15/06/2026
🌼 শুভেচ্ছা ও অভিনন্দন 🌼
পূর্ব মুকুন্দবাড়ী কল্যাণ সংস্থা এর পক্ষ থেকে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন সদস্য হিসেবে আনোয়ার হোসেন মিন্টু মহোদয়কে জানাই আন্তরিক স্বাগতম ও শুভেচ্ছা।
তাঁর হাতে আমাদের সংগঠনের অফিসিয়াল টি-শার্ট ও সদস্য ফরম তুলে দেওয়া হয়েছে। তিনি চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি এবং টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জামালপুর-এর সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
সমাজের উন্নয়ন, সচেতনতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অভিজ্ঞতা, সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের পথচলাকে আরও সমৃদ্ধ করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
আমাদের এই অগ্রযাত্রায় তাঁর আন্তরিক সমর্থন ও সম্পৃক্ততা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা রাখি।