The Nihilist Penguin

The Nihilist Penguin Away,,
beyond the concept of wrong-doing & right-doing there is a field I'll meet you there.
- Rumi

20/04/2026

তোমায় আমি পেয়েছিলাম চৈত্রের মাঝরাতে প্রবল এক ঝরে,
তোমায় আমি পেয়েছিলাম শীতের সকালে
উত্তরীয় গায় জড়িয়ে।
তোমায় পেয়েছিলাম আমি ধূসর বালুরাশির কিনারায়,
পেয়েছিলাম বকুল ফুলের পাতায়।
তুমি সত্য নও, মিথ্যাও নও,
তুমি মায়া, অবাস্তব।
যাকে আমি নিজ হাতে বানিয়েছি
সেই ঝড়ের রাতে,
যাকে আমি বানিয়েছি শীতের প্রভাতে,
বালু রাশির কিনারায়
গোধূলির আলোতে।
এই পৃথিবীর বাকি আর জিনিষ গুলোর মত তুমি বাস্তব নও,
তুমি সত্য নও, মিথ্যা নও
তুমি মায়া।
আমার হাতে তৈরি অবাস্তব এক মায়া।
- রাউফুর রহমান ( ৭ ই বৈশাখ১৪৩৩)

20/04/2026

_ যাত্রা, কালের পথে_

কালের স্রোতে ভেসে গেছো হাজার বছর ধরে,
তবুও তোমার হয়নি হাতে সময়।
সময়ের অভাবে আজ তোমার বাগানের ফুল
গেছে শুকিয়ে।
বন্ধু,
মহাকালের বিবর্তনে পথভোলার মত হাঁটতে গিয়ে,
চারিপাশে থাকা এক আধটু নিজেকে গেলে ভুলে?
নিজের খেয়াল রাখার জন্যও বন্ধু,
তোমার হয়নি হাতে সময়।
আজ তাকাও!
দেখো সূর্য উঠেছে এই খর বৈশাখের দিনে,
আজ এই উজ্জ্বল আলোয় নিজেকে পুরাও,
গড়ো নিজেকে ভস্ম থেকে।
নিজেকে তুমি দেখি নতুন করে।

বন্ধু,
দেখো আজকের এই অন্ধকার আকাশে ছড়িয়ে আছে কত তারা,
চলো হেঁটে যাই একসাথে,
মহাকাশের নিচে, মহাকালের পথে।
বন্ধু,
জীবনে কত করেছি ভুল,
হাতে সময় নেই বলে।
আজ এই উন্মত্ত হওয়ায় করো সেই ভুলের প্রায়শ্চিত্ত!
শোনো পথিক বর!
আর কতকাল কাটাবে এই যাযাবরের জীবন?
ঘর ছেড়ে কেনো তুমি বারে বারে পালাও?
উত্তর দাও!
আমিও যে ঘর ছেড়েছি তোমার মতোই,
পাখির জীবন পছন্দ ছিল যে।
মুক্ত আকাশে ছড়িয়ে ডানা, উড়ে যেতে চেয়েছিলাম।
সংসারের সব শিকল ভেঙে,
সকল মায়া ছিন্ন করে উড়ে যেতে চেয়েছিলাম উন্মুক্ত আকাশে।
কিন্তু তুমি কেনো ঘর ছাড়লে?
ঘরে যাও ঘরে যাও।
কালের মায়ায় পোড়ো না।
এই পথে কোথাও কেও নেই,
শুধু আছে এক পথ অনিকেত মরুময় পথ
তপ্ত বালুর মরুভূমি।
অসম আবহাওয়া।
ঘরে যাও, ফিরে যাও

- রাউফুর রহমান ( বৈশাখ ৬ ১৪৩৩)

27/02/2026

বইমেলা তো চলেই এলো, আজকে চলো জীবনের কথা বলি,
জীবন তো ভাই তুমিও জীবন তো ভাই আমিও,
এই জীবনের গল্পই তো এক একটা বই বানায়,
এই গল্পই তো ইতিহাস বানায়, বানায় সাহিত্য; উপন্যাস, কবিতা।
সব কিছু জীবন এর নয় তবে , জীবন সবকিছুই।

এই বই মেলায় প্রতি পাতার ফাঁকে কারো না কারো জীবন বৃত্তান্ত থাকবে,
থাকবে কোনো হিমুর প্রতি রূপার ভালবাসা।
হয়তো বইয়ের বাইরে ও থাকবে।

বই মেলা আর বসন্ত আসলে শূন্যবাদ পূর্ণতা পায়,
তখন সে ও বেঁচে থাকতে চায়,
গল্পঃ হয়ে, কবিতা হয়ে উপন্যাস হয়ে।

বই মেলার শুভেচ্ছা রইলো।
- The Nihilist Penguin ( 27th of FEB 2026)

24/02/2026

"Show me a heart unfettered by foolish dreams I would show you a happy man.
Only in there dreams men could be truly happy,
it will thus and always thus will be."
______ Dead poets society

24/02/2026

Why does the fireflies die so soon?

ভাই শরৎ আমার প্রিয় ঋতু। আকাশের মাঝে পুঞ্জিত মেঘ গুলো! মনে হয় যেন স্বর্গ থেকে কোনো এক চিত্র শিল্পীর ক্যানভাস চুরি করে ক...
24/02/2026

ভাই শরৎ আমার প্রিয় ঋতু। আকাশের মাঝে পুঞ্জিত মেঘ গুলো! মনে হয় যেন স্বর্গ থেকে কোনো এক চিত্র শিল্পীর ক্যানভাস চুরি করে কেও এই মর্তের মাঝে ঝুলিয়ে দিয়েছে। নীলিমার দিকে তাকিয়ে যেন হাজার বছরের ক্লান্তি দূর হয়ে যায়। কাশ ফুলের সাদার মাঝে মেঘের ভেলায় ভাসতে ইচ্ছে করে তেপান্তর। কোনো একজন যেন সেই মেঘের ভেলার ওপার থেকে ডেকে যায় ' পথিক কালের ডাকে সাড়া দিয়ে এই মহাশূন্য পার করে চলে এসো '।
Everything looks magical here. এই অনুভূতি শব্দে ব্যক্ত করা অমাবশ্যার চাঁদের মতোই অসম্ভব, দুঃসাধ্য।

📷 Sadinur Rahman Tagim

রৌদ্র-ঝিলমিলউষার আকাশ, মধ্যনিশীথের নীল,অপার ঐশ্বর্যবেশে দেখা তুমি দাও বারে-বারেনিঃসহায় নগরীর কারাগার-প্রাচীরের পারে।উদ্...
23/02/2026

রৌদ্র-ঝিলমিল
উষার আকাশ, মধ্যনিশীথের নীল,
অপার ঐশ্বর্যবেশে দেখা তুমি দাও বারে-বারে
নিঃসহায় নগরীর কারাগার-প্রাচীরের পারে।
উদ্বেলিছে হেথা গাঢ় ধূম্রের কুণ্ডলী,
উগ্র চুল্লীবহ্নি হেথা অনিবার উঠিতেছে জ্বলি’,
আরক্ত কঙ্করগুলো মরুভূর তপ্তশ্বাস মাখা,
মরীচিকা-ঢাকা।
অগণন যাত্রিকের প্রাণ
খুঁজে মরে অনিবার, পায়নাকো পথের সন্ধান;
চরণে জড়ায়ে গেছে শাসনের কঠিন শৃঙ্খল;
হে নীলিমা নিষ্পলক, লক্ষ বিধি-বিধানের এই কারাতল
তোমার ও-মায়াদণ্ডে ভেঙেছো মায়াবী!
জনতার কোলাহলে একা ব’সে ভাবি
কোন্ দূর জাদুপুর-রহস্যের ইন্দ্রজাল মাখি
বাস্তবের রক্ততটে আসিলে একাকী;
স্ফটিক আলোকে তব বিথারিয়া নীলাম্বরখানা
মৌন স্বপ্ন-ময়ূরের ডানা!
চোখে মোর মুছে যায় ব্যাধবিদ্ধা ধরণীর রুধিরলিপিকা,
জ্ব’লে ওঠে অন্তহারা আকাশের গৌরী দীপশিখা!
বসুধার অশ্রুপাংশু আতপ্ত সৈকত,
ছিন্নবাস, নগ্নশির ভিক্ষুদল, নিষ্করুণ এই রাজপথ,
লক্ষ কোটি মুমূর্ষুর এই কারাগার,
এই ধূলি—ধূম্রগর্ভ বিস্তৃত আঁধার
ডুবে যায় নীলিমায়—স্বপ্নায়ত মুগ্ধ আঁখিপাতে,
শঙ্খশুভ্র মেঘপুঞ্জে, শুক্লাকাশে নক্ষত্রের রাতে;
ভেঙে যায় কীটপ্রায় ধরণীর বিশীর্ণ নির্মোক
তোমার চকিত স্পর্শে, হে অতন্দ্র দূর কল্পলোক!
- জীবনানন্দ দাশ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Nihilist Penguin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category