AFNAN

AFNAN Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AFNAN, Art, Faridpur.

18/05/2026

মুষলধারে বৃষ্টি 🌧️

📌 চত্রার বিল, ঘনশ্যামপুর, ফরিদপুর সদর

আমি আল্লাহকে এতটাই বিশ্বাস করি যে, যদি তিনি আমাকে কাঁটার মধ্য দিয়ে হাঁটতে দেন, তবে তিনি নিশ্চয়ই আমাকে গোলাপের বাগানে নিয়...
18/05/2026

আমি আল্লাহকে এতটাই বিশ্বাস করি যে, যদি তিনি আমাকে কাঁটার মধ্য দিয়ে হাঁটতে দেন, তবে তিনি নিশ্চয়ই আমাকে গোলাপের বাগানে নিয়ে যাচ্ছেন! 🖤

শুভ সকাল গ্রাম-বাংলা 🤍 || Pc: AFNAN || ১৬-০৫-২৬
16/05/2026

শুভ সকাল গ্রাম-বাংলা 🤍 || Pc: AFNAN || ১৬-০৫-২৬

Click by: AFNAN || 15-05-2026 || 📌 Rajbari Sadar
15/05/2026

Click by: AFNAN || 15-05-2026 || 📌 Rajbari Sadar

জীবন হলো একটি অদেখা আয়না। আয়নার ছবিগুলো আমরা সহজে দেখতে পাই না। দেখতে হলে মনকে শান্ত ও নিরপেক্ষ রাখতে হয়। কিন্তু স্বাভাব...
14/05/2026

জীবন হলো একটি অদেখা আয়না। আয়নার ছবিগুলো আমরা সহজে দেখতে পাই না। দেখতে হলে মনকে শান্ত ও নিরপেক্ষ রাখতে হয়। কিন্তু স্বাভাবিকভাবে মন কখনো শান্ত হয় না। বিষাদ-বেদনা মনের আয়নাকে স্বচ্ছ ও স্পষ্ট করার তাগিদ দেয়। যে যেখানে জন্মগ্রহণ করুক না কেন, সবাই কোনো না কোনো কষ্ট-বেদনার স্বাদ অনুভব করে। তাই দুঃখ-বেদনাগুলোরও একটি সুন্দর ভূমিকা রয়েছে। বেদনা ছাড়া মন কখনো আভ্যন্তরীকের দিকে ধাবিত হয় না। আমরা সত্তাকে ধারণ করি অথচ তা দৃশ্যমান নয়। জন্মাবার সার্থকতা তো সেখানেই যখন কেউ সেই রহস্যময় সত্তার সঙ্গে যোগসূত্র স্থাপন করতে পারে। কিন্তু সবাই সেই সৌভাগ্যের অধিকারী হতে পারে না। কারণ সাংসারিক, পারিবারিক ও সামাজিক জীবনের ব্যস্ততা ভুলিয়ে দেয় সেই কথা।

- AFNAN || ছবি: সংগৃহীত

রংধনু 🌈📌 শিবরামপুর, ফরিদপুর সদর || 📸 AFNAN
13/05/2026

রংধনু 🌈

📌 শিবরামপুর, ফরিদপুর সদর || 📸 AFNAN

মূল্যবান মুক্তার উৎস সাধারণ ঝিনুক, পদ্মের উৎস কাদা। কার কোথায় জন্ম হয়েছে সেটা কেউ মনে রাখে না। কিন্তু কার কর্ম কতটা মহৎ ...
13/05/2026

মূল্যবান মুক্তার উৎস সাধারণ ঝিনুক, পদ্মের উৎস কাদা। কার কোথায় জন্ম হয়েছে সেটা কেউ মনে রাখে না। কিন্তু কার কর্ম কতটা মহৎ কতটা কল্যাণমুখী সেটিই স্মরণীয় হয়ে থাকে পৃথিবীতে।

মানবশিশু, শূন্য অবস্থায় জগতে আসে বটে, কিন্তু পূর্ণতা নিয়ে গন্তব্যে ফিরে যাওয়ার সুযোগ আছে তার। 🖤

জীবন যতটা না দেহে- তার চেয়ে অধিক মননে! 💗🫀
12/05/2026

জীবন যতটা না দেহে- তার চেয়ে অধিক মননে! 💗🫀

তুমি পাশে থাকলে;আমি বাজি ধরতে পারি মৃত্যুর সাথে, বেঁচে থাকার লোভ করতে পারি এককোটি বছর।তুমি পাশে থাকলে;বুকের ভেতর তৈরি কর...
11/05/2026

তুমি পাশে থাকলে;
আমি বাজি ধরতে পারি মৃত্যুর সাথে, বেঁচে থাকার লোভ করতে পারি এককোটি বছর।

তুমি পাশে থাকলে;
বুকের ভেতর তৈরি করতে পারি ভালোবাসার সমুদ্র, ওই সমুদ্রের তলদেশ হতে তুলে আনতে পারি মুক্তা।

তুমি পাশে থাকলে;
স্বভাব বদলে আমি হয়ে উঠতে পারি মানুষ, আউলা ঝাউলা জীবন ছেড়ে ঘরসংসার করার স্বপ্ন দেখতে পারি।

তুমি পাশে থাকলে;
সমস্ত ব্যার্থতাকে বুড়ো আঙুল দেখিয়ে চলে যেতে পারি সফলতার কাছে, মস্তিস্কের শেষ শীরা হতে লিখতে পারি কবিতা।

তুমি পাশে থাকলে-
আমি বিশ্ব জয় করতে পারি, বন্ধ করে দিতে পারি পৃথিবীর যাবতীয় শীতল যুদ্ধ, ছাড়িয়ে যেতে পারি আমার আমিকেও......

অতপর: সেই তুমি এলে.... 💗

- লিখা: AFNAN || ছবি: সংগৃহীত 🖤

10/05/2026

আজ নাকি বিশ্ব মা দিবস!
অথচ আমার কাছে মাকে ভালোবাসার জন্য কোনো আলাদা দিনের প্রয়োজন হয় না। মা তো প্রতিদিনের অনুভূতি, প্রতিটা নিঃশ্বাসের সাথে মিশে থাকা এক অনন্ত শান্তির নাম। 🖤

আমি আমার মাকে ভালোবাসি নিজের চেয়েও একটু বেশি।
কারণ পৃথিবীতে এমন কেউ নেই, যে আমাকে মায়ের মতো নিঃস্বার্থভাবে আগলে রেখেছে। আমার মা পৃথিবীর সেরা মা- আর তার তুলনা কেবলই তিনি নিজে।

ভালোবাসতে শেখা মায়ের কাছ থেকে।
জীবনের প্রথম প্রেম ছিল মায়ের হাসি,
প্রথম অভিমান তার বকুনি,
আর প্রথম শিক্ষা ছিল মায়ের মুখের ভাষা।

আমি টুকটাক যা লিখি, যতটুকু অনুভব করি- তার প্রতিটা শব্দের পেছনে মায়ের ছায়া আছে। মা-ই আমার প্রথম অনুপ্রেরণা, প্রথম কবিতা, প্রথম আশ্রয়।

আজ অনেক বছর ধরে মা অসুস্থ হয়ে ঘরের এক কোণে পড়ে আছেন।
শরীর হয়তো ক্লান্ত, কিন্তু আল্লাহর প্রতি তার বিশ্বাস আর ভয় আজও একটুও কমেনি।
প্রতিটা দোয়ার শেষে এখনও তিনি সন্তানের মঙ্গল চান, নিজের কষ্টের কথা ভুলে গিয়ে।

মাঝে মাঝে মনে হয়-
মা আসলে পৃথিবীর বুকে আল্লাহর সবচেয়ে সুন্দর রহমতের নাম।
যতদিন মা আছেন, ততদিনই মানুষ পুরোপুরি নিঃস্ব হয় না। 🤍

- AFNAN ✍️🖤

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when AFNAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category