Bachana Mon Gaan Sara

Bachana Mon Gaan Sara I want to alive long with all of my creativity

02/08/2021

বরষা ভাবনায় আমার লেখা একটি আধুনিক গানের স্থায়ী অংশ নিম্নরুপ.....

*** ঝিরিঝিরি বইছে হাওয়া
*** আজই বরষণে
*** কে তুমি হায় ছড়ালে সুবাস
*** এলোচুলে উড়িয়ে আঁচল
*** মনের গহীন কোণে ।।

26/06/2021

আমার লেখা একটি আধুনিক গানের স্থায়ী অংশ নিম্নরুপ .....

*** কঠিন পাথরও ক্ষয়ে ক্ষয়ে যায়
*** তবু পাষাণ হৃদয় তোমার
*** গলেনাতো হায় ।।

20/06/2021

আমার লেখা একটি আধুনিক গানের স্থায়ী অংশ নিম্নরুপ .....

*** জানিনা আর কতদিন
*** কাটবে প্রহর প্রতীক্ষায়
*** সে কথাই ভাবি শুধু
*** আশার প্রদীপ জ্বেলে
*** পথো চেয়ে নিরালায় ।।

04/06/2021

আমার লেখা একটি আধুনিক গানের স্থায়ী অংশ নিম্নরুপ .....

*** চলো ঘুরে আসি দূরে কোথাও
*** ঝর্ণাধারায় নদী যেথায়
*** হারায় অজানায়
*** তুমি আমি দুজন সেথায়
*** ভাসবো সুখের ভেলায় ।।

28/05/2021

আমার লেখা একটি আধুনিক গানের স্থায়ী অংশ নিম্নরুপ .....

*** এ জীবন যেন নীল কমল
*** ব্যথা বেদনার
*** বুকের মাঝে দুখের নদি
*** চোখের জলে একাকার ।।

28/05/2021

আমার লেখা একটি মুর্শিদী গানের স্থায়ী অংশ নিম্নরুপ ......

*** দয়াল বিনে কে আছে নিদানে
*** কে আর আমায় ভব সাগর
*** করবে বলো পাড়
*** দয়াল তুমি ছাড়া এই অধমের
*** নাই কোন নিস্তার ।।

11/05/2021

কত বার্তাই পাচ্ছি তোমার
বন্দি সেলুলয়েডে
তবু ডাকোনিতো কাছে
জুড়াতে যে হৃদয়
জলহীন মরু পিপাসায়
দাওনিতো সাড়া কিছুতে !

03/05/2021

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে স্বরচিত কবিতা

মুজিব তোমায় ভুলিনি আজও !!!

মুজিব তোমাৎভুলিনি আজও
ভুলিনি তোমার কথা
তোমার স্মরণে করি যে সৃজন
অবিনাশী কবিতা !

তোমায় ভেবে যাই যে লিখে
কত শত গান
গহীনে বাজে বিরহের সুর
বুকে নিয়ে অভিমান!

কে বলো হায় বোঝে আমায়
বোঝে অখ্যাত এক
কবি হৃদয়ের ব্যথা
আমার ডায়রীর পাতা জুড়ে
অসীম নীরবতা!

আবেগের আতিশয্যে যা কিছু
লিখে যাই অবিরত
পায় না সেতো আলোর পরশ
কেবলই বাড়ে ক্ষত!

তবুও ভুলে যাইনি তোমায়
শত অবহেলা অনাদরে
শ্রদ্ধা ভরে করেছি লালন
এই হৃদয় অন্তঃপুরে!

কভু যদি শোনাতে পারিতাম
বিবর্ণ কবিতা যত
স্নেহ বাৎসল্য আর ভালোবাসায়
কাছে টেনে নিতে হয়তো!

বাংলা ভাষার প্রেরণা মুজিব
মোদের স্বপ্ন আশা
ঘোর অমানিশার আঁধার মাঝে
তুমি মুক্ত পথের দিশা!

মুজিব তোমার বীরত্ব গাঁথায়
এসেছে স্বাধীনতা
শত্রু মুক্ত হয়েছে স্বদেশ
পেয়েছি মোরা লাল সবুজ পতাকা !

সোনার বাংলার স্বপ্ন মুজিব
এঁকেছো জাতির বুকে
ভালোবাসায় করেছো সিক্ত
পাশে থেকে সুখে দুখে !

কি করে ভুলে যাই বলো
মুজিব তোমার অবদান
স্বাধীনতার উজ্জল নক্ষত্র তুমি
স্মৃতিতে অম্লান !

ভুলিনি তোমায় ভুলিনি আজও
ভুলবো না কোন দিন
পারবে না জাতি শোধিতে কভু
মুজিব তোমার রক্তের ঋণ !!

26/04/2021

আমার লেখা একটি ইসলামী গানের স্থায়ী অংশ নিম্নরুপ ....,,.

*** দয়ার সাগর ওগো দয়াময়
*** রহিম রহমান
*** প্রিয় নবীর জন্য তুমি
*** সৃষ্টি করেছো জাহান ।।

20/04/2021

আমার লেখা একটি আধুনিক গানের স্থায়ী অংশ নিম্নরুপ ...........

*** কেউতো দিলো না হায়
*** এ মনের দাম
*** ভালোবাসা প্রেম নয়
*** আঘাত শুধুই পেলাম ।।

07/04/2021

আমার লেখা একটি আধুনিক গানের স্থায়ী অংশ নিম্নরুপ .......

*** এতদিনেও হয়নি সময়
*** কাছে ডাকিবার
*** ভালোবাসিবার
*** হয়নি বলা কিছু কথা
*** গানে গানে মনে প্রাণে
*** যা ছিলো বলিবার ।।

Address

Parbatipur
Dinajpur
ZAHIRULALAMSIDDIK

Alerts

Be the first to know and let us send you an email when Bachana Mon Gaan Sara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share