06/11/2025
আচ্ছা, তোমার বুকে এখন যে মাথা রাখে,
তার চুলে কি আমার গন্ধ পেয়েছো কখনো?
তার নিঃশ্বাসে কি মিশে যায় সেই রাতগুলোর স্মৃতি,
যখন আমি ঘুমাতে পারতাম না—
তোমার বুক না ছুঁলে?
তুমি কি কখনো চুপিচুপি তাকিয়ে দেখো,
তার চোখে আমার ছায়া আছে কি না?
রাগ করলে কি সে এখন তোমার বুকে আসে,
যেভাবে আমি আসতাম অভিমান ভেঙে?
তাকে কি তুমিও আমায় মতোই আগলে রাখো,
ভয় পেয়ে, ভালোবেসে, ভিজে চোখে?
নাকি সময় শুধু বদলেছে নামগুলো—
আর অনুভূতিগুলো এখনো একই আছে,
শুধু আমি নেই তোমার পাশে…