21/06/2026
মধুপুর গড়ের টেলকি গ্রামের মানুষ যার যার কাজে ব্যস্ত। হঠাৎ খবর ছড়িয়ে পড়ল— টিলকি গ্রামের এক বাড়ির ছাগলটি একটি গভীর গর্তে পড়ে গেছে। একটি অবলা প্রাণী, তার আর্তচিৎকার যেন আশেপাশের মানুষের হৃদয়কে নাড়িয়ে দিল।
একজন মানুষ গর্তে নামলেন ছাগলটিকে বাঁচানোর জন্য। কিন্তু কিছুক্ষণ পর আর তার কোনো সাড়া পাওয়া গেল না। গ্রামের আরেকজন ভাবলেন, "আমি না গেলে মানুষটাকে বাঁচাবে কে?" তিনিও নামলেন। এরপর তৃতীয়জন, তারপর চতুর্থজন...
কেউ নিজের জীবনের কথা ভাবেননি। সবাই ভেবেছিলেন অন্যের জীবন বাঁচানোর কথা। কিন্তু নির্মম নিয়তি! একে একে চারজনই প্রাণ হারালেন। আর গ্রামের আকাশে নেমে এলো শোকের কালো ছায়া।
সন্ধ্যায় যখন চারটি লাশ বাড়িতে ফিরল, তখন কোনো মায়ের বুকের কান্না থামছিল না, কোনো স্ত্রীর চোখের পানি শুকাচ্ছিল না, কোনো সন্তানের প্রশ্নের উত্তর ছিল না—
"আমার বাবা আর ফিরবে না?"
একটি ছাগলকে বাঁচাতে গিয়ে চারটি পরিবার হারিয়ে ফেলল তাদের সবচেয়ে আপন মানুষটিকে।
এই ঘটনাটি আমাদের অনেক কিছু শেখায়। মানবতা অবশ্যই মহৎ গুণ। অন্যকে বাঁচানো মহান কাজ। কিন্তু বিপদে আবেগের পাশাপাশি প্রয়োজন সতর্কতা ও সঠিক ব্যবস্থা। বিশেষ করে কূপ, গর্ত বা বন্ধ জায়গায় বিষাক্ত গ্যাস জমে থাকতে পারে, যা মুহূর্তেই মানুষের প্রাণ কেড়ে নিতে পারে।
আজ টিলকি গ্রামের এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের জন্য একটি শিক্ষা—