24/01/2026
FFBPL নাকি নাটক?
FFBPL এ যেসব অনিয়ম হচ্ছে এটার দায় কার? কে জবাবদিহি করবে? আমাদের প্রত্যেকটা স্পোর্টস প্লেয়ারদের ইমোশন, বছরের পর বছর ধরে প্র্যাকটিস, শত বাধা থাকার পরও ই-স্পোর্টসে টিকে থাকার ফল কই?
Road To Glory
Invitational Cup
লাস্ট ২ টা টুর্নামেন্ট শুধুমাত্র ইনবাইটেড স্লট দিয়ে খেলানো হয়েছে, এছাড়াও পূর্ববর্তী সকল টুর্নামেন্টেও ২-১ টা করে ইনবাইটেড রাখা হয়েছ, তবে এবার ২৪ টি ইনবাইটেড তাও আবার অফিসিয়াল টুর্নামেন্টে যেখানে ওপেন কোয়ালিফাইং সিস্টেম আছে। তাহলে কোয়ালিফাই রাউন্ড দিয়ে প্লেয়ারদের ইমোশন নিয়ে খেলার প্রয়োজন কী ছিলো?
২য় কথা: (টুর্নামেন্ট মেনেজমেন্ট ইস্যু)
এত বড় একটি টুর্নামেন্ট কিন্তু মেনেজমেন্ট কোয়ালিটি নতুন কোনো।অর্গানাইজেশনের ১ হাজার টাকার টুর্নামেন্টের মতো। টিম লিস্ট প্রপারলি না দিয়েই ম্যাচ স্টার্ট করে দেয়া হয়েছে, এডমিনরা এটার জবাবে বলে ১ম দিনের রেজিষ্ট্রেশনকৃত টিমদের টিমলিস্ট করা হয়েছে এবং তাদের ম্যাচ করানো হচ্ছে, কিন্তু এখানে বাকী টিমরা হয়রানির শিকার হচ্ছে। এই টুর্নামেন্ট আমাদের অধিকার, অধিকার আদায়ে হয়রানির শিকার হতে হবে কেন?
এছাড়াও আডিপাস মেইলে দেয়া হচ্ছে ১০ মিনিট স্টার্ট টাইম, কিন্তু আইডি পাস মেইলে আসতে আসতে রুম প্লেয়িং বা ক্লোজ হয়ে যাচ্ছে অনেক টিমের।
এক কথায় FFBPL একটি সিন্ডিকেটের আন্ডারে পড়ে গেছে যায় কারণে দেশের বাকী সব টিম সকল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
সবাই আওয়াজ তুলুন এবং প্রতিবাদ করুন।
আশা করি Garena Free Fire এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নিবে।