Deshio Haat

Deshio Haat Clay • Jute • Wood • Bamboo made Handicrafts
A Natural Lifestyle Brand Inspired by Bangladeshi Heritage.

Bringing the Beauty of Bangladesh to Everyday Living.
দেশীয় হাট - রুচির দেশীয় প্রকাশ।

একটা জিনিস খেয়াল করেছেন?গরম ভাতের সঙ্গে তরকারি গরম গরম না হলে যেন খাওয়ার মজাটাই একটু কমে যায়!!!বিশেষ করে মাছের ঝোল, মাংস...
04/10/2026

একটা জিনিস খেয়াল করেছেন?
গরম ভাতের সঙ্গে তরকারি গরম গরম না হলে যেন খাওয়ার মজাটাই একটু কমে যায়!!!

বিশেষ করে মাছের ঝোল, মাংসের ঝোল বা ডাল, চুলা থেকে নামানোর পরপরই খেতে বসলে যে স্বাদ, একটু পর ঠান্ডা হয়ে গেলে সেটা আর থাকে না।

তাই আমাদের ঘরে রান্না শেষ হওয়ার পর গরম খাবারটা ঢেকে রাখা হয়। আর সেখানেই ঢাকনা সহ মাটির হাতল কারি বাটি বেশ কাজে আসে।

ডাল, তরকারি, ঝোল কিংবা মাংস—প্রতিদিনের রান্নার খুব পরিচিত এই আইটেম গুলো পরিবেশনের জন্য এমন একটা বাটি সত্যিই কাজে লাগে।

আর মাটির পাত্রে খাবার পরিবেশনের সেই চেনা ব্যাপারটা তো আছেই। খুব আয়োজন করে কিছু করার দরকার নেই সাধারণ একটা দুপুরের খাবারও একটু বেশি ঘরোয়া মনে হয়।

'দেশীয় হাট' এর ঢাকনা সহ মাটির হাতল কারি বাটি। 🤎

📩 অর্ডার করতে ইনবক্স করুন
📱 WhatsApp: 01302-871733

#দেশীয়হাট #মাটিরকারিবাটি #মাটিরপাত্র #দেশীয়ঐতিহ্য

গরম ভাতের সঙ্গে একটু আলু ভর্তা, পাশে শুকনো ভাজা মরিচ আর ঘি, এর চেয়ে সহজ আর তৃপ্তির খাবার আর কী হতে পারে! 🤎তবে ভর্তার আসল...
02/10/2026

গরম ভাতের সঙ্গে একটু আলু ভর্তা, পাশে শুকনো ভাজা মরিচ আর ঘি, এর চেয়ে সহজ আর তৃপ্তির খাবার আর কী হতে পারে! 🤎

তবে ভর্তার আসল মজাটা যেন আসে মাটির বাটনায় মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে পেষা ভর্তায়। সেই ঘ্রাণ আর হালকা দানাদার texture যা ব্লেন্ডারে ব্লেন্ড করা ভর্তায় কখনো পাওয়া যাবে না।

আলু, বেগুন, শুঁটকি কিংবা কাঁচা মরিচ যেকোন ভর্তা 'দেশীয় হাট' এর "মাটির বাটনা ও কাঠের পিষনা" তে বাটলে স্বাদটাই পাবেন আলাদা।

রান্নাঘরে যদি এখনও সেই পুরোনো দিনের স্বাদটা ফিরিয়ে আনতে চান, তাহলে 'দেশীয় হাট' এর "মাটির বাটনা ও কাঠের পিষনা" হতে পারে আপনার রান্নাঘরের দারুণ একটি সংযোজন।

📩 অর্ডার করতে ইনবক্স করুন
📱 WhatsApp: 01302-871733

#মাটিরবাটনা #কাঠের #হাতেবাটাভর্তা #দেশীয়হাট #দেশীয়_হাট #মাটির #মাটিরডিনারসেট

এই গরমে এক গ্লাস ঠান্ডা পানি শুধু তৃষ্ণাই মেটায় না, মনে হয় শরীরটাকেও একটু শান্তি দিল!গরমে ঘামের সঙ্গে শরীর থেকে প্রতিনিয়...
29/09/2026

এই গরমে এক গ্লাস ঠান্ডা পানি শুধু তৃষ্ণাই মেটায় না, মনে হয় শরীরটাকেও একটু শান্তি দিল!
গরমে ঘামের সঙ্গে শরীর থেকে প্রতিনিয়ত পানি বের হয়ে যায়। তাই তৃষ্ণা লাগার অপেক্ষা না করে সারাদিন অল্প অল্প করে পানি পান করা জরুরি। ঘরে থাকুন কিংবা বাইরে, এই গরমে পর্যাপ্ত পানি পান করা নিজের ও পরিবারের সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ।

আর সেই পানি যদি থাকে মাটির কলসে, তাহলে পান করার অভিজ্ঞতাটাও হয়ে ওঠে একটু অন্যরকম।

মাটির কলসে রাখা পানি প্রাকৃতিকভাবেই ঠান্ডা থাকে। তাই এই গরমে ঘরে রাখুন 'দেশীয় হাট' এর নান্দনিক মাটির পানির কলস।
একদিকে প্রতিদিনের প্রয়োজন মিটবে, অন্যদিকে ঘরের পরিবেশেও যোগ হবে মাটির সৌন্দর্য।

প্রকৃতির কাছে ফেরা মানে শুধু পুরোনো কিছু ব্যবহার করা নয়—কখনো কখনো আমাদের শেকড়ের সঙ্গে নতুন করে পরিচিত হওয়া।

'দেশীয় হাট' এর হাত ধরে আবার ফিরুক মাটির কলস, ফিরুক ঐতিহ্যের ছোঁয়া। 🤎

'দেশীয় হাট' এর নান্দনিক মাটির পানির কলস
📩 অর্ডার করতে ইনবক্স করুন
📱 WhatsApp: **01302-871733**(**দেশীয় হাট**)

#মাটিরকলস #মাটিরপণ্য #দেশীয়হাট #দেশীয়ঐতিহ্য #কলসি

ঘরের সৌন্দর্য শুধু সাজসজ্জায় নয়, , প্রকাশ পায় আমাদের প্রতিদিনের ছোট ছোট আয়োজনে। বিশেষ করে খাবার টেবিলে, যেখানে একসাথে বস...
25/09/2026

ঘরের সৌন্দর্য শুধু সাজসজ্জায় নয়, , প্রকাশ পায় আমাদের প্রতিদিনের ছোট ছোট আয়োজনে। বিশেষ করে খাবার টেবিলে, যেখানে একসাথে বসে গড়ে ওঠে পারিবারিক বন্ধন, প্রিয়জনের সঙ্গে সম্পর্কের গল্প। অতিথি আপ্যায়নেও খাবার টেবিল আপনার রুচির বহিঃপ্রকাশ। তাই আপনার খাবার টেবিলেও থাকুক নান্দনিকতা, থাকুক আমাদের ঐতিহ্যের ছোঁয়া।

তরকারি, ডাল, মাংস কিংবা পছন্দের যেকোনো আইটেম, যাই হোক না কেন, দেশীয় হাটের নান্দনিক মাটির ঢাকনাসহ 'কারি পতিল' এ পরিবেশন করলে খাবার যেমন গরম ও ঢাকা থাকবে, তেমনি প্রকাশ পাবে আপনার রুচিশীলতাও। 🤎

তাই আর দেরি কেন?
**আজই অর্ডার করুন দেশীয় হাটের নান্দনিক কারি পতিল এবং আপনার Dining Table এ আনুন ঐতিহ্যের ছোঁয়া।

📩 অর্ডার করতে ইনবক্স করুন
📱 WhatsApp: **01302-871733**

ইনডোর কিংবা বারান্দা যেখানেই রাখুন, দেশীয় হাটের "মাটির হ্যাঙ্গিং ফুলের টব" আপনার ছোট্ট  কোণটাকে করে তুলবে আরও সবুজ, সুন্...
24/09/2026

ইনডোর কিংবা বারান্দা যেখানেই রাখুন, দেশীয় হাটের "মাটির হ্যাঙ্গিং ফুলের টব" আপনার ছোট্ট কোণটাকে করে তুলবে আরও সবুজ, সুন্দর ও প্রাণবন্ত। 🤎

গাছের সৌন্দর্যের সঙ্গে মাটির টেক্সচার—একসাথে তৈরি করবে একদম ন্যাচারাল ও এলিগ্যান্ট লুক।

✨ বারান্দা সাজাতে
✨ ইনডোর প্ল্যান্টের জন্য
✨ ঘরের খালি কর্নারকে আকর্ষণীয় করতে

আপনার ঘরের সাজে একটু দেশীয় ছোঁয়া দিতে চাইলে এই হ্যাঙ্গিং ফুলের টবটি হতে পারে দারুণ একটি পছন্দ।

📩 অর্ডার করতে এখনই ইনবক্স করুন।
📱 WhatsApp: 01302-871733 (দেশীয় হাট)

#দেশীয়_হাট াজানো #ওয়াল_ডেকর #মাটির_ওয়াল_হ্যাঙ্গিং #ফুলেরটব

আপনার আউটফিট যতই সুন্দর হোক, WRONG ব্যাগ চয়েস কিন্তু পুরো লুক-টাই নষ্ট করে দিতে পারে!!!তাই এভরিডে স্টাইল-এর জন্য বেছে নি...
15/09/2026

আপনার আউটফিট যতই সুন্দর হোক, WRONG ব্যাগ চয়েস কিন্তু পুরো লুক-টাই নষ্ট করে দিতে পারে!!!

তাই এভরিডে স্টাইল-এর জন্য বেছে নিন এমন একটা ব্যাগ, যেটা দেখতে ট্রেন্ডি, আবার ক্যারি করতেও ইজি।

'দেশীয় হাট' এর মেসেঞ্জার স্টাইল ব্যাগ।
মিনিমাল লুক আর জুট ফেব্রিকের সুন্দর ফিনিশিং - এক ব্যাগেই স্টাইল আর কমফোর্ট।

ট্রেন্ডি ডিজাইন, পর্যাপ্ত স্পেস আর অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ, ব্যবহারে যেমন কমফোর্টেবল, দেখতেও তেমন স্টাইলিশ।

ইউনিভার্সিটি, অফিস কিংবা রেগুলার আউটিং—সব জায়গাতেই মানিয়ে যাবে সহজেই।

আপনার এভরিডে স্টাইল-এ একটু দেশীয় টাচ দিতে, ব্যাগটা হতে পারে দারুণ একটা চয়েস।

অর্ডার করতে এখনই ইনবক্স করুন, দেশীয় হাট-এ।

প্রতিদিন অফিসে যাওয়ার আগে রাহাত ফ্রিজের ঠান্ডা পানি ভর্তি প্লাস্টিকের বোতল ব্যাগে ঢুকিয়ে নিত। কিন্তু কিছুক্ষণের মধ্যেই প...
30/08/2026

প্রতিদিন অফিসে যাওয়ার আগে রাহাত ফ্রিজের ঠান্ডা পানি ভর্তি প্লাস্টিকের বোতল ব্যাগে ঢুকিয়ে নিত। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পানি কেমন যেন গরম হয়ে যেত, খেতে খারাপ লাগতো তাই ঠিকমতো পানি খাওয়ার অভ্যাসও থাকত না। ফলে ক্লান্তি, মাথা ভার লাগা—এসব যেন নিত্যসঙ্গী ছিল।
একদিন সকালে অফিসে বের হওয়ার সময় রাহাতের মা তার হাতে একটা মাটির পানির বোতল দিয়ে বললেন,
"অফিসে এটা নিয়ে যা। সারাদিন অন্তত ভালোভাবে পানি খেতে পারবি।" 🤎
মায়ের কথায় সেদিন বোতলটা সঙ্গে নিয়েছিল রাহাত। কয়েকদিন ব্যবহার করার পর সে বুঝতে পারল, মা আসলে ভুল বলেননি।
আগে প্লাস্টিকের বোতলের পানি কিছুক্ষণ পরই গরম হয়ে যেত। পানি খেতেও তেমন ভালো লাগত না। আর প্লাস্টিকের বোতল নিয়ে এখন অনেকেরই উদ্বেগ আছে—বিশেষ করে দীর্ঘদিন ব্যবহার, তাপের সংস্পর্শ এবং মাইক্রোপ্লাস্টিকের সম্ভাব্য প্রভাব নিয়ে।
কিন্তু মাটির বোতলের পানিতে থাকে প্রাকৃতিক শীতলতা। তাই অফিসের ব্যস্ততার মাঝেও পানি খেতে ভালো লাগত। অজান্তেই তার পানি খাওয়ার পরিমাণও বেড়ে গেল।
কয়েক সপ্তাহ পর রাহাত খেয়াল করল, আগের মতো মাথা ভার লাগা বা অকারণে ক্লান্ত লাগার অনুভূতিটাও অনেক কমে গেছে। কারণ শরীর ঠিকমতো হাইড্রেটেড থাকলে সারাদিনের কাজেও সতেজ থাকা সহজ হয়।
সেদিন অফিস থেকে ফিরে রাহাত শুধু মাকে বলেছিল,
"তোমার কথা শুনে বোতলটা নেওয়াটা সত্যিই ভালো সিদ্ধান্ত ছিল।" 😊
'দেশীয় হাট' এর তৈরি এই মাটির বোতল শুধু একটি পানির বোতল নয়, বরং স্বাস্থ্যকর পানিপানের অভ্যাস, প্রাকৃতিক শীতলতা আর পরিবেশবান্ধব জীবনের একটি সুন্দর অংশ। 🌿🤎
অর্ডার করতে ইনবক্স করুন 📩
অথবা হোয়াটসঅ্যাপ: 01302-871733
সারা বাংলাদেশে ডেলিভারি 🇧🇩

#মাটির_বোতল #পানিরবোতল #মাটিরশিল্প #দেশীয়_হাট #পানির_বোতল

আপনার প্রতিদিনের ব্যবহার্য জিনিস এ আনুন নান্দনিকতা ও ঐতিহ্যের ছোঁয়া।'দেশীয় হাট' নিয়ে এসেছি মাটির তৈরি ১০০+ নান্দনিক পণ্য...
21/08/2026

আপনার প্রতিদিনের ব্যবহার্য জিনিস এ আনুন নান্দনিকতা ও ঐতিহ্যের ছোঁয়া।
'দেশীয় হাট' নিয়ে এসেছি মাটির তৈরি ১০০+ নান্দনিক পণ্য—যা আপনার প্রতিদিনের ব্যবহার, আপ্যায়ন ও ঘরসজ্জায় যোগ করবে ঐতিহ্য, আধুনিকতা ও আভিজাত্যের অনন্য মেলবন্ধন।

✨ আমাদের পণ্যের বিশেষত্ব

✔ সম্পূর্ণ প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত
✔ হাতে তৈরি, প্রতিটি পণ্যে কারুশিল্পের ছোঁয়া
✔ ঘর সাজানো ও উপহার দেওয়ার জন্য দারুণ উপযোগী
✔ পরিবেশবান্ধব—প্লাস্টিকের চমৎকার বিকল্প
🏺 আমাদের পণ্য তালিকা
🍽 মাটির ডিনার সেট – অতিথি আপ্যায়নে আলাদা আভিজাত্য
☕ কাপ-পিরিচ, মগ ও বাটি – প্রতিদিনের ব্যবহারে স্বস্তি ও স্টাইল
🚰 পানির পাত্র, ফিল্টার ও বোতল – স্বাভাবিক ঠান্ডা পানি, প্রাকৃতিক অনুভূতি
🪴 হোম ডেকর – বারান্দা ও দেয়ালে প্রকৃতির ছোয়া।

প্লাস্টিক ও কৃত্রিম উপাদানের ব্যবহার কমিয়ে মাটির পণ্য বেছে নিন। এতে যেমন আপনার ঘরে আসবে নান্দনিক পরিবর্তন, তেমনি দেশীয় কারুশিল্পও পাবে নতুন প্রাণ।
আজই অর্ডার করুন, আর ঐতিহ্যের সাথে আধুনিকতার মেলবন্ধনে সাজিয়ে তুলুন আপনার ঘর। 💚
📲 অর্ডার ও বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা 📞 WhatsApp: 01302-871733 দেশীয় হাট

#দেশীয়_হাট #মাটির_বোতল #মাটিরডিনারসেট #পানিরবোতল #মাটিরপ্লেট #মাটিরশোপিস #হোমডেকর #মাটির_ডিনার_সেট

🌧️ বর্ষায় মাটির মগ, গ্লাস, জগ, কলসে ফাঙ্গাস!!???সমাধান কিন্তু খুবই সহজ! 👇বর্ষা আসলেই অনেকের বাসায় একটা পরিচিত দৃশ্য—আল...
10/08/2026

🌧️ বর্ষায় মাটির মগ, গ্লাস, জগ, কলসে ফাঙ্গাস!!???

সমাধান কিন্তু খুবই সহজ! 👇

বর্ষা আসলেই অনেকের বাসায় একটা পরিচিত দৃশ্য—আলমারি থেকে মাটির মগ, গ্লাস, জগ বা কলস বের করতেই গায়ে সাদাটে একটা আস্তরণ! প্রথম দেখায় মনে হয়, "এটা কি আর ব্যবহার করা যাবে?" 😟

চিন্তার কিছু নেই। বর্ষাকালে বাতাসে আর্দ্রতা অনেক বেড়ে যায়। আর মাটির পাত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য হলো আর্দ্রতা টেনে নেওয়া। তাই ঠিকমতো শুকিয়ে না রাখলে এমন সাদাটে আস্তরণ বা ফাঙ্গাসের মতো স্তর দেখা দিতে পারে।

সমাধান? একদম সহজ।

🟤 নরম ব্রাশ বা শুকনো কাপড় দিয়ে আস্তরণটা পরিষ্কার করুন।

🟤 এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। চাইলে অল্প সাদা ভিনেগার মিশ্রিত পানিতে ১০–১৫ মিনিট রেখে আবার ধুয়ে নিতে পারেন।

🟤 সবশেষে ভালো রোদে বা খোলা বাতাসে পুরোপুরি শুকিয়ে নিন। ভেজা অবস্থায় কখনোই আলমারিতে তুলে রাখবেন না।

🌿 একটা ছোট্ট টিপস:
বর্ষাকালে সপ্তাহে অন্তত একদিন মাটির পাত্রগুলো একটু রোদে দিলে এমন সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়।

মাটির পাত্র শুধু ব্যবহার করলেই হবে না, একটু যত্নও দরকার। তাহলেই বছরের পর বছর আগের মতোই সুন্দর থাকবে। 🤎

আপনার বাসায়ও কি বর্ষা এলেই এমন হয়? 😊
কমেন্টে জানাতে পারেন। 💬

#মাটিরপণ্য #মাটিরমগ #মাটিরজগ #মাটিরকলস #বাংলারঐতিহ্য #দেশীয়পণ্য #মাটির_গ্লাস

01/08/2026

এমন কিছু শিল্পকর্ম আছে, যেগুলো দেখলে মনে হয়—শিল্পী শুধু ছবি আঁকেননি, একটা মুহূর্তকে থামিয়ে রেখেছেন।

সেই থেমে থাকা মুহূর্তটুকুই "দেশীয় হাট" যত্ন করে তুলে এনেছে Hand-painted Decorative Clay Plate এ।

যাতে আপনার ঘরের একটি ছোট্ট কোণেও যেন গল্প থাকে... রঙ থাকে......!!!
আর প্রতিদিন নতুন করে দেখার মতো কিছু থাকে।

#দেশীয় হাট - রুচির দেশীয় প্রকাশ।

📲 অর্ডার ও বিস্তারিত জানতে ইনবক্স করুন
অথবা
📞 WhatsApp: 01302-871733 (দেশীয় হাট)

#গিফট #দেশীয়_হাট

Address

BIDC Road, Joydebpur
Gazipur

Opening Hours

Monday 05:30 - 01:00
Tuesday 05:30 - 01:00
Wednesday 05:30 - 01:00
Thursday 05:30 - 01:00
Friday 05:30 - 01:00
Saturday 05:30 - 01:00
Sunday 05:30 - 01:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deshio Haat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share