অন্তর্লিখিকা - Antarlikhika

অন্তর্লিখিকা - Antarlikhika ছদ্য লেখিকা ~ �

শুভ রাত্রি 🤍দিন শেষে সব চিন্তা আল্লাহর কাছে ছেড়ে দিন।যে রব দিনের আলোয় আপনার যত্ন নিয়েছেন, রাতের অন্ধকারেও তিনিই আপনাকে আ...
10/08/2026

শুভ রাত্রি 🤍
দিন শেষে সব চিন্তা আল্লাহর কাছে ছেড়ে দিন।
যে রব দিনের আলোয় আপনার যত্ন নিয়েছেন, রাতের অন্ধকারেও তিনিই আপনাকে আগলে রাখবেন।
আল্লাহ আমাদের সবাইকে শান্তিময় রাত ও সুন্দর একটি সকাল দান করুন। আমিন। 🤲✨

আল্লাহর ওপর ভরসা রাখুন 🤍যে বিষয়টি নিয়ে আজ আপনি দুশ্চিন্তা করছেন, হতে পারে সেটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কল্যাণের পথ...
10/08/2026

আল্লাহর ওপর ভরসা রাখুন 🤍
যে বিষয়টি নিয়ে আজ আপনি দুশ্চিন্তা করছেন, হতে পারে সেটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কল্যাণের পথ।
তাই হতাশ হবেন না, দোয়া করুন এবং ধৈর্য ধরুন।
“নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।”
— সূরা আল-আনফাল: ৪৬ 🤲🏻✨
আল্লাহ আমাদের সকল দুশ্চিন্তা দূর করে অন্তরে শান্তি দান করুন। আমিন। 🤍
#শুভসন্ধ্যা

বিকেলের নরম আলোয় একটু প্রশান্তি, একটু নিজের মতো সময়। 🌿☕দিনটা যতই ব্যস্ত হোক, সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে ভুলবেন না। 💚✨
10/08/2026

বিকেলের নরম আলোয় একটু প্রশান্তি, একটু নিজের মতো সময়। 🌿☕
দিনটা যতই ব্যস্ত হোক, সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে ভুলবেন না। 💚✨

🌸 এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।সকল সফল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🎉🤍আর যারা প্রত্যাশিত ফল প...
10/08/2026

🌸 এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
সকল সফল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🎉🤍
আর যারা প্রত্যাশিত ফল পাওনি, হতাশ হয়ো না—সামনে আরও সুন্দর সুযোগ অপেক্ষা করছে। ✨
সবার আগামীর পথ হোক সাফল্যময়। 🌿

🤲হে আল্লাহ, আমাদের সকল এসএসসি পরীক্ষার্থীদের পরিশ্রম কবুল করুন। তাদের ফলাফলকে তাদের জন্য কল্যাণময় করে দিন।যারা ভালো ফলাফ...
10/08/2026

🤲
হে আল্লাহ, আমাদের সকল এসএসসি পরীক্ষার্থীদের পরিশ্রম কবুল করুন। তাদের ফলাফলকে তাদের জন্য কল্যাণময় করে দিন।
যারা ভালো ফলাফলের আশায় অপেক্ষা করছে, তাদের প্রত্যাশা পূরণ করুন এবং তাদের মুখে হাসি ফুটিয়ে দিন। 🌸
হে আল্লাহ, কারও ফলাফল যেন তার মন ভেঙে দেওয়ার কারণ না হয়। প্রত্যেকের জন্য তার চেয়েও উত্তম ভবিষ্যৎ নির্ধারণ করে দিন।
তাদের জীবনে সফলতা, শান্তি ও বরকত দান করুন। 🤍
আমিন ইয়া রব্বাল আলামিন। 🤲🌷

এক বৃদ্ধ প্রতিদিন ভোরে নদীর পাড়ে বসে থাকতেন। একদিন এক যুবক জিজ্ঞেস করল,“চাচা, এখানে একা একা বসে কী করেন?”বৃদ্ধ মৃদু হেসে...
09/08/2026

এক বৃদ্ধ প্রতিদিন ভোরে নদীর পাড়ে বসে থাকতেন। একদিন এক যুবক জিজ্ঞেস করল,
“চাচা, এখানে একা একা বসে কী করেন?”
বৃদ্ধ মৃদু হেসে বললেন,
“যা চলে গেছে, তার জন্য আফসোস করি না। আর যা আসেনি, তার জন্য অপেক্ষাও করি না। শুধু আজকের সকালটা উপভোগ করি।”
যুবক কিছুক্ষণ চুপ করে রইল।
সেদিন সে বুঝল—জীবন আসলে গতকাল আর আগামীকালের মাঝে হারিয়ে যায়, অথচ আমাদের হাতে থাকে শুধু আজ। 🌿
#শুভসকাল

তার হার্টবিট মেপে দেখছি কি অবস্থানে আছে, 🤣🤣 #শুভরাত্রি
09/08/2026

তার হার্টবিট মেপে দেখছি
কি অবস্থানে আছে, 🤣🤣

#শুভরাত্রি

একবার সত্য আর মিথ্যা দেখা করল কিছু বিষয়ে মীমাংসার তাগিদে। হাঁটতে হাঁটতে তারা চলে গেল একটা কুয়ার পাশে। মিথ্যা বলল,“দেখো, ...
09/08/2026

একবার সত্য আর মিথ্যা দেখা করল কিছু বিষয়ে মীমাংসার তাগিদে। হাঁটতে হাঁটতে তারা চলে গেল একটা কুয়ার পাশে। মিথ্যা বলল,
“দেখো, কী স্বচ্ছ পানি! চলো গোসল করি।”
সত্য দেখল, কুয়ার পানি সত্যিই পরিষ্কার। তাই সে মিথ্যার প্রস্তাবে রাজি হয়ে গেল। দুজনে পোশাক ছেড়ে নেমে পড়ল কুয়ায়।
কিছুক্ষণ পর মিথ্যা কুয়া থেকে উঠে সত্যের পোশাক পরিধান করে পালিয়ে গেল।
খানিকক্ষণ অপেক্ষা করার পর মিথ্যাকে ফিরতে না দেখে সত্যও উঠে এলো কুয়া থেকে। মিথ্যা কোথাও নেই, এমনকি তাদের পোশাকও নেই!
রাগে অন্ধ হয়ে সত্য বের হলো মিথ্যাকে খুঁজতে। কিন্তু নগ্ন সত্যকে দেখে ছি-ছি করে ধিক্কার দিল সভ্য সমাজের মানুষেরা—এমনকি তেড়ে এলো অনেকে। সত্য অনেক চেষ্টা করেও তাদেরকে প্রকৃত ঘটনা বোঝাতে ব্যর্থ হলো। শেষে রাগে, দুঃখে, অপমানে ফের কুয়ায় নেমে গেল সত্য।
সেদিনের থেকে সত্যকে আর কখনও দেখেনি কেউ। যাকে দেখেছে কিংবা দেখছে, সে আসলে সত্যের পোশাক পরা মুখোশধারী মিথ্যা। 🌿

collected

জীবনে শান্তি চাইলে ৫টি অভ্যাস গড়ে তুলুন—🌸 অল্প কথা বলুন, বেশি শুনুন।🌸 কারও ভুল নিয়ে অহংকার করবেন না।🌸 প্রতিদিন কিছু সময় ...
09/08/2026

জীবনে শান্তি চাইলে ৫টি অভ্যাস গড়ে তুলুন—
🌸 অল্প কথা বলুন, বেশি শুনুন।
🌸 কারও ভুল নিয়ে অহংকার করবেন না।
🌸 প্রতিদিন কিছু সময় আল্লাহর জিকির ও ইবাদতে কাটান।
🌸 নিজের রিজিক নিয়ে অন্যের সঙ্গে তুলনা করবেন না।
🌸 কষ্ট পেলেও প্রতিশোধের বদলে ধৈর্য ধরুন।
মনে রাখবেন—আপনার জন্য যা লেখা আছে, তা কেউ কেড়ে নিতে পারবে না। 🤍
আল্লাহর ওপর ভরসা রাখুন, ইনশাআল্লাহ ভালো কিছুই অপেক্ষা করছে। 🌿

🌿 আল্লাহর উপর ভরসা রাখুন 🌿কখনো কখনো আল্লাহ আমাদের এমন পথে নিয়ে যান, যে পথটি আমরা নিজেরা বেছে নিতাম না। তখন মনে হয়—সবকিছু...
09/08/2026

🌿 আল্লাহর উপর ভরসা রাখুন 🌿
কখনো কখনো আল্লাহ আমাদের এমন পথে নিয়ে যান, যে পথটি আমরা নিজেরা বেছে নিতাম না। তখন মনে হয়—সবকিছু কেন এমন হচ্ছে?
কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো ভুল সিদ্ধান্ত নেন না।
আপনার চোখ যেখানে শুধু অন্ধকার দেখছে, আল্লাহ সেখানে আপনার জন্য নতুন কোনো দরজা খুলে রাখছেন।
তাই দুঃসময়েও বলুন—
“হে আল্লাহ, আমি বুঝতে পারছি না, কিন্তু আমি আপনার উপর ভরসা করছি।” 🤍
নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
— সূরা আল-ইনশিরাহ: ৫ 🌸

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when অন্তর্লিখিকা - Antarlikhika posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category