༺ মুহূর্ত ༻

༺ মুহূর্ত ༻ মুহূর্তরা জমে থাক স্মৃতির পাতায়... �

19/04/2026

থেমে থেমে ঝড় নামে, বৃষ্টি ঝরে
ভেতরে, বাইরে, দুই আলাদা ঘরে
একটা দেখি চোখ ভরে
অন্যটা রাখি গোপন আঁধারে
কথারা জমে থাকে ঠোঁটের কিনারে
নীরবতা ঢেকে রাখে অজস্র ইশারায় ভরে
বারান্দা সাজাই, সাজাই বেলকনি
মায়ার বাগানে বিলাসী জীবনী
নীল আলো জ্বলে নিঃশব্দ রাতে
কালো আকাশ তাকিয়ে থাকে চুপচাপ প্রহর গুনতে
হাওয়ায় ভাসে কিছু অচেনা গন্ধ
ভাঙা স্মৃতিগুলো দেয় নীরব ছন্দ
বাইরে বৃষ্টি ঝুমঝুম সুরে
ভেতরেও ভিজি নিঃশব্দ নীরবতায় ঘুরে
অন্দরমহলে আলো জ্বলে নীল
কিন্তু সব সংযোগ আজ হয় নিঃশেষ বিলীন
অপ্রকাশিত কথা জমে থাকে মনে
হারানো দিনগুলো ফিরে আসে স্বপ্নের কোণে
প্রাক্তন স্মৃতি দূরে ভেসে যায়
তার এখন নতুন সংসার গাঁথা অন্য আকাশে হায়
আমার ভেতরটা শুধু নীরব বৃষ্টির মতো ঝরে
নাম না জানা কষ্টগুলো বুকের ভাঁজে ঘুরে
অভিমানগুলো আজও দরজায় কড়া নাড়ে
কিন্তু খুলে দেওয়ার সাহস আর ফিরে না আসে
শহুরে কাকেরা ভিজে ফেরে সন্ধ্যার পথে
গোলাপি শাড়িতে কেউ হারায় বৃষ্টির রঙে
সন্ধ্যা আকাশ জবুথবু ভেজা স্বপ্নের মতো
কিছু দৃশ্য দেখি, কিছু লুকাই নিজের মতো
ভেজা বাতাসে ভাসে অচেনা সুর
মনের ভেতর বাজে হারিয়ে যাওয়া নূপুর
একটা দেখি
অন্যটা আড়াল করি
এইভাবেই বেঁচে থাকা
অর্ধেক আলো, অর্ধেক অন্ধকার ধরি
হাসির আড়ালে লুকিয়ে থাকে নীরব ক্রন্দন
এই শহর জানে না আমার ভাঙা জীবনের স্পন্দন

17/03/2026
13/03/2026

ভীষন অপেক্ষায় আমার প্রহর ফুরায়
কেবল তোমার ফেরার অপেক্ষাটুকু ফুরায় না

12/03/2026

তোমার চোখ যেন এক মায়াবী বাগান, যেখানে আমার সব ক্ষত, সব যুদ্ধ-বিধ্বস্ত স্মৃতি ফুলে ভরে ওঠে

12/03/2026

যাকে হারানোর ভয় নেই,
তাকে ভালোবাসাও গভীর হয় না—
কারণ ভয়ই মানুষকে আগলে রাখতে শেখায়।
হারানোর আশঙ্কা না থাকলে
ভালোবাসা অনেক সময় অভ্যাস হয়ে যায়,
কিন্তু হারানোর ভয় থাকলে
প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে যত্ন,
প্রতিটি কথা হয়ে ওঠে মায়া।
তাই সত্যিকারের প্রেমে একটু ভয় থাকেই—
যেনো প্রিয় মানুষটাকে হারিয়ে না ফেলি কখনো।

​~আঃ রাজ্জাক

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ༺ মুহূর্ত ༻ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category