02/07/2023
ি_Alexander_Graham_Bell_এর_গার্লফ্রেন্ড?
এর উৎস।
বেশ কয়েকদিন থেকে একটা বার্তা ফেসবুকে শেয়ার হচ্ছে- আর সেটা হলো ফোন বা টেলিফোনে "হ্যালো" বলা নিয়ে৷ মূলতঃ এই বিতর্কের শুরু হয় নাইজেরিয়া এবং কেনিয়া থেকে৷ সম্প্রতি গুগলে সার্চ দিয়েছিলাম, Africa Check নামে একটি ওয়েবসাইটে এটা নিয়ে একটা লেখা পেয়েছি। সেটার আলোকে বর্ণনা করছি-
তাদের ভাষ্যমতে, মোবাইল ফোনের আবিস্কারক আলেকজান্ডার গ্রাহাম বেলের গার্লফ্রেন্ডের নিকনেম Margaret Hello থেকে এই হ্যালো শব্দের প্রচলন শুরু হয়৷
Alexander Graham Bell: Giving voice to the World বইয়ের লেখক Mary Key Carson কে Africa Check-এর প্রতিবেদক জিজ্ঞেস করেছিল। কিন্তু তিনি বলেন, বেলের এ নামের কোনো গার্লফ্রেন্ড ছিল না৷ বেল মূলত ফোন আবিষ্কারের পরে জনগণকে "Ahoy" বলে ফোন রিসিভ করার জন্য উৎসাহিত করেন। বেল পৃথিবীর সর্বপ্রথম ফোন কলটি করেন তাঁর সহকারী Thomas Watson-কে৷ বেল বলেন, "Mr. Watson- Come here, I want to see you."
যুক্তরাজ্যের National Public Radio Article এর তথ্য মতে, ফোন কলের একটি সাধারণ শব্দ Hello এর প্রচলন শুরু করেন মূলত Thomas Edison.
ফেসবুকে বেলের গার্লফ্রেন্ড হিসেবে Margaret Hello হিসেবে যে ছবিটি দাবি করা হয়, ঐ ছবিটি মূলত বেলের স্ত্রী Mabel Hubbard এর৷ Hello নামের কোনো মেয়ের সাথে বেল পরিচিত ছিলেন না।
আর বেল ফোন কলের সাধারণ শব্দ হিসেবে "Ahoy" শব্দটি ব্যবহার করার জন্য উৎসাহিত করলেও, জনসাধারণ মূলত Thomas Edison এর ব্যবহার করা "Hello" শব্দটি ব্যবহার করে৷
বিস্তারিত জানার জন্য Africa Check এর লিঙ্কে গিয়ে বিস্তারিত পড়তে পারেন- https://africacheck.org/fact-checks/meta-programme-fact-checks/no-margaret-hello-was-not-phone-inventor-alexander-graham
© Africa Check
লেখা: Razu Ahmed