শব্দের আলো

শব্দের আলো শব্দ হোক প্রাণের শান্তি । শব্দ হোক শুদ্ধতার , ভালোবাসা , অনুভুতির আর মায়ার। আমার শব্দের সুরে আপনাকে আমন্ত্রণ জানাই ।

ডুবে যেতে চাই নিজের ভেতরে ,ডুবে যেতে নিজ হৃদয় গভীরে ,টেনে ধরে মায়া মহামায়া আর কায়া ।। ______________লেখাঃ অনুপম রায় ____...
06/08/2026

ডুবে যেতে চাই নিজের ভেতরে ,
ডুবে যেতে নিজ হৃদয় গভীরে ,
টেনে ধরে মায়া মহামায়া আর কায়া ।।
______________লেখাঃ অনুপম রায় _________________

পাহাড় , সমুদ্র, নদী , মেঘ আপনি কোনটা নেবেন ?
03/08/2026

পাহাড় , সমুদ্র, নদী , মেঘ আপনি কোনটা নেবেন ?

কলমেঃ অনুপম রায় । লেখাঃ ২৮ জুলাই ২০২১ জীর্ণশীর্ণ হয়ে গেলেযেতে পারি নিমিষেই।এই পৃথিবীর স্তন পান করেযৌবনকে বাঁচিয়ে রাখি,...
31/07/2026

কলমেঃ অনুপম রায় । লেখাঃ ২৮ জুলাই ২০২১

জীর্ণশীর্ণ হয়ে গেলে
যেতে পারি নিমিষেই।

এই পৃথিবীর স্তন পান করে
যৌবনকে বাঁচিয়ে রাখি,
অথচ সেই পৃথিবীকেই
যৌনতায় ভোগ করতে চাই—
অসুর আমি।

হ্যাঁ,
আমি সেই শ্রেষ্ঠ সৃষ্টি—
মানুষ।

29/07/2026

কথোপথন । অনুপম রায় ।
@top fans

ছবিতেঃ ছোট ভাই  অর্নব , ২৫ জুলাই  ২০২৩ সাল ,  পদ্মার পাড় গ্রাম আংকের শেখের পাড়া ।। ফাল্গুনী কথন অনুপম রায়সেদিন হঠাৎ  তুম...
28/07/2026

ছবিতেঃ ছোট ভাই অর্নব , ২৫ জুলাই ২০২৩ সাল , পদ্মার পাড় গ্রাম আংকের শেখের পাড়া ।।

ফাল্গুনী কথন
অনুপম রায়
সেদিন হঠাৎ তুমি এসো-
ঠিক যেন মধ্যদুপুরে শুষ্ক হাওয়ায় স্নান করে
খোলা চুলে শিমুল তলা দিয়ে আলতা রাঙা পায়ে
লাল ফুল আলতা মাখা চরণ তোমার-
ঠিক যেন বসন্তের রঙ মেখেছো তুমি
তুমি কি জানবে, মুক্ত কেশে আসতে বলার কারণ?
সেদিন চুপটি করে পাশে বসো-
খোলা চুল দিয়ে ঢেকে দিও আমার মলিন বদন
আমি মুগ্ধ হবো ঘ্রাণে কষ্টকে দূরে ঢেলে
সেদিন স্পর্শ চুম্বন নিও ললাটে-
তোমার লম্বা কেশের খোঁপা করবো আমি
পকেটে লুকিয়ে রাখা ফুল খোঁপায় দেব গুজে
সেদিন লজ্জায় লাল হবে তুমি-
বসন্তের কোকিল হইয়ো আমার ফাল্গুনী প্রাণে
ঝড়া পাতার মত উড়িয়ে দিও আমার গ্লানি
সেদিন ফাল্গুনী-প্রভাতউপহার দেব তোমায়-
তুমি তোমার শাড়ীর আঁচলে আগলে রেখো প্রিয়
তুমি আমার বসন্তরের সুর হইয়ো
তুমি এ ফাল্গুনে আমার কথন হইয়ো
আমি তোমার হয়ে যাব চির জন্ম-জন্মান্তরে

কবিতাঃ অপেক্ষা সকালের অপেক্ষায়বহু রাত জেগেছি।সকাল এসেছে,দুপুর পেরিয়েছে,বিকেল ডুবেছে,আবার রাত নেমেছে।শুধু অপেক্ষার শেষ হয়...
27/07/2026

কবিতাঃ অপেক্ষা

সকালের অপেক্ষায়
বহু রাত জেগেছি।
সকাল এসেছে,
দুপুর পেরিয়েছে,
বিকেল ডুবেছে,
আবার রাত নেমেছে।
শুধু অপেক্ষার শেষ হয়নি আমার ।

আমি অপেক্ষা করেছি
একটি শান্ত পৃথিবীর।

অপেক্ষা করেছি
পাতাঝরা দুপুরে
রেললাইনের ধারে
নির্ভয়ে হেঁটে যাওয়া
একঝাঁক তরুণীর।
যাদের হবার কথা ছিলো আমার কবিতার সুর ।

অপেক্ষা করেছি
লাউডগার কোমল লতার মতো
একটি কচি খুকির
যে বড় হবে
ভয় নয়, স্বাধীনতায়।
শুয়োরের দল তা হতে দিচ্ছে না।

শুধু চারদিকে
পরজীবীদের উৎসব।

তারা মাটি খায়,
কচি পাতা খায়,
বৃক্ষ খায়,
শেষে মানুষের বিবেকও খেয়ে ফেলে।

আমি অপেক্ষা করি
বধূদের এক চিলতে হাসির।
সেই হাসি হবে
আমার কবিতার শেষ আশ্রয়।

তবু দেখি—
অন্ধকারের কোনো বিলুপ্তি নেই।
লোভ নিজেরই বংশ রচনা করে,
নৃশংসতা নিজের সন্তান জন্ম দেয়।
কুকুরেরা হিংস্র থেকে হিংস্র হয় ।

তবু আমি অপেক্ষা করি।

কারণ আমি জানি—
প্রতিটি দীর্ঘ রাতের বুকেই
একটি ভোর লুকিয়ে থাকে।
আর যদি সে ভোর না-ও আসে,

তবে ইতিহাস জানুক—
*আমি অন্তত আলোর পক্ষেই-
অপেক্ষা করেছিলাম।
ইতিহাস জানুক-
এই শুয়োর আর তাদের বাচ্চারা
আমার অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর করছে ।

কিছু কবিতা আমি লিখেছি যা নিজের কাছেই প্রিয়  মনে হয় , তেমন একটা কবিতা "  ঈশ্বরের প্রেমপত্র ।      তার দুটো লাইন
27/07/2026

কিছু কবিতা আমি লিখেছি যা নিজের কাছেই প্রিয় মনে হয় , তেমন একটা কবিতা " ঈশ্বরের প্রেমপত্র । তার দুটো লাইন

কি আবার বোধন হোক। মাগুরা , আমার সে বারের প্রেমিকার শহর  ,
27/07/2026

কি আবার বোধন হোক।
মাগুরা , আমার সে বারের প্রেমিকার শহর ,

Address

Goulanda, Rajbari
Faridpur
7710

Telephone

+8801798489237

Website

Alerts

Be the first to know and let us send you an email when শব্দের আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to শব্দের আলো:

Shortcuts

Share

Category