15/08/2026
"সম্প্রীতির বহি:প্রকাশে ক্রীড়াঙ্গন বিকশিত হওয়ার প্রধান সোপান"
সাধু আগষ্টিন আন্ত:গ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে বিগত ১৪'ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,শুক্রবার ৪টি দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মাঠে খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ এবং দর্শকদের উৎসাহ টুর্নামেন্টকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
একই দিনে চারটি দল এবং সেমিফাইনাল দুইটি খেলায় অংশগ্রহণ করেন যথাক্রমে, "ভাসানিয়া জাগ্রত যুব সংঘ" বনাম "প্রগতি যুব সংঘ" এবং "কুলুন ঐক্যদূত যুব সংঘ" বনাম"ভাসানিয়া সূর্যোদয় যুব সংঘ'র মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।
প্রথমে মহান পরম সৃষ্টিকর্তার নামে শুরু হয়। প্রারম্ভিক প্রার্থনা পরিচালনা করেন মঠবাড়ী ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার সুব্রত বনিফাস টলেনটিনু, সিএসসি। আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন মি. জেমস ডি. রোজারিও (সম্মানিত পরিচালক অর্থ ও প্রশাসন, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড) অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সমিতি'র সম্মানিত সভাপতি মি. র্যাকসল আলফন্স পিউরীফিকেশন, পালকীয় পরিষদের সেক্রেটারি, বিশেষ অতিথিবৃন্দ, প্রাক্তন সভাপতিবৃন্দ, বর্তমান উপদেষ্টাবৃন্দ এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটি আহবায়ক ও সদস্যবৃন্দ, ক্রীড়া কমিটিবৃন্দ, স্বেচ্ছাসেবক কমিটি ও সমিতি বর্তমান কার্যকরী পরিষদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে আয়োজনকে আরও গৌরবান্বিত করেছে।
তাঁদের আন্তরিক উৎসাহ ও দিকনির্দেশনা খেলোয়াড়দের অনুপ্রেরণা জুগিয়েছে। অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের জানাই আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক শুভ কামনা।
জয়-পরাজয় খেলাধুলারই অংশ; তবে প্রকৃত বিজয় হলো শৃঙ্খলা, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং খেলোয়াড়সুলভ মনোভাব।
সকলের সম্মিলিত সহযোগিতায় সাধু আগষ্টিন আন্ত:গ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সফল ও সার্থক হোক। সকল দলের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা। ⚽🏆