04/01/2026
ধূসর পাণ্ডুলিপি
মোঃ গোলাম মোস্তফা
১৩/১২/২০২৫
অন্যায় অবিচার শোষণ দূর্ণিতীর বিরুদ্ধে
সংগ্রাম করে অধিকার আদায় করাই হলো বিজয় ।
মনের অব্যক্ত কথাগুলো নির্ভয়ে প্রকাশ করার জন্য
সংগ্রাম করে দাবি আদায় করাই হলো বিজয় ।
নির্ভয়ে নির্বিঘ্নে দিবানিশি সর্বত্র বিচরণ করার
অধিকার প্রতিষ্ঠা করতে পারাই হলো বিজয় ।
সমাজে সম্পদের সুষম বণ্টন ও ভোগ করার
অধিকার প্রতিষ্ঠা করতে পারার নামই হলো বিজয়।
আন্দোলন সংগ্রাম রক্ত ও জীবনের বিনিময়ে
অর্জিত হয় নতুন স্বপ্নের সোনালী বিজয় ।
একদিকে প্রতি বছর সাড়ম্বরে উদযাপিত হয়
অকুতোভয় বীরদের বীরগাঁথা মাহাত্ম ও বিজয় ;
অন্যদিকে অসহায় মজলুমের করুণ আর্তনাদে
আকাশ বাতাস প্রকম্পিত হয়, মুষড়ে পড়ে হৃদয় !
হিংস্র হায়েনা শকুন ও শয়তানের বিষাক্ত নিঃশ্বাসে
আজ শহীদদের পবিত্র রক্ত হিমায়িত , গাঢ় নীল !
"অপমান লজ্জা ঘৃণায় বিজয় দিবসের ইতিহাস
আজ হতাশার চাদরে মোড়ানো ধূসর পাণ্ডুলিপি ।"