Zahid unlimited

Zahid unlimited Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zahid unlimited, Arts and entertainment, Hat Naogaon.

24/12/2025


রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের ৪ হাজার ৯১১টি মৌজার পেটে পানি নেই বললেই চলে। এসব এলাকায় খাবার পানি ছাড়া অন্য কোনো কারণ...
03/12/2025

রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের ৪ হাজার ৯১১টি মৌজার পেটে পানি নেই বললেই চলে। এসব এলাকায় খাবার পানি ছাড়া অন্য কোনো কারণে ভূগর্ভস্থ পানি উত্তোলন করা যাবে না। সরকার এ-সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেছে। সম্প্রতি এ গেজেট হাতে পেয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। তারা চাষাবাদের জন্য গভীর নলকূপের মাধ্যমে ভূ-গর্ভস্থ পানি তোলে। এখন কী করণীয়, সে বিষয়ে বিএমডিএ সিদ্ধান্ত নিতে পারছে না।

৪ হাজার ৯১১টি মৌজাকে আগামী ১০ বছরের জন্য পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে। এসব মৌজা পড়েছে ২৫টি উপজেলার ২১৫টি ইউনিয়নে। এরমধ্যে ৪৭টি ইউনিয়নের ১ হাজার ৪৬৯টি মৌজাকে অতি উচ্চ পানি সংকটাপন্ন, ৪০টি ইউনিয়নের ৮৮৪টি মৌজাকে উচ্চ পানি সংকটাপন্ন এবং ৬৬টি ইউনিয়নের ১ হাজার ২৪০টি মৌজাকে মধ্যম মাত্রার পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া, পাকড়ি ও রিশিকুল ইউনিয়ন; মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম, পবার দর্শনপাড়া, দামকুড়া ও হুজরিপাড়া; তানোরের বাঁধাইড়, কলমা, পাঁচন্দর, সরনজাই, তালন্দ ও চান্দুড়িয়া ইউনিয়ন। রয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদরের ঝিলিম, গোমস্তাপুরের আলিনগর, চৌডালা, পার্বতীপুর, রহনপুর ও রাধানগর, নাচোলের ফতেপুর, কসবা, নাচোল ও নেজামপুর, নওগাঁর ভাবিচা, হাজিনগর ও নিয়ামতপুর ইউনিয়ন; নিয়ামতপুর উপজেলার পাড়ইল, রসুলপুর ও শ্রীমন্তপুর; পত্নীতলার আকবরপুর, দিবর, কৃষ্ণপুর, মাটিন্দর, নির্মইল, শিহাড়া ও পত্নীতলা; পোরশার ছাওড়, গাঙ্গুরিয়া, ঘাটনগর, মশিদপুর, নিতপুর ও তেঁতুলিয়া; সাপাহারের আইহাই, গোয়ালা, সাপাহার, শিরন্টী ও তিলনা।
উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ও পাকুড়িয়া ইউনিয়ন; বাগমারার গণিপুর, চারঘাট সদর ইউনিয়ন, দুর্গাপুরের ঝালুকা, জয়নগর ও কিসমতগণকৈড়; গোদাগাড়ী সদর ইউনিয়ন, মোহনপুর ও গোগ্রাম; মোহনপুরের বাকশিমইল, ধুরইল, রায়ঘাটি ও মৌগাছি; পবার হড়গ্রাম এবং তানোরের কামারগাঁ। নওগাঁর আত্রাইয়ের হাটকালুপাড়া, মহাদেবপুরের হাতুর, মান্দার গণেশপুর, মৈনম ও তেঁতুলিয়া; নওগাঁ সদরের বোয়ালিয়া ও শেখেরপুর; নিয়ামতপুরের বাহাদুরপুর, পত্নীতলার আমাইড় ও পাটিচরা; রানীনগরের গোণা, কাশিমপুর ও রাণীনগর ও সাপাহারের পাতাড়ী এবং চাঁপাইনবাবগঞ্জ সদরের গোবরাতলা, মহারাজপুর ও রানীহাটি; গোমস্তাপুরের আলিনগর, বাঙ্গাবাড়ী, বোয়ালিয়া ও গোমস্তাপুর; শিবগঞ্জের নয়ালাভাঙ্গা, সত্রাজিতপুর, শ্যামপুর ও উজিরপুর।
মধ্যম পানি সংকটাপন্ন এলাকা হিসেবে এসেছে রাজশাহীর বাঘার আড়ানী, বাজুবাঘা, বাউসা ও মনিগ্রাম; বাগমারার আউচপাড়া, বাসুপাড়া, গোয়ালকান্দি, গোবিন্দপাড়া, মাড়িয়া, সোনাডাঙ্গা, শ্রীপুর ও শুভডাঙ্গা, চারঘাটের ভায়ালক্ষমীপুর, নিমপাড়া, সরদহ ও ইউসুফপুর, দুর্গাপুরের দেলুয়াবাড়ি ও নওপাড়া; গোদাগাড়ীর বাসুদেবপুর, চরআষাড়িয়াদহ ও মাটিকাটা; মোহনপুরের জাহানাবাদ, পবার পারিলা, বড়গাছি, হরিপুর ও হরিয়ান; পুঠিয়ার বানেশ্বর, ভালুকগাছি ও শিলমাড়িয়া। রয়েছে নওগাঁর আত্রাইয়ের কলিকাপুর ও সাহাগোলা; ধামইরহাটের খেলনা, মান্দার বিষ্ণুপুর, কাঁশোপাড়া, কশব, পরানপুর ও প্রসাদপুর; নওগাঁ সদরের বক্তারপুর, চন্ডিপুর, দুবলহাটি, হাঁপানিয়া, হাঁসাইগাড়ি, শৈলগাছি ও তিলকপুর; নিয়ামতপুরের চন্দননগর, পত্নীতলার ঘোষনগর, নজিপুর, রানীনগরের বড়গাছা, কালীগ্রাম, মিরাট ও পারইল; চাঁপাইনবাবগঞ্জ সদরের বালিয়াডাঙ্গা ও বারঘরিয়া; ভোলাহাটের সদর, দলদলী, গোহালবাড়ী ও জামবাড়িয়া; শিবগঞ্জের চককীর্তি, দাইপুকুরিয়া, ধাইনগর, দুর্লভপুর, ঘোড়াপাখিয়া, কানসাট, মোবারকপুর ও পাঁকা ইউনিয়ন।
নির্দেশনায় যা আছে: পানি সংকটাপন্ন এলাকায় বাংলাদেশ পানি আইন, ২০১৩ এর ধারা ৩ ও ১৮ অনুযায়ী পানি সম্পদের অগ্রাধিকার ভিত্তিক ব্যবহার যথাযথভাবে অনুসরণ করতে হবে বলে গেজেটে বলা হয়েছে। এরমধ্যে প্রথমেই বলা হয়েছে, খাবার পানি ব্যতীত অন্য কোনো কারণে নতুন করে নলকূপ স্থাপন ও ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ থাকবে এবং খাবার পানি সরবরাহ ছাড়া অন্য কোনো কারণে বিদ্যমান নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ থাকবে।

Address

Hat Naogaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zahid unlimited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share