22/10/2024
পিজা, পিৎজা, পিজ্জা যাই বলেন না কেন এটা আসলে একটা বড় বনরুটি। এই রুটির মাঝখানে কিছু মাংসের নাম করে রবারের টুকরো সবজির নাম করে লতাপাতার বড়ি এবং পেপারনি নামে কাগজের টুকরো দেয়া হয়।
শুধু মাংস বললে এত টাকা দিয়ে খাওয়ার জন্য উপযুক্ত মনে হবেনা তাই মাংসকে বিভিন্ন নাম দিয়ে বিল বাড়ানো হয় যেমন পেপারনি নাম দিয়ে পাতলা স্লাইস, স্যাসেজ নাম দিয়ে সাপের সাইজ, মিটবল নাম দিয়ে মার্ভেল সাইজ, তান্দুরি নাম দিয়ে চারকোনা, বাফালো নাম দিয়ে ম্যারিনেট ঘুরেফিরে সব কি মাংসের টুকরো।
তাছাড়া বাংলায় সবজি বললে জাত চলে যাবে তাই অনিয়ন, মাশরুম, গ্রিন পেপার, ব্ল্যাক অলিভ, গার্লিক এসব ক্লাসি নাম দিয়ে বুঝানো হয় ইহা খুবই সুস্বাদু খাবার।
ঘুরেফিরে আপনি যখন ৫০০-৭০০ টাকায় একটা কিনে প্রথম স্লাইস মুখে দেন তারপর চাবাইতে চাবাইতে চাবাইতে ভাবেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগামী পরিস্থিতিতে ৭০০ টাকা দিয়ে আপনি বাল চাবাচ্ছেন। এরপরে কি করেন সস অর্ডার দিয়ে ভালো করে সস মাখিয়ে খেয়ে পয়সা উসুল করার দীর্ঘ চেষ্টা চালিয়ে যান। শেষে বলেন এই বাল খাওয়ার জন্য আর যদি আমি রেস্টুরেন্টে আসি তাহলে জুতা খাই।
কিন্তু দেখা যায় কয়েকদিন পর কোন এক ফুড গ্রুপে পিজ্জার রিভিউ দেখে আবার খাইতে চলে আসেন এবং সেইম জিনিস আবার রিপিট করে যান। এজন্যই আপনাদের উন্নতি নাই আমার নিজেরও নাই কারণ আমি নিজেইও এবার মজা হবে ভেবে ধোকা খাই।