Cultural And Debate Club, FMC

Cultural And Debate Club, FMC A stage for voices, ideas, and expression. From art to arguments for students of FMC

Our team FMC neurologic participated in a British Parliamentary debate tournament organised by RUET DC for the very firs...
01/08/2026

Our team FMC neurologic participated in a British Parliamentary debate tournament organised by RUET DC for the very first time. Though it was not our day but our boys Nibir Mridha and Mahathir Mansib Mubaswir did their best.

Congratulations to both of you and best of luck for the future.

ফরিদপুর মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডাঃ দিলরুবা জেবা ম্যাম ও মাননীয় উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ খান মোহাম্মদ আরিফ ...
29/07/2026

ফরিদপুর মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডাঃ দিলরুবা জেবা ম্যাম ও মাননীয় উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ খান মোহাম্মদ আরিফ স্যার আজ কালচারাল ও ডিবেট ক্লাব এর বিজয়ী ডিবেট টিম FMC Neurologic এর হাতে শুভেচ্ছা সংবর্ধনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত উপদেষ্টা শিক্ষকমন্ডলী, ছাত্র উপদেষ্টা, আহব্বায়ক ও সদস্য সচিব।
মাননীয় অধ্যক্ষ ম্যাম ও উপাধ্যক্ষ স্যার এবং সম্মানিত উপদেষ্টা শিক্ষকমন্ডলী ফরিদপুর মেডিকেল কলেজে ডিবেট কালচার এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বিজয়ী দলকে উৎসাহ প্রদান করেন।

গত ১৭ ও ১৮ জুলাই দুইদিন ব্যাপী ব্রাহ্মণবাড়িয়া ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত "BDS Novice IV Nationals" ডিসকোর্ড ( অনলাই...
18/07/2026

গত ১৭ ও ১৮ জুলাই দুইদিন ব্যাপী
ব্রাহ্মণবাড়িয়া ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত "BDS Novice IV Nationals" ডিসকোর্ড ( অনলাইন) ডিবেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্ট এ ফরিদপুর মেডিকেল কলেজের কালচারাল ও ডিবেট সোসাইটি এর দল- 'FMC NeuroLogic' চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। এই দলের সদস্য ছিলেন : অনামিকা চক্রবর্তী দৃষ্টি( F 33) , নিবিড় মৃধা (F 35) এবং মাহাথির মানসির মুবাশ্বির ( F 35) । টুর্নামেন্ট এ সারা বাংলাদেশের ইউনিভার্সিটি লেভেলের মোট ৩৬ টি দল অংশগ্রহণ করেছিল।

ফাইনাল রাউন্ড এ আমাদের প্রতিপক্ষ ছিল BUP এর ডিবেট টিম।

ফাইনাল রাউন্ড এর মোশন ছিল " এই সংসদ, একজন অভিবাসী হিসেবে নিজের সন্তান কে নতুন সংস্কৃতি আত্তীকরণের চেয়ে নিজের সংস্কৃতির চর্চা করতে শিখাবে।"

5-0 ব্যালটে আমাদের দল বিজয় অর্জন করে।

অনামিকা চক্রবর্তী দৃষ্টি 'ফাইনালে সেরা বক্তা' এবং নিবিড় মৃধা 'টুর্নামেন্টের সেরা বিতর্কিক' নির্বাচিত হয়।

বিশ্ব কাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিতর্কে।সাপ্তাহিক বিতর্ক সেশনের টপিক ছিলো “ এই সংসদ বিশ্বকাপে ৩২ দলের পরিবর্তে ৪৮ দল...
30/06/2026

বিশ্ব কাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিতর্কে।
সাপ্তাহিক বিতর্ক সেশনের টপিক ছিলো “ এই সংসদ বিশ্বকাপে ৩২ দলের পরিবর্তে ৪৮ দলের অংশগ্রহনকে সমর্থন করে না “
চমৎকার বিতর্কে অংশগ্রহণ করেছিল নবাগত ৩৫ ব্যাচ এর দুইটি টিম।

যুক্তি, সৃজনশীলতা, সংস্কৃতি ও নেতৃত্বের সমন্বয়ে আমাদের ডিবেট অ্যান্ড কালচারাল ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো এক নতু...
15/06/2026

যুক্তি, সৃজনশীলতা, সংস্কৃতি ও নেতৃত্বের সমন্বয়ে আমাদের ডিবেট অ্যান্ড কালচারাল ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো এক নতুন উদ্দীপনা নিয়ে।

অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে প্রকাশ করা হচ্ছে ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি। এই কমিটির প্রতিটি সদস্য তাঁদের মেধা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে ক্লাবকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলবেন—এটাই আমাদের বিশ্বাস।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের হাত ধরেই শুরু হোক সম্ভাবনা, সাফল্য এবং গৌরবের এক নতুন অধ্যায়।

এরই সঙ্গে বিশেষ ধন্যবাদ জানাই সম্মানিত অধ্যক্ষ, উপধ্যক্ষ ও অভিভাবকতুল্য সকল শিক্ষকমন্ডলীকে।

যুক্তি, সৃজনশীলতা, সংস্কৃতি ও নেতৃত্বের সমন্বয়ে আমাদের ডিবেট অ্যান্ড কালচারাল ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো এক নতু...
15/06/2026

যুক্তি, সৃজনশীলতা, সংস্কৃতি ও নেতৃত্বের সমন্বয়ে আমাদের ডিবেট অ্যান্ড কালচারাল ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো এক নতুন উদ্দীপনা নিয়ে।

অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে প্রকাশ করা হচ্ছে ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি। এই কমিটির প্রতিটি সদস্য তাঁদের মেধা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে ক্লাবকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলবেন—এটাই আমাদের বিশ্বাস।

বিতর্কের মাধ্যমে যুক্তিবোধের বিকাশ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে একটি প্রাণবন্ত, সচেতন ও দক্ষ শিক্ষার্থী সমাজ গঠনের লক্ষ্যে আমাদের এই পথচলা। আমরা আশা করি, এই কমিটির নেতৃত্বে ক্লাব নতুন নতুন উদ্যোগ, আয়োজন ও অর্জনের মাধ্যমে সবার কাছে একটি অনুকরণীয় প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের হাত ধরেই শুরু হোক সম্ভাবনা, সাফল্য এবং গৌরবের এক নতুন অধ্যায়।

সবার সহযোগিতা, অংশগ্রহণ ও ভালোবাসাই হবে আমাদের এগিয়ে চলার শক্তি।

কমিটির সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।উম্মে  ইউরা মৃত্তিকামুখপাত্র,কালচারাল এন্ড ডিবেট ক্লাব,ফর...
06/06/2026

কমিটির সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

উম্মে ইউরা মৃত্তিকা
মুখপাত্র,
কালচারাল এন্ড ডিবেট ক্লাব,
ফরিদপুর মেডিকেল কলেজ

07/04/2026

এই নববর্ষে, আসছে নতুন কিছু....

#নববর্ষ
#১৪৩৩

Address

Faridpur Medical College, Academic Section
Faridpur
7800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cultural And Debate Club, FMC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category