It’s Jini

It’s Jini 💌 Open for collaborations

✨ Turning everyday moments into stories.
🎨 Art • Travel • Style • Lifestyle

📍Bangladesh

12/08/2026

এপ্লিকেশন এর ছবি কোথায় ,কিভাবে তুলবেন …✌🏻
゚viralシ

এইটার বাপরে না জানলে এত দিনে আরও ৪/৫ পাতা টাফনিল খাওয়া হয়ে যেত 🙂Such an effective and amazing product for migraine rel...
11/08/2026

এইটার বাপরে না জানলে এত দিনে আরও ৪/৫ পাতা টাফনিল খাওয়া হয়ে যেত 🙂
Such an effective and amazing product for migraine relief! 💆🏻‍♀️✨
Got this from Haircraftbd.com 🫶

Meta-র একটা সুন্দর system আছে Facebook-এ—Meta যদি মনে করে কোনো comment-এ কাউকে bully, abuse বা slur করা হয়েছে, অনেক সময় ...
10/08/2026

Meta-র একটা সুন্দর system আছে Facebook-এ—Meta যদি মনে করে কোনো comment-এ কাউকে bully, abuse বা slur করা হয়েছে, অনেক সময় সেই comment automatically remove/hidden করে দেয়।সম্প্রতি বিষয়টা জানতে পারলাম। আমি সাধারণত আমার Page-এর “Hidden by Page” section-এ ঢুকি না। কারণ notification আসার আগেই হাইড হয়ে যাই। যতই এসব negative কমেন্ট আসত না কেন ,আমি সেগুলো নিয়ে মাথা ঘামাতাম না বেশি। কিন্তু হঠাৎ সেদিন section-টায় ঢুকলাম… আর সত্যি বলতে, কিছুক্ষণ চুপ করে বসে ছিলাম। আমার মনে হচ্ছিল—আমি মনে হয় একটা চাকরি না ,বোধহয় নোংরা হারাম অন্য কিছু করতাম! 🙂

আমাদের দেশের মানুষের mentality যে এতটা negative হতে পারে, সেটা আমি সত্যিই বুঝতে পারিনি। সবাই এমন না, অবশ্যই না। কিন্তু একটা বড় অংশই যেন এমন negativity দিয়ে ভরা।

একটা মেয়ে হয়ে তুমি যাই করো না কেন, তুমি নষ্ট।
Cabin Crew হলে—“Pilot-এর সাথে শুয়ে job পেয়েছে ।”
Doctor হলে—“Nurse-এর সাথে সম্পর্ক আছে।”
Teacher হলে—“অন্য Teacher-এর সাথে…”
Model হলে—“Director-এর সাথে…”
Corporate-এ কাজ করলে—“Boss-এর সাথে…”
মানে, একজন মেয়ে কোনো career-এ ভালো করলে সেটা তার যোগ্যতা, পরিশ্রম বা talent দিয়ে হতে পারে—এইটাই যেন মানুষের মানতে কষ্ট হয়।। মাথায় আসে না।
কারণ সে মেয়ে। 🙂

Hidden comments-এর কিছু language এতটাই disgusting যে লিখতেও রুচিতে বাধে।
“Room date করতে হয়েছে?”
“Pilot-এর সাথে s*x না করলে job হয় না।”
“এমনিতে তো এত টাকা দেয় না, শুয়ে কামাই করো।”
নাউযুবিল্লাহ। আর লিখতে চাই না।
আচ্ছা, ধরে নিলাম মেয়েরা “শুয়ে শুয়ে” success পায়—তাহলে ছেলেরা কীভাবে পায়? পিছন পেতে দেয়? 🍑 😆

তাদের নিয়ে তো আপনাদের এমন প্রশ্ন থাকে না! একজন ছেলে successful হলে তার qualification, hard work, talent—সবকিছু নিয়ে আলোচনা হয়। কিন্তু একটা মেয়ে successful হলেই তার character নিয়ে প্রশ্ন ওঠে। কেন ভাই?
একজন মেয়ে ভালো career করেছে, ভালো একটা এমাউন্ট ইনকাম করছে মানেই সে নোংরামি করে উপরে উঠেছে—এমন চিন্তা আসলে কোন level-এর mentality, আমি সত্যিই বুঝি না।আর সবচেয়ে কষ্টের বিষয় হলো এই comments-এর একটা বড় অংশই মেয়েদের কাছ থেকে আসে। দেখা যায় ১০ জনের মধ্যে ৮ জনই মেয়ে! 🙂
SUCH A SHAME…!

আপনাদের অনেকেই আমাকে complain করেন—
“আপু, অনেক Cabin Crew-কে text করেছি, কেউ reply করে না কেন? কেন reply করবে? তাঁকে হইত কেউ disrespect করেছে , তার profession নিয়ে বাজে কথা বলেছে , তার character নিয়ে প্রশ্ন তুলেছে —তাহলে কিভাবে আশা করেন সে হেল্প করবে? করবে না , না করাটাই স্বাভাবিক। এখন থেকে আমিও করব না।

অনেক Cabin Crew আছে দেখবেন, তাদের profile দেখলে বোঝাই যায় না তারা Cabin Crew। কারণ তারা quietly নিজের job করছে, নিজের income করছে, নিজের mental peace আর self-respect protect করছে। From now on, I’ll do the same. শুধু মানুষকে help করতে গিয়ে কেন comment section-এ অযথা বাজে কথা শুনব ভাই, মেন্টলি প্রেসার নেওয়ার মতো আরও অনেক কিছু আছে আমার লাইফ এ, হুদাই মানুষের বাজে কথা শুনার কি দরকার আমার, তাও যাদের আমি চিনিই না । 😄
আমি যথেষ্ট ঠান্ডা মাথার মানুষ। আমার family members আর আমার husband ছাড়া আমি সাধারণত কারও ওপর রাগ দেখাই না, rude-ও হই না। এতদিন পর্যন্ত এসব comment-এর ক্ষেত্রে হয় মজা করে reply দিয়েছি, funny video বানিয়েছি, অথবা simply ignore করেছি।
কিন্তু গত কিছুদিনে এমন কিছু comment দেখেছি যে বাধ্য হয়ে reply দিতে হয়েছে।এত toxic আর disrespectful মানুষ থাকতে পারে—সত্যি বলতে, আমার ধারণাই ছিল না।
আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি কোনো profession-কে ছোট করে দেখেছি বলে মনে পড়ে না। আর cabin Crew হিসেবে প্রতিদিন ৫০০–৬০০ জন passenger handle করতে গিয়ে এই জিনিসটা আরও ভালোভাবে শিখেছি— every profession deserves respect.
আমরা দেখেছি, একজন মানুষ শুধু নিজের family-কে ভালো রাখার জন্য দেশের বাইরে গিয়ে কী পরিমাণ কষ্ট করে। দিনের পর দিন পরিশ্রম করে, পরিবার থেকে দূরে থাকে, শরীর ভেঙে যায়—তবুও কাজ করে যায়।অনেক passenger বিদেশ থেকে দেশে ফিরতেন। তাদের মুখ দেখলেই বোঝা যেত কি পরিমাণ কষ্ট তারা করে —মায়া লাগতো , একজন মানুষ তার পরিবারের জন্য কতটা কষ্ট করতে পারে।কেউ হয়তো দেশে চা বিক্রি করছে।তাতে সমস্যা কী?সে যদি সৎভাবে, halal উপায়ে নিজের পেট চালায় এবং তার পরিবারের দায়িত্ব পালন করে, তাহলে তার profession-কে ছোট করার আপনি কে? যে যেভাবে সারভাইব করতে পারে করুক না।
Halal-haram-এর হিসাব নেওয়ার জন্য তো উপরে একজন আছেন। আমাদের কাউকে সেই দায়িত্ব দেওয়া হয়নি।
কোনো profession তো ছোট না।কোনো honest কাজ ছোট না।
ছোট হচ্ছে সেই mentality, যে অন্যের পরিশ্রমকে সম্মান করতে শেখেনি।

আর হ্যাঁ, কেউ যদি আমাকে বলে—
“আপনিও তো অমুককে এই কথা বলেছেন, তমুককে ওই কথা বলেছেন। হ্যাঁ,বলেছি। একটা কথা মনে রাখবেন—
আপনি সাপের পায়ে পা দিয়ে তারপর expect করতে পারেন না যে সাপ আপনাকে কামড়াবে না। 🐍
সাপেরও তো আত্মসম্মান আছে! 🙂
আমিও মাঝে মাঝে সাপ হয়ে যাই।
লেজে পা দিলে ফোঁস করব—দরকার পড়লে ছোবল ও দিব , এটাই স্বাভাবিক। নিজেকে defend করা আর কাউকে অকারণে disrespect করা এক জিনিস নয়।নিজেকে ডিফেন্ড করতে গিয়ে যদি আপনি আমার কাছ থেকে অপমানিত হন তাতে আমার কিচ্ছু আসে যায়না ।কারণ আমি দেখে এসেছি এই সেক্টর এ কি হয় কি হয়না , মানুষের ধারণা কতটা ভুল। এমন পাইলট ও আছে যারা নিজের মেয়ের মতো ট্রিট করে, এমন সিনিয়র ক্রু আছে যাদের সাথে ফ্লাইট এ গেলে মনে হত এমন একটা বড় ভাই থাকলে জীবন টা অনেক সহজ হত। ভালো খারাপ সব জায়গাই আছে, সবাই ধোয়া তুলসী পাতা না। কর্পোরেট সেক্টর এ আছে, এভিয়েশন এ আছে, মেডিক্যাল সেক্টর এ আছে, ইভেন এডুকেশন সেক্টর এও ভালো খারাপ মিলায়ে মানুষ আছে, তাহলে বেছেবেছে কয়েকটা সেক্টর কে ,কয়েকজন খারাপ মানুষের জন্য জাজ কেন করা হয়….? এইটার উত্তর করো কাছে নেই থাকবেও না। নেই বলেই জাতি হিসাবে আমরা পিছিয়ে আছি এত ।
যাই হোক কাউকে তার profession দিয়ে বিচার করার আগে, character নিয়ে কথা বলার আগে, একটা মুহূর্ত ভাবুন—আপনি যাকে নিয়ে কথা বলছেন, সেও একজন মানুষ। তারও পরিবার আছে, সম্মান আছে, স্বপ্ন আছে, কষ্ট আছে। আমি কষ্ট করে , নিজের যোগ্যতাই এখানে আসছি, কোনও ধরনের ডিসরেস্পেক্ট মূলক মন্তব্য করে আমার কাছ থেকে ভালো উত্তর এর আশা করাটা বোকামি । চাকরি সম্পর্কে না জানলে , আমাকে ভালো না লাগলে, জেলাস হইলে , ইগনোর বা ব্লক বা নট ইন্টারেসরেড এর অপসন আছে, প্লিজ ক্লিক দ্যাট।
I simply Don’t want any cheap and toxic mentality here.

09/08/2026

আমার বাচ্চাকাচ্চা রা ।😽😽😽😽

09/08/2026

Still favourite i guess…💄💄

Lip liner: Beauty glazed dark brown
Lipstick: Revolution Ruby

08/08/2026

আমি কিভাবে কেবিন ক্রু হয়েছিলাম ।।✈️
゚viralシ

08/08/2026

সার্কুলার টা পড়ো আগে পিলিজ 😩😩😩
゚viralシ

গ্যালারি ঘাটতে ঘাটতে হটাৎ ছবিটা দেখে মনে হলো অনেক দিন পেন্টিং করিনা । আগে ফ্লাইট এর ফাকে ফাকে ও রং তুলি নিয়ে বসে পড়তাম...
07/08/2026

গ্যালারি ঘাটতে ঘাটতে হটাৎ ছবিটা দেখে মনে হলো অনেক দিন পেন্টিং করিনা । আগে ফ্লাইট এর ফাকে ফাকে ও রং তুলি নিয়ে বসে পড়তাম এখন ফ্লাইট এর প্রেসার নেই কিন্তু রং তুলি নিয়েও বসা হয়না ।
BTW এইটা ছিলো আমার করা ফার্স্ট এন্ড লাস্ট পোটরেইট পেন্টিং। Still my favourite creation. 🤍🤍

নিজের জ্বালাই বাঁচি না তার মধ্যে এই  গুড়িগাড়া গুলো আমার মাথাডা খারাপ কইরে  দেচ্ছে 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
07/08/2026

নিজের জ্বালাই বাঁচি না তার মধ্যে এই গুড়িগাড়া গুলো আমার মাথাডা খারাপ কইরে দেচ্ছে 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

Indeed… Basic manner..🫶
06/08/2026

Indeed… Basic manner..🫶

যে কোম্পানিতে চাকরির জন্য আবেদন করছেন, সেই কোম্পানির কাউকে ইনবক্সে “তুমি” বলে সম্বোধন করা কোনো স্মার্টনেস নয়, এটা basic professional etiquette-এর অভাব।

Qualification আপনাকে interview পর্যন্ত নিতে পারে,
কিন্তু manners আপনাকে মনে রাখার মতো প্রার্থী বানায়।

Respect costs nothing. But it says everything.

Air Astra

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when It’s Jini posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to It’s Jini:

Shortcuts

Share