The FahimVerse

The FahimVerse Reviews | Cybersecurity | History by Filhaj Mahamud Fahim

Demon slayer: Infinity castle Arc ট্রেইলার রিলিজ হওয়ার পর যে কতবার দেখছি সেই ১ মিনিট ৩০ সেকেন্ড এর ক্লিপ আমি নিজেও জানি ...
13/09/2025

Demon slayer: Infinity castle Arc ট্রেইলার রিলিজ হওয়ার পর যে কতবার দেখছি সেই ১ মিনিট ৩০ সেকেন্ড এর ক্লিপ আমি নিজেও জানি না।তাছাড়া সেজন ৪ এর লাস্ট এপিসোড এর ক্ষেত্রে ও একই ঘটনা।

muzan যখন ubuyashiki এর বাসায় যায় তখন থেকে ইনফিনিটি ক্যাসল এ যাওয়া পর্যন্ত এই সিন টা আমি বার বার দেখেছি।muzan এবং ubuyashiki এর কনভারসেশন প্রায় মুখস্ত।পুরা অবাক করে দেয়ার মত সিন হচ্ছে ubuyashiki এর বাসা যখন ব্লাস্ট হয়,ওহ মাই গড হোয়াট এ সিন।এক্সপ্লোসন এর এনিমেশন কোয়ালিটি এত দুর্দান্ত যে মনে হবে একেবারে রিয়েল।তারপর Tamayo এবং Himejima মিলে মুজান এর সাথে ফাইট এবং সবশেষে muzan সবথেকে বেস্ট যে খেলা দেখালো সেইটা হচ্ছে সব ডেমন হান্টার দের একসাথে ক্যাসল এ ঢুকানো।Hashira দের ক্যাসল এর মধ্যে পরতে থাকার সিন টাও জোস সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক টা এটাকে আরো অন্য লেভেল নিয়ে গিয়েছিল।

demon slayer আমার এত পছন্দের কারণ হচ্ছে এটার ভিলেন এবং ডেমন দের জন্য।প্রত্যেক টা ডেমন এর আলাদা আলাদা মারাত্মক লেভেল এর পাওয়ার। ওদের টেকনিক গুলাই দেখার মত।আর এই এনিমে তে যারা ভয়েস দিয়েছে ভাই তাদেরকে স্যালুট,ডেমন এর ভয়েস শুনেই শরীর এর লোম খাড়া হয়ে যাইতেছিল।
যাইহোক Infinity castle এর লো কোয়ালিটি প্রিন্ট লিক হয়েছে অনেক আগেই যা খুবই দুঃখজনক কিন্ত আমি ফুল এইচডি তে দেখবো বলে নিজেরে অনেক ভাবে আটকে রেখেছি। ফাইনালি এইটার এইচডি প্রিন্ট চলে আসছে।এবং আমি অনেক এক্সাইটেড এটা দেখার জন্য।আমি জানি না এর আগে GOT ছাড়া কোনো মুভি রিলিজ এর জন্য এত এক্সাইটেড ছিলাম কি না।

জহির রায়হান এর লিখা "হাজার বছর ধরে" তো আমাদের সবারই পরিচিত আমি যখন প্রথম উপন্যাস টা পড়েছিলাম কয়েকদিন পর্যন্ত সেটার চরিত্...
22/08/2025

জহির রায়হান এর লিখা "হাজার বছর ধরে" তো আমাদের সবারই পরিচিত আমি যখন প্রথম উপন্যাস টা পড়েছিলাম কয়েকদিন পর্যন্ত সেটার চরিত্রগুলো মাথায় ঘুরপাক খাইতেছিল।

তার লিখা আর একটা উপন্যাস "বরফ গলা নদী" পড়লাম কয়েকদিন আগেই, আমার যদি সামর্থ থাকতো তাহলে এটা আমি হাইস্কুলের সকল ছাত্র ছাত্রীদের পড়া বাধ্যতামূলক করে দিতাম,বিশেষ করে ছাত্রীদের।

উপন্যাস এ মরিয়ম নামের একটা চরিত্রে জহির রায়হান দেখিয়েছে একটা মেয়ের সামান্য একটা ভূল সিদ্ধান্ত এর কারণে কিভাবে তার সারাজীবন এর সুখ থেকে বঞ্চিত হয়।এ ভূলকে আমরা সামান্যই বা কিভাবে বলতে পারি

,তার বাবা যখন তার জন্য উপযুক্ত ছেলে ঠিক করেছে বিয়ের জন্য তখন সে কিছু টাকা পয়সা নিয়ে তার প্রেমিক এর সাথে পালিয়ে যায়।২ মাস পর যখন তাদের টাকা পয়সা প্রায় শেষ হয়ে যায় তখন তার প্রেমিক তাকে ছেড়ে পালিয়ে যায়।

এমন ঘটনা তো আমরা এখন আমাদের চারপাশে প্রতিনিয়ত দেখতেছি।ছেলেমেয়েরা তাদের আবেগ কন্ট্রোল করতে না পেরে এমন ভূল সিদ্ধান্ত নেয়, পরে যখন এ নিষ্টুর পৃথিবীর সামনাসামনি হতে হয় তখন বুঝতে পারে কতবড় ভূল করে ফেলেছে।একটা মেয়ে যখন কোনো ছেলের হাত ধরে একবার বের হয় তখন সেই ছেলেকে কেন্দ্র করেই চলতে থাকে তার জীবন, যখনই সে ছেলে তার হাত ছেড়ে দেয় তখন তার জীবন হয়ে যায় অন্ধকার কারণ তখন তার আর কোথাও যাওয়ার জায়গা থাকে না।ছেলেরা যখন বুঝতে পারে যে মেয়েটির তাকে ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই যাই কিছু হয়ে যাক না কেনো সে তার কাছেই থাকতে বাধ্য তখন ছেলেরা সাহস পেয়ে যায় অন্য সম্পর্কে জড়ানোর।

এক্ষেত্রে বলাই বাহুল্য যে মেয়েদের একটি ছেলেকে ভরশা করে পালিয়ে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই না।

উপন্যাস এর আর একটা চরিত্র মাহমুদ। তার কাছে মা বাবা, ভাই বোন,এসব সম্পর্কের কোনো গুরুত্ব নেই, তার কাছে সম্পর্ক বলতে হচ্ছে একটাই সেটা হচ্ছে ধনী আর গরীব এর সম্পর্ক। একজন সৎ এবং আদর্শবান সাংবাদিক হওয়ার স্বপ্ন নিয়ে কাজ শুরু করার পর যখন দেখলো ধনীরা টাকার মাধ্যমে তাদের কুকর্ম ধামাচাপা দিতেছে এবং তাকেও প্রায় টাকার কাছে বাধ্য হয়েই সত্য কে মিথ্যা, মিথ্যা কে সত্য আর কম কে বেশি বলে লিখতে হচ্ছে তখন তার মনে এমন ধারণা জন্মানোই স্বাভাবিক।
তাছাড়া উপন্যাস এ একটি নিম্ন মধ্যবিত্ত পরিবার এর স্ট্রাগল খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন লেখক।
এ বই সম্পর্কে লিখতে গেলে সারারাতেও শেষ হবে না।

জহির রায়হান এর এই বইটা সবার একবার হলেও পড়া উচিত (হাইলি রেকমেন্ডেড)।

The White Lotus  নামের একটা রিসোর্ট কে কেন্দ্র করে সেখানকার স্টাফ এবং গেস্ট দের নিয়ে নির্মিত  অতি সাধারণ একটি গল্প।এই সা...
17/07/2025

The White Lotus নামের একটা রিসোর্ট কে কেন্দ্র করে সেখানকার স্টাফ এবং গেস্ট দের নিয়ে নির্মিত অতি সাধারণ একটি গল্প।এই সাধারণ গল্পের মধ্যেও এমন কিছু আছে যা আমাকে ধরে রেখেছিল একেবারে লাস্ট পর্যন্ত।

প্রধান ফোকাস ছিল গেস্ট হিসেবে আসা একটা পরিবার, একটা হানিমুন কাপল,একটা ওল্ড ক্রেজি উইমেন, রিসোর্ট এর ম্যানেজার এবং অন্য কিছু স্টাফ।এই সিরিজ এর একটা দিক আমার খুব ভালো লেগেছে যে এইটা দেখলে বুঝতে পারা যায় যে আমাদের ব্যাবহার কেমন হওয়া উচিত, এবং কিভাবে অন্যদেরকে ডিল করতে হয় যখন আপনি অপরজনকে পছন্দই করেন না এবং অন্যান্য ভদ্রতাসূচক আচরণ যেগুলো কোথাও বেড়াতে গেলে আমাদের ফলো করা উচিত।
আরোও বেশ কিছু ঘটনা আছে যেগুলো আমাদের জীবন নিয়ে ভাবতে শেখায়, ফর দ্যাট ইউ মাস্ট বি অ্যান এডাল্ট টু এনজয় দিস শো।সাম এডাল্ট সিন ইন দেয়ার এন্ড মেইনলি দে ডিস্কাস ওপেনলি এবাউট সেক্স এন্ড রিলেশনশিপ।

তাছাড়া গল্পের মধ্যে কমেডি আর থ্রিল থাকায় একটুও বোরিং মনে হয় নি।

আমি আগে জানতাম রংধনু(lgbtq) প্রচারে নেটফ্লিক্স সেরা কিন্ত HBO ও দেখতেছি কোনো দিক থেকেই কম নয়।

আমি এই সিরিজ দেখা শুরু করেছিলাম মূলত Alexandra Daddario আছে বলে এন্ড শি ডিড গ্রেট।আমি তার কাছে এতটা আশা করি নাই। আমি জানি না তাকে আমার এত ভালো লাগে কেনো কিন্ত সে আসলেই অনেক কিউট।
বলতে গেলে আমার মোটামুটি ভালোই লেগেছে সিরিজ টা।

আর হ্যা আপনার বয়স ২০ এর নিচে হলে না দেখাই ভালো।

Name:The White Lotus- season 1(2021)
Platform: HBO
Language :English
Personal Rating: 8/10❤️

ও হ্যা সিরিজ এর ওপেনিং মিউজিক টা জোস।

Address

Nawabganj/Dinajpur/Bangladesh
Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when The FahimVerse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to The FahimVerse:

Share