27/08/2026
ছেলেরা কাঁদে না 🤗
ছেলেরা কাঁদে না- এটা শুধু সমাজের শেখানো এক বাস্তব মিথ্যা। তারা কাঁদে, তবে সবার আড়ালে নীরবে।
বুকের ভেতর জমে থাকে হাজারো না-বলা কথা, না বলা ব্যাথা, চোখের কোণে জল এলেও মুখে থাকে হাসির কথা। কারণ ছেলেদের কষ্টেরও যেন কোনো অধিকার নেই, ভেঙে পড়লেও বলতে হয়-"আমি ঠিক আছি।” রাতের অন্ধকারে তারা চুপচাপ কাঁদে, বালিশ জানে তাদের কতটা ভাঙা রাতের গল্প। কেউ দেখে না সেই নীরব কান্নার গভীরতা, কারণ ছেলেদের চোখের জলও সমাজ লুকিয়ে রাখতে শেখায়। 🥹🤗