31/05/2026
🌲ঈমানের দীপ্তি🌿
এম.আর.কাব্য
ইব্রাহিমের বুকে ছিল ঈমানের দীপ্তি,
আল্লাহ চাইলে প্রিয় সন্তানেও নাই কোনো ক্ষীপ্তি।
ইসমাইল বলল, “বাবা, পালন কর আদেশ,
আল্লাহ যদি চান, পাব আমরা নিঃশেষ।”
ত্যাগের এই দৃশ্য দেখে কাঁদে আসমান,
আল্লাহ দিলেন বদল করে কোরবানির জান!
কোরবানি হলো শুরু, রক্ত নয় যে আসল,
আত্মত্যাগেই লুকানো ইমানের ফসল।
কোরবানির পশু নয়, চাই খাঁটি মন,
আল্লাহ চান নিয়ত, একাগ্র ধ্যান-চিন্তন।
অহংকার রাখো দূরে, পশু নিয়ে নয় গর্ব,
হৃদয়ে থাকুক ত্যাগ, মনের কালিমা করো খর্ব।
মাংস পৌঁছায় না রবের কাছে, তাকওয়া পৌঁছায়,
যে অন্তরে থাকে আল্লাহভীতি–ঈমানের পরিচয়।
পিতা-পুত্রের আত্মত্যাগের ইতিহাস বহমান,
সকল হৃদয়ে জাগে যেন খোদাভীতি-জ্ঞান।
ত্যাগ আর সৎ চিন্তায় কর তোমরা দান,
কোরবানি কর মনের পশু মজবুত কর ঈমান।