Mind Blow Sports

Mind Blow Sports “� খেলাধুলার মজার তথ্য, চমকপ্রদ ফ্যাক্ট, এবং রিয়েল ফুটবল বিশ্লেষণ!
� Mind Blow BD –“আশ্চর্য তথ্য, এক ক্লিকে!

আর্জেন্টিনা 🇦🇷 ৩ আলজেরিয়া 🇩🇿 ১বিশ্ব র‍্যাংকিয়ের ১ নম্বর পজিশনে থেকে বিশ্বকাপ শুরু করছে আর্জেন্টিনা। ১৯৯২ সাল থেকে র‍্যাং...
16/06/2026

আর্জেন্টিনা 🇦🇷 ৩ আলজেরিয়া 🇩🇿 ১

বিশ্ব র‍্যাংকিয়ের ১ নম্বর পজিশনে থেকে বিশ্বকাপ শুরু করছে আর্জেন্টিনা। ১৯৯২ সাল থেকে র‍্যাংকিং চালু হবার পর ইতিহাসে এই পর্যন্ত কোন দল ১ নাম্বার পজিশনে থেকে চ্যাম্পিয়ন হতে পারেনি।যদিও রেকর্ড তৈরিই হয় ভাংগার জন্য। আর সেই লক্ষ নিয়েই ম্যাচ শুরু করবে আর্জেন্টিনা।

স্কালোনির প্রেস কনফারেন্স দেখে বোঝা গেল দল নিয়ে বেশ নির্ভার অবস্থায় আছেন তিনি। ২০২২ সালের বিশ্বকাপে সৌদির কাছে হেরে শুরু করার সেই তিক্ত স্মৃতির কারণে কোন দলকে ছোট করে দেখছেন না কোচ।

২০২২ সালের চ্যাম্পিয়ন স্কোয়াড এর সাথে এইবার‍ নতুন যোগ দিয়েছে ইউরোপের বিভিন্ন ক্লাব মৌসুমে সেরা পারফর্ম করা বার্কো,পাজ, লোপেজ, সেনেসি ও সিমিয়নে। তাই অভিজ্ঞতা, তারুণ্য আর দলীয় বোঝাপড়া্র অপূর্ব সংমিশ্রণে এই আর্জেন্টিনা দলকে দিয়ে অসাধ্য সাধন অসম্ভব নয়।

২০০৭ সালে একবারই মুখোমুখি হয় এই দুই দেশ। আর সেই ফ্রেন্ডলি ম্যাচে ৪-৩ গোলে জয়ী হয় আর্জেন্টিনা। ম্যাচে মেসি গোল করেন ২টি।

আর্জেন্টিনার এই বর্তমান দল ফর্মেশন এ প্রচন্ড ফ্লেক্সিবল।৪-৪-২, ৪-৩-৩, ৪-২-৩-১, ৪-২-২-২ এইসব ফর্মেশনেই মূলত স্কালোনিকে খেলাতে দেখা যায় এই দলকে দিয়ে। তাই শুরুর একাদশে কে খেলবে আর কে খেলবে না তা প্রেডিক্ট করা মুশকিল।

মরুভূমির শেয়াল হিসেবে পরিচিত আলজেরিয়া দলের মেহরাজ, ম্যান সিটির আত নূরি, লিলের বেন্তালেভ অন্যতম ভরসা। এছাড়া সবার নজরে থাকবেন জিদান পুত্র গোলকিপার লুকা জিদান, ফেনেরওড এর খেলোয়াড় আনিস হাজি মুসা আর বায়ার্ন লেভারকুজেনে খেলা এটাকিং মিডফিল্ডার ইব্রাহিম মাজা।

সবশেষ আফ্রিকান লীগ অফ নেশন্স এ কোয়ার্টার ফাইনাল খেলেছেন পেত্রোভিচের এই দল। বর্তমান ফর্মও খুব একটা খারাপ না আলজেরিয়ার। এবছরই তারা শক্তিশালী নেদারল্যান্ডসকে হারিয়েছে আর ড্র করেছে উরুগুয়ের বিপক্ষেও।

🇺🇾 উরুগুয়ের জার্সিতে কেন ৪টি তারকা?⭐⭐⭐⭐ব্রাজিলের জার্সিতে ৫ জার্মানির ৪ ইতালির ৪ আর্জেন্টিনার ৩ টি স্টার দেখা যায় তাদের...
16/06/2026

🇺🇾 উরুগুয়ের জার্সিতে কেন ৪টি তারকা?

⭐⭐⭐⭐

ব্রাজিলের জার্সিতে ৫ জার্মানির ৪ ইতালির ৪ আর্জেন্টিনার ৩ টি স্টার দেখা যায় তাদের সর্বমোট বিশ্বকাপ জয়ের চিহ্ন হিসেবে। কিন্তু সেই ধারার একমাত্র ব্যতিক্রম দল উরুগুয়ে।

বিশ্বকাপের ১৯৩০ আর ১৯৫০ সালের আসরে যথাক্রমে আর্জেন্টিনা ও ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জয় করে উরুগুয়ে। তাহলে ২ টি বিশ্বকাপ জিতলেও উরুগুয়ের জার্সিতে ৪ টি স্টার মানে ৪ বার বিশ্বকাপ জয়ের চিহ্ন থাকার কারণ কি?

আসলে ১৯৩০ এ বিশ্বকাপ আসর শুরুর আগেও তো ফুটবল খেলা হত। আর সেই সময়ের সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতা ছিল অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের ১৯২৪ ও ১৯২৮ আসরে উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বসেরার মর্যাদা লাভ করেছিল।

আর তাই উরুগুয়ে সেই যুক্তিতেই ৪ টা স্টার তাদের জার্সিতে ব্যবহার শুরু করে।

একসময় ফিফা এতে বাধা দিলেও উরুগুয়ে ফেডারেশন ঐতিহাসিক প্রমাণ উপস্থাপন করলে ফিফা শেষ পর্যন্ত তাদের জার্সিতে ৪ স্টার ব্যবহার করার অনুমোদন দেয়।

বয়স শুধুমাত্র একটা সংখ্যা তা প্রমাণ করতেই মাঠে নেমেছেন কেপ ভার্দের গোলকিপার ভজিনহা। ৪০ বছর বয়সী এই গোলকিপারের কল্যাণে শক...
15/06/2026

বয়স শুধুমাত্র একটা সংখ্যা তা প্রমাণ করতেই মাঠে নেমেছেন কেপ ভার্দের গোলকিপার ভজিনহা। ৪০ বছর বয়সী এই গোলকিপারের কল্যাণে শক্তিশালী স্পেনের বিপক্ষে ১ম অর্ধ শেষে স্কোর ০-০।

১ ম্যাচ পরেই কপাল পুড়লো তিউনিসিয়া দলের কোচের।
15/06/2026

১ ম্যাচ পরেই কপাল পুড়লো তিউনিসিয়া দলের কোচের।

এই বছরের মে মাসেই মরক্কোর হয়ে খেলার সিদ্ধান্ত নেয়া ৬৯ মিলিয়ন দামের মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দিকে দলে নেবার জন্য ইতিমধ্যেই ...
14/06/2026

এই বছরের মে মাসেই মরক্কোর হয়ে খেলার সিদ্ধান্ত নেয়া ৬৯ মিলিয়ন দামের মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দিকে দলে নেবার জন্য ইতিমধ্যেই আর্সেনাল ও চেলসি মাঠে নেমেছেন। ফ্রান্সে জন্ম নেয়া এই খেলোয়াড় বর্তমানে খেলছেন ফ্রান্সের ক্লাব লিলে।

কাতার 🇶🇦 ০ সুইজারল্যান্ড🇨🇭৩কাতার ও সুইজারল্যান্ড দুই দলের শক্তির পার্থক্য যোজন যোজন দূরের হলেও, এর আগে দুই দলের একবার দে...
13/06/2026

কাতার 🇶🇦 ০ সুইজারল্যান্ড🇨🇭৩

কাতার ও সুইজারল্যান্ড দুই দলের শক্তির পার্থক্য যোজন যোজন দূরের হলেও, এর আগে দুই দলের একবার দেখা হয়েছিল। আর সেই ম্যাচে কাতার ১-০ গোলে জয় লাভ করেছিল। সেইম্যাচে গোল করেছিলেন এশিয়ার সেরা খেলোয়াড় ও গোল স্কোরার কাতারের আকরাম আফিফ।

জাকা,রদ্রিগুয়েজ, আকাঞ্জি, কোবেল, এমবোলো,যাকারিয়া ইউরোপের বড় দলে খেলা পরিক্ষিত সৈনিক। ২০ বছর বয়সী মানযানবি হবেন সুইস দলের কোচের তুরুপের তাস।

মজার তথ্য

অবশেষে কাতার কোচ লাপেতাগুই এর কপাল এবার খুলতে যাচ্ছে এই বিশ্বকাপে। এর আগের বিশ্বকাপ শুরুর ২দিন আগে স্পেনের কোচের চাকরি হারিয়েছিলেন। তারও আগে ১৯৯৪ সালে স্পেনের ৩ নাম্বার চয়েজ গোলকিপার হয়ে বিশ্বকাপে গিয়েছিলেন কিন্তু মাঠে আর নামতে পারেননি। তাই আজ হতে যাচ্ছে লোপেতেগুইয়ের অবিশ্বাস্য কামব্যাক ম্যাচ।

ছবি: এ আই ( চ্যাট জিপিটি)

ব্রাজিল 🇧🇷 ২ মরক্কো 🇲🇦 ২ কি রাগ করলা?এই বিশ্বকাপের প্রথম বিশ ম্যাচ বলা যেতে পারে মরক্কো বনাম ব্রাজিলের এই ম্যাচটি।বাপ দা...
13/06/2026

ব্রাজিল 🇧🇷 ২ মরক্কো 🇲🇦 ২

কি রাগ করলা?

এই বিশ্বকাপের প্রথম বিশ ম্যাচ বলা যেতে পারে মরক্কো বনাম ব্রাজিলের এই ম্যাচটি।

বাপ দাদার আমলের ৫ টি কাপের মালিক ( যাদের মধ্যে ৩টি অবশ্য টিনের) ও আগের বিশ্বকাপের প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালিস্ট ও বর্তমান আফ্রিকা অঞ্চলের চ্যাম্পিয়ন দলকে বড় দল বলা যেতেই পারে।

ব্রাজিলের কোচ আনচেল্লতির জন্য বিশ্বকাপের মঞ্চে প্রথম বড় পরীক্ষা। ইতিহাস সেরা কোচের তালিকা করলে আনচেল্লতিকে রাখতে হবে ১/২/৩ নাম্বার আসনে। ক্লাব ফুটবলের সব খ্যাতির খাতায় তার নাম লেখা আছে। কিন্তু এর আগে কোন দেশকে কোচিং না করানোর অভিজ্ঞতাই হয়ত ভুগাতে পারে এই কোচকে।

ব্রাজিলের এই বর্তমান অভিজ্ঞতা ও তরুণদের মিশেলে গড়া দল বেশ পোক্ত বলাই যায়। ফরোয়ার্ড পজিশনে খেলা প্রতিটি প্লেয়ার ভার্সেটাইল। আর এটাই ব্রাজিলের বড় শক্তি। ভিনি, রাফিনইয়া, কুনহা প্রতেকেই পজিশন অল্টারনেট করে খেলতে পারে।
তাই হয়ত ফরোয়ার্ড কুনহাকে কখনও কখনও দেখা যাবে ক্লাব ম্যান ইউ এর মত অনেক ডিপে নেমে বল ক্যারি করতে। আবার ভিনি আর রাফিনইয়াকে দেখা যেতে পারে কখনও লেফট অথবা কখনও রাইট উইং এ খেলতে। যা খুবই কার্যকর হবে ব্রাজিলের জন্য।

আর নেইমার ইনজুরিতে থাকলেও তার খুব বেশি প্রভাব ম্যাচে দেখা যাবে না। কারণ নেইমার নির্ভরতা অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে কোচ আনচেল্লতির দায়িত্ব নেবার পর এই ব্রাজিল দলটি।

মিডফিল্ডে কাসেমিএরো সপ্নের মত একটা মৌসুম কাটিয়ে বিশ্বকাপে এসেছেন।পাকেতা আর গুইমেরেস মোটামুটি ফর্মের একটা ক্লাব মৌসুম কাটিয়ে এসেছেন। শেষ মুহুর্তে এডারসন এর যোগ দলকে শক্তি যোগাবে।

রক্ষনে শক্তিশালী ব্রাজিল। আর্সেনালকে ক্লাব চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়নস লীগের ফাইনাল খেলা গ্রেব্রিয়েল আছেন রক্ষনে। আর সাথে আছেন অভিজ্ঞ মারকুইনহোস। দুই ফুলব্যাকেও অভিজ্ঞতার ছোয়া আছে। দানিলো ও সান্ড্রোর ম্যাচ শুরু করার সম্ভাবনা বেশি। আর গোলপোস্টে আছেন অভিজ্ঞ এলিসন।

মরক্কোর ব্রাহিম দিয়াজ, হাকিমি, মায্রাউই, আম্ব্রাবাত ছেড়ে কথা বলবে না ব্রাজিলকে। বর্তমান ফর্ম ও রেজাল্ট সে কথাই বলছে। এই দল যথেষ্ট লুড়াকু ও সম্ভাবনাময় দল।

দেখার মত বিষয় হবে ভিনি আর হাকিমির লড়াই।কারণ দুই দ্রুতগামী খেলোয়াড়কে একই উইং এ একে অপরের বিপক্ষে লড়তে দেখা যাবে।
এই ম্যাচ হবে মূলত দূর্ভেদ্য ডিফেন্স বনাম অপ্রতিরোধ্য আক্রমণের খেলা।

মজার তথ্য:

দেশটির রাজা মোহাম্মদ VI নিজে ফুটবল ভক্ত ও ফুটবলের পেছনে প্রচুর বিনিয়োগ করেছেন। আধুনিক ফুটবল একাডেমি ও অবকাঠামো বানানোর পেছনে বড় ভূমিকা রয়েছে তার।

মরক্কোর ব্রাহিম দিয়াজ এক সময় স্পেনের যুব দলে খেলেছিলেন। পরে তিনি মরক্কোর হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার সিদ্ধান্ত নেন, যা স্প্যানিশ ফুটবলে সেইসময় বেশ আলোচিত হয়েছিল।

ইতিহাস বলছে ব্রাজিল এগিয়ে আর অন্যদিকে এই মরক্কোকে হালকা ভাবে নিলেই বিপদ।

পানামার বিপক্ষে ফুটবল বিশ্বকাপের ১ম ম্যাচ খেলতে কানাডা প্রবেশের ভিসা পাচ্ছেন না ঘানার মিডফিল্ডার টমাস পার্টি। বর্তমানে স...
12/06/2026

পানামার বিপক্ষে ফুটবল বিশ্বকাপের ১ম ম্যাচ খেলতে কানাডা প্রবেশের ভিসা পাচ্ছেন না ঘানার মিডফিল্ডার টমাস পার্টি। বর্তমানে স্পেনের ভিলা রিয়ালে খেলা এই খেলোয়াড়ের কি কারণে ভিসা হয়নি তা জানা যায়নি তবে তার বিরুদ্ধে ইংল্যান্ডে বর্তমানে একাধিক ধর্ষণ ও নারী নির্যাতন মামলা চলমান।

ঘানার জন্য এটি বড় ধাক্কা, কারণ পার্টি দলের মাঝমাঠের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়দের একজন। বিশ্বকাপ বাছাইপর্বেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার অনুপস্থিতিতে পানামার বিপক্ষে ঘানার পরিকল্পনায় বড় পরিবর্তন আসতে পারে।

পেশীর ইনজুরির কারণে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ মিস করছে লেফটব্যাক পজিশনে কোচ স্কালোনির পছন্দের খেলোয়াড় ফ্রান্সের ক্লা...
12/06/2026

পেশীর ইনজুরির কারণে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ মিস করছে লেফটব্যাক পজিশনে কোচ স্কালোনির পছন্দের খেলোয়াড় ফ্রান্সের ক্লাব অলিম্পিক লিওনে খেলা নিকোলাস তাগলিয়াফিকো। তার জায়গায় খেলতে পারেন একই লীগে খেলা মার্শেই এর ডিফেন্ডার ফাকুন্দা মেদিনা অথবা ইতালির স্ট্রাসবার্গে খেলা ভ্যালেন্টিন বার্কো।

আমার পছন্দ এই পজিশনে ভ্যালেন্টিনো বার্কো। বার্কো মূলত লেফটব্যাক হলেও স্ট্রাসবার্গে এই সিজন লেফট মিডে খেলে বিশ্ববকাপ দলে জায়গা করে নিয়েছেন।

বার্কো গ্রাউন্ড ডুয়েল, ক্রিয়েটিভিটি ও অসাধারণ ট্যাকলিং এ দক্ষ হওয়ায় ডিফেন্স ও আক্রমণে সমানতালে পারদর্শী।

06/04/2026

🧠 স্বাগতম Mind Blow BD-তে!
আপনার প্রতিদিনের মস্তিষ্কের ফিটনেস এবং কৌতূহল জাগানোর ঠিকানা।

💡 এখানে আপনি পাবেন:
• আশ্চর্যজনক তথ্য ও ফ্যাক্ট ✔️
• মজার ও অদ্ভুত জ্ঞান ✔️
• শিক্ষণীয় ও ইনফরমেটিভ কনটেন্ট ✔️

🌏 আমাদের লক্ষ্য:
আপনাকে নতুন কিছু শেখানো, চমক দেওয়া, এবং শেয়ার করার মতো মজার তথ্যের জগতে নিয়ে যাওয়া।

👀 পড়ুন, শেয়ার করুন, মাইন্ড ব্লো করুন!

Address

Rowshon Sorok, Gazipur CityCorporation
Gazipur
1700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mind Blow Sports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share