অব্যক্ত মানুষ

অব্যক্ত মানুষ শব্দে যা বলা যায় না,তা লিখে রাখি

24/06/2026

এই নীরবতায় আমি তোমার উপস্থিতি খুঁজে বেড়াই,
যেন শব্দহীন কোনো শহরে হারিয়ে যাওয়া পরিচিত পদচিহ্ন।
রাতের গভীর আধারেও আমি তোমার ছায়া খুঁজি—
অন্ধকারেরও কি নিজস্ব স্মৃতি থাকে?
নাকি সবটুকুই তোমার রেখে যাওয়া মায়া?
জানালার পাশে জমে থাকা নিঃশব্দ রাত,
চাঁদের আলোয় ভিজে যায় কিছু না-বলা কথা।
আমি ভাবি—
তুমি এলে হয়তো এই নির্ঘুম সময়গুলো
এতটা দীর্ঘ হতো না।
তারপর ধীরে ধীরে আসে আবছা সকাল,
কুয়াশার মতো অস্পষ্ট,
তবু তার ভেতরেও তোমার অনুপস্থিতি
অদ্ভুতভাবে দৃশ্যমান হয়ে ওঠে।
মায়া বড় বিচিত্র—
সে চলে যাওয়া মানুষকেও
থেকে যাওয়ার অনুভূতি দেয়।
তাই আজও
নীরবতা, রাত আর আবছা সকালের মাঝখানে
আমি তোমাকেই খুঁজি—
আর প্রতিবারই
নিজের কাছেই ফিরে আসি শূন্য হাতে।
রাত ১২টা ৪৩ মিনিট
#কাব্যকথা #কাব্যপ্রেমি

23/06/2026

তোমার প্রতি আমার প্রেম—
নিষিদ্ধ শহরের রেডক্রস অতিক্রম করে বেঁচে থাকার অপরাধের মতো,জানি ফিরে আসার কোনো নিশ্চয়তা নেই,তবুও প্রতিটি সন্ধ্যায় আমি তোমার দিকেই নির্বাসিত হই।
তোমার প্রতি এই মায়া—
অঘোষিত কারফিউয়ের মতো নেমে আসে আমার ভেতর,সব শব্দ, সব স্বপ্ন, সব স্বাভাবিকতা বন্ধ করে দেয়।
তারপরও হৃদয় গোপনে তোমার নাম উচ্চারণ করে যায়—
যেন শেষ আশ্রয় হারানো কোনো পথিক।
তুমি নেই—
তবুও তোমার অনুপস্থিতির শহরে আমি প্রতিদিন তোমাকেই খুঁজি,
আর নিজের ভেতর ধরা পড়ে যাই।
কী অদ্ভুত—
তোমাকে পাওয়া নয়,
তোমাকে না-পাওয়াটাই যেন আমার সবচেয়ে দীর্ঘ প্রেম।

সময়: ০৯টা ৫৮মিনিট
#কাব্যপ্রেমি #কাব্যকথা

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when অব্যক্ত মানুষ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category