয়েছে আধুনিক একাডেমিক ভবন, গবেষণাগার, ল্যাবরেটরি, ভেটেরিনারি হাসপাতাল, ডেইরি, ছাগল ও পোল্ট্রি খামার, অডিটোরিয়াম, শিক্ষার্থীদের আবাসন সুবিধা, খেলার মাঠ, জিমনেশিয়াম এবং মৎস্য গবেষণার উপযোগী জলাশয়। ফলে নতুন করে বিপুল অবকাঠামো নির্মাণ ছাড়াই স্বল্প ব্যয়ে এখানে একটি আধুনিক কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি ও সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলা উদ্দিন আল মামুন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়নের কথা চিন্তা করেই ঝিনাইদহে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। তাঁর সেই দূরদর্শী পরিকল্পনার ফল হিসেবেই ভেটেরিনারি কলেজের যাত্রা শুরু হয়েছিল। আজ যখন প্রয়োজনীয় অবকাঠামো ও সম্ভাবনা দুটোই বিদ্যমান, তখন তাঁর সেই অপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নের উপযুক্ত সময় এসেছে। ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হলে শুধু দেশনেত্রীর স্বপ্নই বাস্তবায়িত হবে না, বরং এ অঞ্চলের কৃষি, শিক্ষা, গবেষণা ও অর্থনীতিতে এক নতুন যুগের সূচনা হবে।
ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি নাসিম আনসারী বলেন,এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দাবি নয়, বরং সময়ের প্রয়োজন। কৃষিনির্ভর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের স্বার্থে ঝিনাইদহে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন অত্যন্ত জরুরি।
ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও প্রবীণ সাংবাদিক এম এ কবির বলেন,বিদ্যমান অবকাঠামো, গবেষণা সুবিধা ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় ঝিনাইদহ ভেটেরিনারি কলেজকে কেন্দ্র করে খুব সহজেই একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সম্ভব।
ঝিনাইদহ জেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার বলেন,এটি শুধু একটি জেলার দাবি নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সামগ্রিক উন্নয়নের প্রশ্ন। কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে কৃষি গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন আসবে।
সংশ্লিষ্ট মহলের অভিমত, দেশনেত্রীর দেওয়া ঐতিহাসিক প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং কৃষিনির্ভর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের স্বার্থে বর্তমান ভেটেরিনারি মেডিসিন অনুষদকে স্বতন্ত্র ঝিনাইদহ কৃষি বিশ্ববিদ্যালয় এ রূপান্তরের বিষয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা সময়ের দাবি।

ঝিনাইদহ বাসীর প্রত্যাশা দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে। # #

শিশু রামিসা হ*ত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ডমিরপুরের পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘ...
07/06/2026

শিশু রামিসা হ*ত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

মিরপুরের পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলার দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডের পাশাপাশি আসামি সোহেলকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপরদিকে আসামি স্বপ্নাকে দণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড ভিকটিম রামিসার আইনগত উত্তরাধিকার পাবে।

ক্ষতিপূরণ না দিলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ভিকটিম মৃত রামিসার আইনগত উত্তরাধিকারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

ঝিনাইদহের কালীগঞ্জ মনোহরপুর গ্রামে  ৮ বছরের শিশু ধ/র্ষ/ণের অ/ভি/যো/গে অ/ভিযু/ক্ত কে কালীগঞ্জ থানা পুলিশ আ/ট/ক করেছে।
07/06/2026

ঝিনাইদহের কালীগঞ্জ মনোহরপুর গ্রামে ৮ বছরের শিশু ধ/র্ষ/ণের অ/ভি/যো/গে অ/ভিযু/ক্ত কে কালীগঞ্জ থানা পুলিশ আ/ট/ক করেছে।

ইসলামি ব্যাংক কালীগঞ্জ শাখার সামনে গ্রাহকদের মানববন্ধনকালিগঞ্জ প্রতিনিধিঃঅবৈধ চেয়ারম্যানের অপসারণ, গ্রাহকদের আমানতের সুর...
07/06/2026

ইসলামি ব্যাংক কালীগঞ্জ শাখার সামনে গ্রাহকদের মানববন্ধন

কালিগঞ্জ প্রতিনিধিঃ

অবৈধ চেয়ারম্যানের অপসারণ, গ্রাহকদের আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের ওপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৪ জুন বৃহস্পতিবার সকালে ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি কালীগঞ্জ উপজেলা শাখার সামনে ইসলামী ব্যাংকের গ্রাহকদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গ্রাহকদের কষ্টার্জিত আমানত নিরাপদ রাখতে হবে এবং ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তারা অবিলম্বে অবৈধ চেয়ারম্যান অপসারণ এবং গ্রাহকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক শফিউদ্দিন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক জাকারিয়া, আব্দুল মমিন, দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, নুরজাহান বেগম, রহিমা খাতুন, শিরিন শবনমসহ
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক ও সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।

সুরেন্দ্রনাথ কলেজে সিন্ডিকেট ভাঙতে, দেবু শিবুকে গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদী মিছিল। আজ ৬ই জুন শনিবার, সুরেন্দ্রনাথ কলেজে...
07/06/2026

সুরেন্দ্রনাথ কলেজে সিন্ডিকেট ভাঙতে, দেবু শিবুকে গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদী মিছিল।

আজ ৬ই জুন শনিবার, সুরেন্দ্রনাথ কলেজের সিন্ডিকেট ভাঙতে এবং দেবু শিবুকে গ্রেপ্তারের দাবিতে , কলকাতার এস এফ আই ছাত্র পরিষদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে র‍্যালি করে সুরেন্দ্রনাথ কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখান ও সাংবাদিক সম্মেলন করলেন। ৫০ থেকে ৬০ জন এসএফআই ছাত্র পাঁচই জুন দুপুর দুটোই এই প্রতিবাদের সামিল হন।

এই প্রতিবাদকে কেন্দ্র করে এবং ন্যায ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে যখন শূন্যনাথ কলেজের সামনে সাংবাদিক সম্মেলন করেন ঠিক তার বিপরীতে এবিভিপি ছাত্র সংসদ এস এফ আই ছাত্র সংসদ কে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ প্রশাসন ও কলেজের প্রিন্সিপালের সহযোগিতায় সামাল দেন।

এস এফ আই ছাত্র সংসদের দাবি--- সুরেন্দ্রনাথ কলেজে অপরাধের সিন্ডিকেট চালানো নেতাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

পূর্ববতী ইউনিয়নের যাবতীয় আর্থিক লেনদেনের অডি ট জনসমক্ষে পেশ করতে হবে।।

অবিলম্বে স্বচ্ছ ও অবাধ ছাত্র সংসদ নির্বাচন করতে হবে।।

সুরেন্দ্রনাথ কলেজে যারা সিন্ডিকেটের সাথে যুক্ত ছিলেন প্রত্যেককে গ্রেফতার করে জেলে ভরতে হবে।

দুই থেকে তিন সপ্তাহের মধ্যে নির্বাচন ঘোষণা করতে হবে।।

তারা বলেন অডিতে রিপোর্ট শুধু আলমারিতে ভোটের রাখলে চলবে না প্রকাশের ছাত্র-ছাত্রীদের সামনে আনতে হবে।, এছাড়াও সাংবাদিক সম্মেলনে জানান আমরা চাই শুধু এসএফআই নয়, এবিভিপি, সিপি, তৃণমূল ছাত্র পরিষদ সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক। আমরা চাই যে নির্বাচন ১৫ বছর ধরে সুরেন্দ্রনাথ কলেজে হয় না আজ এই সিন্ডিকেট ভেঙে অবার সুস্থ নির্বাচন ঘোষণা করা হোক।

এর সাথে সাথে তাহারা তাপস রায় ও সজল ঘোষ কেও তীব্রভাবে আক্রমণ করলেন। শুধু লোক দেখানো কেন এখনও কেন দেবু শিবু গ্রেফতার হলো না, কিভাবে সুরেন্দ্রনাথ কলেজের যাবতীয় কাজকর্ম ও রেকর্ড দেবুর বাড়ি থেকে কন্ট্রোল হয়, আজ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই দেবু শিবু বেড়ে উঠেছে,

তাহারা আরো বলেন, যে সকল ইউনিয়নের মাধ্যমে ছাত্র সংসদ করে, আজও ছাত্রছাত্রীরা জানেনা এই ইউনিয়নদের কাজ কি, কারণ কলেজ গুলো হয়ে উঠেছে বিভিন্ন কুকর্মের আস্থাকুর,তাহার প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন, নতুন ছাত্র-ছাত্রী কলেজে আছে তাদের সহযোগিতা করাই হচ্ছে স্বাস্থ্য সংসদের কাজ, কিন্তু তা না করে কিভাবে কি পদ্ধতিতে ছাত্র-ছাত্রীদের কাছে টাকা আত্মসাৎ করা যাবে এই নিয়েই ব্যস্ত।

তবে এটুকু জানিয়ে দিতে চাই আর কোন কিছু হতে দেব না, দেবু শিবুকে গ্রেপ্তার করেই ছাড়বো,তাহার সাথে সাথে সুস্থ নির্বাচন।

আমরা ১৫ বছর ধরে প্রতিবাদ ও নালিশ করে এসেছি, কলেজের মধ্যে বিভিন্ন অরাজকতা চলছে।, আজ সেই অরাজকতা সবার সম্মুখে পৌঁছেছে।, লক্ষ লক্ষ টাকা উই পোকায় কুড়িয়ে খেয়েছে, এইসব টাকা গরীব ছাত্র-ছাত্রীদের থেকে আত্মসাৎ করা টাকা,

কলেজে পরীক্ষা চলাকালীন, এস এফ আই ও। এবিভিপির উত্তেজনাকে ঘিরে প্রিন্সিপাল খুব প্রকাশ করেন এবং মুচিপাড়া থানা কে দায়ী করেন।, তিনি বলেন আমরা আগে থেকে জানিয়ে দেওয়া সত্ত্বেও কিভাবে পরীক্ষা চলাকালীন পারমিশন দেওয়া হলো। এর জবাব আমাকে দিতে হবে।

রিপোর্টার, সমরেশ রায় ও সম্পা দাস ,কলকাতা, পশ্চিমবঙ্গ

Address

Jhenida

Alerts

Be the first to know and let us send you an email when Jtv Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Jtv Bangla:

Share