আইডিয়া.কম

আইডিয়া.কম "Welcome to আইডিয়া.কম
Sharing my journey through fun,travel, stories & memories of childhood.

রবীন্দ্রের উগ্র মুসলমান বিদ্বেষী সাহিত্য স ম গ্র_____________________________________________১।  খুন করাটা যেখানে ধর্ম, ...
10/05/2026

রবীন্দ্রের উগ্র মুসলমান বিদ্বেষী সাহিত্য স ম গ্র
_____________________________________________
১।
খুন করাটা যেখানে ধর্ম, সেখানে না করাটাই পাপ। যে মুসলমান আমাদের ধর্ম নষ্ট করেছে তাদের যারা মিত্র তাদের বিনাশ না করাই অধর্ম।

— প্রায়শ্চিত্ত, নাটক

২।
‘আল্লা হো আকবর’ শব্দে রণভূমি প্রতিধ্বনিত হইয়া উঠিয়াছে। একদিকে তিনলক্ষ যবনসেনা, অন্যদিকে তিন সহস্র আর্যসৈন্য। হর হর বোম্ বোম্! পাঠক বলিতে পার, কে ঐ দৃপ্ত যুবা পঁয়ত্রিশ জন মাত্র অনুচর লইয়া মুক্ত অসি হস্তে অশ্বারোহণে ভারতের অধিষ্ঠাত্রী দেবীর কর নিক্ষিপ্ত দীপ্ত বজ্রের ন্যায় শত্রু সৈন্যের উপরে আসিয়া পতিত হইল? বলিতে পার, কাহার প্রতাপে এই অগণিত যবন সৈন্য প্রচণ্ড বাত্যাহত অরণ্যানীর ন্যায় বিক্ষুব্ধ হইয়া উঠিল?— কাহার বজ্রমন্দ্রিত ‘হর হর বোম্ বোম্’ শব্দে তিন লক্ষ ম্লেচ্ছকণ্ঠের ‘আল্লা হো আকবর’ ধ্বনি নিমগ্ন হইয়া গেল? ইনিই সেই ললিত সিংহ। কাঞ্চীর সেনাপতি। ভারত-ইতিহাসের ধ্রুব নক্ষত্র।

— রীতিমত নভেল, গল্প

৩।
ভালো মানুষি ধর্ম নয়; তাতে দুষ্ট মানুষকে বাড়িয়ে তোলে। তোমাদের মহম্মদ সে কথা বুঝতেন, তাই তিনি ভালোমানুষ সেজে ধর্ম প্রচার করেন নি।

— গোরা, উপন্যাস

৪।
নীরব হইল জয়-কোলাহল,
নীরব সমর বাদ্য।
প্রভু কেন আজি—কহে রঘুনাথ,—
অসময়ে পথ রুধিলে হঠাৎ,
চলেছি করিতে যবন-নিপাত
যোগাতে যমের খাদ্য।

— কথা, কবিতা

৫।
❝ মুসলমান বিদ্বেষ বলিয়া আমরা আমাদের জাতীয় সাহিত্য বিসর্জন দিতে পারি না। মুসলমানদের উচিত নিজেদের জাতীয় সাহিত্য নিজেরাই সৃষ্টি করা।

নওয়াব আলী চৌধুরী বঙ্কিমের উগ্র মুসলিম বিদ্বেষী সাহিত্য প্রচার বন্ধের প্রতি রবীন্দ্রনাথের দৃষ্টি আকর্ষন করলে, এর উত্তরে।

— সলিমুল্লাহ খান, ‘সাম্প্রদায়িকতা’, বণিক বার্তা ২০ অক্টোবর, ২০১২

৬।
❝ কিছুদিন হইল একদল ইতর শ্রেণীর অবিবেচক মুসলমান কলিকাতার রাজপথে লোষ্ট্র খন্ড হস্তে উপদ্রবের চেষ্টা করিয়াছিল। তাহার মধ্যে বিস্ময়ের ব্যাপার এই যে- উপদ্রবের লক্ষ্যটা বিশেষরূপে ইংরেজদেরই প্রতি। তাহাদের শাস্তিও যথেষ্ট হইয়াছিল। প্রবাদ আছে- ইটটি মারিলেই পাটকেলটি খাইতে হয়; কিন্তু মূঢ়গণ (মুসলমান) ইটটি মারিয়া পাটকেলের অপেক্ষা অনেক শক্ত শক্ত জিনিস খাইয়াছিল। অপরাধ করিল, দণ্ড পাইল। এই নিম্নশ্রেণীর মুসলমানগণ সংবাদপত্র পড়েও না, সংবাদপত্রে লেখেও না। একটা ছোট বড়ো কাণ্ড – হইয়া গেল অথচ এই মূঢ় (মুসলমান) নির্বাক প্রজা সম্প্রদায়ের মনের কথা কিছুই বোঝা গেল না।

— কণ্ঠরোধ, ভারতী, বৈশাখ-১৩০৫

৭।
জ্বল জ্বল চিতা ! দ্বিগুন দ্বিগুন
পরান সপিবে বিধবা বালা
জ্বলুক জ্বলুক চিতার আগুন
জুড়াবে এখনই প্রাণের জ্বালা
শোনরে যবন, শোনরে তোরা
যে জ্বালা হৃদয়ে জ্বালালি সবে
স্বাক্ষী রলেন দেবতার তার
এর প্রতিফল ভুগিতে হবে।

— সতীদাহ, কবিতা

৮।
❝ কোরআন পড়তে শুরু করেছিলুম কিন্তু বেশিদূর এগুতে পারিনি আর তোমাদের রসুলের জীবন চরিতও ভালো লাগেনি।

— সৈয়দ মুজিবুল্লা, বিতণ্ডা, পৃ-২২৯

৯।
❝ যে মুসলমানকে আজ ওরা প্রশ্রয় দিচ্ছে সেই মুসলমানেরাই একদিন মুষল ধরবে।

— অমিয় চক্রবর্তীতে লেখা চিঠি, ১৫/১১/১৯৩৪, চিথিপত্র: ১১

১০।
❝ যদি মুসলমান সমাজ মারে আর আমরা পড়ে পড়ে মার খাই, তবে জানব, এ সম্ভব হয়েছে শুধু আমাদের দুর্বলতা।

— রবীন্দ্র রচনাবলী, জ.শ.স., ১৩ খণ্ড, পৃ: ৩১৭, কালান্তর।

১১।
❝ চল্লিশ লাখ হিন্দু একলাখ মুসলমানদের ভয়ে মারাত্নকভাবে অভিভূত।

— আনন্দবাজার পত্রিকার সাথে সাক্ষাৎকার ৫/৯/১৯২৩

১২।
❝ একদা ঐ তর্করত্নের প্রপৌত্রীমন্ডলীকে মুসলমানেরা যখন জোর করে কলেমা পড়াবে তখন পরিতাপ করার সময় থাকবে না।

— হেমন্তবালা দেবীকে লেখা চিঠি। ১৬/১০/১৯৩৩ চিঠিপত্র:৯

১৩।
❝ কোন বিশেষ প্রয়োজন না থাকলেও হিন্দু নিজেই মারে, আর প্রয়োজন থাকলেও হিন্দু অন্যকে মারতে পারে না। আর মুসলমানেরা বিশেষ প্রয়োজন না ঘটলেও নিজেকে দৃঢ়ভাবে রক্ষা করে, আর প্রয়োজন হলে অন্যকে বেদম মার দিতে পারে। ❞

— রবীন্দ্র রচনাবলী, জ.শ.স., ১৩ খণ্ড, পৃ: ৩১৭, কালান্তর

১৪।
বৌ ঠাকুরানীর হাট’ উপন্যাসে প্রতাব চরিত্রের মুখ দিয়ে ম্লেচ্ছদের (অপবিত্র মুসলমানদের) দূর করে আর্য ধর্মকে রাহুর গ্রাস থেকে মুক্ত করার সংকল্প করে।

১৫।
সমস্যাপূরণ’ গল্পে মুসলমান চরিত্রকে জারজ ও খুনি হিসেবে উপস্থাপন করা হয়েছে।

১৬।
দুরাশা’ গল্পে দেখানো হয়েছে, মুসলিম পরিবারের মধ্যে কোন ধর্ম চর্চা নেই। একজন মুসলিম নারীর এক ব্রাহ্মণের প্রতি দুর্নিবার আকর্ষণ এবং ব্রাহ্মণ হবার প্রাণান্তকর চেষ্টা ।

১৭।
রবী ঠাকুরের জমিদারির কাছারি বাড়িতে হিন্দু প্রজাদের বসবার জন্য পাটি পেতে দেওয়া হতো আর মুসলিম প্রজাদের জন্য ছিল পাটি ছাড়া মাটিতে অবসার ব্যবস্থা।

— যতীন সরকার, পাকিস্তানের জন্মমৃত্যু দর্শন, জাতীয় সাহিত্য প্রকাশনী, ৯৯

১৮।
হর হর হর
শুধু তব নাম আজি পিতৃলোক হতে এল নামি,
করিল আহ্বান--
মুহূর্তে হৃদয়াসনে তোমারেই বরিল, হে স্বামী,
বাঙালির প্রাণ।
এক ধর্মরাজ্য হবে এ ভারতে’ এ মহাবচন
করিব সম্বল।।
মারাঠির সাথে আজি, হে বাঙালি, এক কণ্ঠে বলো
‘জয়তু শিবাজী’।

— শিবাজি উৎসব, কবিতা

১৯।
পৃথ্বীরাজ পরাজয় গ্রন্থে মুসলিম শাসকদের, বিশেষত মোহাম্মদ ঘোরীর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করে খুবই নোংরা ভাবে উপস্থাপন করা হয়েছে।

২০।
‘রুদ্রচণ্ড’-এ মুসলিম আক্রমণকারীদের বিরুদ্ধে হিন্দু প্রতিরোধের গল্প রয়েছে।

২১।
সরোজিনী বা চিতোর আক্রমণ’: রবীন্দ্রনাথের ভাই জ্যোতিরিন্দ্রনাথের নাটক ‘সরোজিনী বা চিতোর আক্রমণ’-এর সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এই নাটকে মুসলিম শাসকদের, মুসলিম বীরদেরকে ‘অস্পৃশ্য যবন’ বলা গালাগালি করা হয়েছে।

◼️

সাহিত্য ও সংস্কৃতিকে অনেক সময়েই কোনো জাতি বা গোষ্ঠীকে ঘৃণার লক্ষ্যবস্তুতে পরিণত করার প্রাথমিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। সমাজবিজ্ঞানের পরিভাষায় এই প্রক্রিয়াই ‘Othering’ বা ‘অপরীকরণ’—যেখানে একটি গোষ্ঠীকে ধীরে ধীরে ‘অপর’, ‘অবমানব’ বা ‘হুমকি’ হিসেবে নির্মাণ করা হয়। বাঙলা সাহিত্যে এই প্রবণতার স্পষ্ট। বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথেরা মুসলমান চরিত্রগুলোকে নেতিবাচক, ডাকাত, জারজ, দখলকারী, ভিনদেশী, পশ্চাৎপদ বা ‘উন-মানুষ’ রূপে উপস্থাপন করেছে।

উপন্যাসের আড়ালে যে বয়ান নির্মিত হয়েছিল—যেখানে মুসলমান এবং মুসলমান শাসনকে ‘অন্ধকার যুগ’ এবং জাত-পাত, সতীদাহ করা পালন করা অতীত সময়কে ‘স্বর্ণযুগ’ হিসেবে চিত্রিত করা হয়—এটা নিছক সাহিত্যিক কল্পনা ছিল না; বরং একটি সাংস্কৃতিক-রাজনৈতিক প্রকল্পের অংশ। এই বয়ানের ভাষা, রূপক, চরিত্রায়ণ—সবই সাম্প্রদায়িক বিভাজনকে উসকে দিয়েছে এবং।আরএসএসের উগ্র জাতীয়তাবাদের মতাদর্শিক ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়েছে।

আজকের পশ্চিমবঙ্গ বা ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির উত্থানকে এই সাহিত্যিক ঐতিহ্য থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেখা যায় না। বঙ্কিম, রবীন্দ্রনাথের লেখায় যে জাতীয়তাবাদের বীজ রোপিত হয়েছিল, সেটাই রাজনৈতিক হিন্দুবাদের জন্য উর্বর মাটি তৈরি করেছে। আধুনিক উগ্রবাদী রাজনীতির শিকড় নিহিত রয়েছে সেই সাহিত্যচর্চার মধ্যেই, যা ‘অপরীকরণ’-এর সাংস্কৃতিক কাঠামোকে স্বাভাবিক করে তুলেছিল।

সেদিক দিয়ে এটা বলা যায়, আজকে পশ্চিম বাংলা বা ভারতে উগ্রবাদী বিজেপির জয়-জয়কার বঙ্কিম, রবীন্দ্রের সাহিত্যচর্চার বাই-প্রোডাক্ট।

28/04/2026

‎মাত্র এক মাসে দুইবারের মত গ্যাসের দাম বাড়াইয়া দিসে।

‎একটা সিলিন্ডার কিনতে এখন লাগবে ২ হাজার টাকার কাছাকাছি।

‎মজুত থাকার পরেও কৃত্রিম সংকট তৈরি করলো মালিকরা, দাম বাড়াইয়া দেওয়া হলো তেলের।

‎এখন আজ সন্ধ্যায় বাস মালিক আর লঞ্চ মাকিকরা বসবে এক সাথে

‎শুনলাম বাস ভাড়া আর লঞ্চ ভাড়া বাড়ানোর আয়োজন সম্পন্ন হয়ে গেছে।

‎বিদ্যুতের দামও বাড়বে

‎বাড়বে না শুধু আমার আপনার জীবন আর জীবিকার দাম।

‎মাস শেষে আপনার চাপ আরেকটু বাড়বে, খাবারের পাত থেকে মাংসের টুকরাটা কমবে, আমার আপনার ছেলে মেয়ের ডিম আর দুধের বাজেট কমবে।

‎পছন্দের বইটা হয়তো বাদ দিতে হবে, পছন্দের ট্যুরটা হয়তো কাট করে ফেলতে হবে।

‎বাট আমার আপনার পছন্দের বই, ডিম আর দুধের বদলে ওদের ছেলে মেয়েরা পড়াশোনা করবে ইউরোপে।

‎আমাদের ছেলে মেয়েরা কারেন্ট না থাকার জন্য রাতে ঘুমাতে পারবে না।

‎আর ওদের ছেলে মেয়েরা আমাদের এই না হওয়া ঘুম চুরি করবে, আমাদের স্বপ্ন চুরি করবে তেলের দামে।

‎আমাদের বাবাদের হাইপারটেনশন বাড়বে, আমরা ছেলেরা তেলের আর গ্যাসের দামের ঘানি টানতে টানতে আরেকটা আমাদের বাবাতে পরিণত হব।

‎আর ওরা বড় বড় কথা বলে আরাম করে আমাদের শাসন করবে।

‎আমাদের প্রেশার আর হার্টের রোগের বিনিময়ে ওদের সাম্রাজ্যে জমা হবে একেকটা ইট।

‎নির্বাচনের আগে ব্যবসায়ীরা কেন কোটি কোটি টাকা ঢালে, এবার বুঝেছেন তো?

‎রাজনীতির নামে এরা আমার আপনার রক্ত, আপনার ঘাম, আমার আর আপনার স্বপ্ন বিক্রি করে দেয়, কোটি কোটি ছেলে মেয়ের পাতের একটু ডিম, এক গ্লাস দুধ এরা বিক্রি করে দেয় তেল আর পরিবহন মালিকদের কাছে।

09/11/2025

Swamp Buffalo from Ratargul swamp buffalo

আমার কাছে নিজস্ব সংস্কৃতি(বাঙালি,ইউরোপিয়ান,ইজিপশিয়ান কিংবা আফ্িকান যায় হোক না কেন) বলতে প্রাচীন আমলের রাজা বাদশা জমিদার ...
17/09/2025

আমার কাছে নিজস্ব সংস্কৃতি(বাঙালি,ইউরোপিয়ান,ইজিপশিয়ান কিংবা আফ্িকান যায় হোক না কেন) বলতে প্রাচীন আমলের রাজা বাদশা জমিদার কিংবা শাসকদের মত পরিবারের কোন অনুষ্ঠান।তাছাড়া সংস্কৃতি বলতে কিছু আছে বলে মনে হয়না। এখনকার অভিজ্ঞতা তো তাই বলে।
মূল কথা সমাজে যারা উচ্চ শ্রেণিতে স্থান পাবে না তারা হারায় যাবে ঢেউয়ের মত।
মেজরিটি মাস্ট বি গ্রান্টেড ভুল।
অথচ সমাজ কিংবা রাষ্ট্র কন্ট্রোল করে হাতেগোনা কয়েকজন।

29/05/2025

🐴 ঘোড়া আর পেট্রোল

লোক: "এই ঘোড়াটাকে চালাতে কত পেট্রোল লাগে?"
বিক্রেতা: "ঘোড়া কি গাড়ি নাকি? ঘাস লাগবে, পেট্রোল না!"
লোক: "তাহলে তো এটা ইকো-ফ্রেন্ডলি যান!"

📚 শিক্ষা: পুরনো জিনিসে অনেক সময় নতুন সমস্যার সহজ সমাধান লুকিয়ে থাকে।




😭Ten Unknown Fact About
1. BMW's Origins in Aircraft: BMW was initially founded in 1916 as a manufacturer of aircraft engines before transitioning to automobiles after World War I.
2. BMW's Most Powerful Car is an SUV: The BMW XM Label Red, with its 738 horsepower hybrid V8 engine, holds the title of the most powerful production BMW to date.
3. First Electric BMW: The 1602e, released in 1972, was BMW's first electric car, though it had a limited range of only 37 miles.
4. The Kidney Grille: BMW’s iconic front grille, known as the "kidney grille," made its debut in the 1933 BMW 303.
5. BMW’s Building Looks Like an Engine: The headquarters in Munich is designed to resemble a four-cylinder engine.
6. BMW Made the Fastest Motorcycle: In 1937, BMW built the world’s fastest motorcycle, reaching speeds of 173.7 mph.
7. A Failed SUV Prototype: BMW once created the Z18, a 4x4 sports car prototype, though it never made it into production.
8. The First BMW Car Wasn't Originally Theirs: The BMW Dixi, their first car, was actually a rebranded version of an English Austin.
9. Rolls-Royce Acquisition: BMW acquired Rolls-Royce in 2003, marking a significant expansion into the luxury car market.
10. BMW's Impact on Trains: In addition to automobiles, BMW has contributed to redesigning the interiors of trains, including the Bay Area Rapid Transit (BART) system.

ঘুমন্ত বীজের স্বপ্নমাটির গভীরে, অন্ধকার এক কুঠুরিতে, নিঃশব্দে ঘুমিয়ে ছিল এক ছোট্ট বীজ। সে জানত না সময় কী, জানত না ঋতু, জ...
22/05/2025

ঘুমন্ত বীজের স্বপ্ন

মাটির গভীরে, অন্ধকার এক কুঠুরিতে, নিঃশব্দে ঘুমিয়ে ছিল এক ছোট্ট বীজ। সে জানত না সময় কী, জানত না ঋতু, জানত না আলো। তার জানার সবকিছুই সীমাবদ্ধ ছিল একটি চুপচাপ জগতের মাঝে—যেখানে চারদিক থেকে মাটি তাকে আগলে রেখেছে, যেন কোনো মা তার নবজাতককে বুকে টেনে রেখেছে।

বীজটি ছিল একটি প্রাচীন গাছের উত্তরাধিকারী। তার মা এক বিশাল শিমুল গাছ, যার মাথা ছুঁয়েছিল আকাশকে, যার পাতায় খেলেছিল শিশির, যার ডালে বসেছিল পাখি। সেই গাছের শরীর থেকে এক ঝড়ে আলগা হয়ে বীজটি উড়ে এসে মাটিতে পড়ে। তারপর বৃষ্টি এলো না, মানুষ তাকে খুঁড়ে তুলে বপন করল না, সে রয়ে গেল মাটির নিচে—নীরব, নিঃসঙ্গ।

তবে এই নীরবতায়ও বীজটি স্বপ্ন দেখত।

সে স্বপ্ন দেখত, সে একদিন ভেদ করে উঠবে এই অন্ধকার। একদিন সূর্যের উষ্ণ আলো তার শরীরে ছোঁয়া দেবে। একদিন বাতাস তার নতুন পাতা গুনবে। সে দেখতে পেত কীভাবে ছোট পাখিরা এসে তার ডালে বসছে, আরেকটা বীজ তার পাশে জন্ম নিচ্ছে, কীভাবে কোনো এক শিশুর হাত এসে তাকে জড়িয়ে ধরছে।

তার স্বপ্নে সে কথা বলত মাটির কেঁচোর সঙ্গে। কেঁচো বলত, “তুই এখন ঘুমা, ভাই। সময় হইলেই ডাক পাবি।”

সে স্বপ্নে শোনত বৃষ্টির গান। মনে হতো, দূরে কোনো নীল পাহাড় থেকে নেমে আসছে এক ছন্দ। সেই ছন্দে সে লুকিয়ে হাসত। তার ভিতরে তখন তরঙ্গ উঠত—আলোর দিকে, জীবনের দিকে।

এক রাতে সে এক নতুন স্বপ্ন দেখল—এক শিশুকণ্ঠ বলছে, “তুমি কি আমার গাছ হবে?”
বীজটি ঘুমিয়ে ঘুমিয়েই কেঁপে উঠল। এই প্রশ্ন যেন তার ভিতরের কোন সুপ্ত ডাকে জ্বালিয়ে দিলো আগুন।

পরদিন খুব ধীরে, মাটির গভীরে এক অদৃশ্য আন্দোলন শুরু হলো। বীজের খোলসটি ফাটতে লাগল। ভেতর থেকে এক সূক্ষ্ম অঙ্কুর মাথা উঁচু করল। সে এগোতে লাগল ধীর পায়ে, মাটির স্তর ভেদ করে, অন্ধকার চিরে।

দিন যায়, আলো বাড়ে। একদিন সেই অঙ্কুর মাথা তুলে দাঁড়ায় পৃথিবীর বুকে। সূর্য তাকে দেখে হাসে, বাতাস তাকে দোলায়, শিশির তার কপালে চুমু খায়।

এভাবেই সেই ঘুমন্ত বীজের স্বপ্ন সত্যি হয়।

এই গল্পটি প্রতীকি অর্থে অনেক কিছু বোঝায়—অপেক্ষা, সম্ভাবনা, জীবন, নবজন্ম এবং স্বপ্নের বাস্তবায়ন।

14/05/2025

বিবাহিত পুরুষের আবার কিসের Lifestyle ভাই!
জীবন যৌবন পুরাটাই wifestyle!

২৫ বছর বয়সের একটা গরু পড়ে আছি   #পরিবার  #ফান
13/05/2025

২৫ বছর বয়সের একটা গরু পড়ে আছি
#পরিবার #ফান

তবুও টং ছাড়িবার পাত্র নহে
12/05/2025

তবুও টং ছাড়িবার পাত্র নহে

Address

Jhenida

Website

Alerts

Be the first to know and let us send you an email when আইডিয়া.কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category