অনুবেলা- Interlude

অনুবেলা- Interlude Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অনুবেলা- Interlude, Poet, Dhaka.

সময়ের নরম, ধীর ও শান্ত বিরতি।
ছোট্ট মুহূর্ত, যা অনেক কিছু অনুভব করায়।
নীরব, মৃদু ও কোমল অনুভূতি।
যেখানে কোনো বিশেষ ঘটনা ঘটে না, তবুও মন ও অন্তরে ভেসে থাকে এক অদৃশ্য সৌন্দর্য।

জীবন থেকে প্রতিদিন একটা করে সন্ধ্যা হারিয়ে যাচ্ছে। প্রেম কিংবা বিপ্লব ছাড়া...Collected
13/07/2026

জীবন থেকে প্রতিদিন একটা করে সন্ধ্যা হারিয়ে যাচ্ছে। প্রেম কিংবা বিপ্লব ছাড়া...

Collected

হয়তো মধ্যবিত্ত ঘরেই জন্ম নিতাম, কিন্তু ভালোবাসার প্রাচুর্যে আমার পৃথিবী ভরে থাকত। আদরে, স্নেহে, মমতায় বড় হয়ে উঠতাম। ...
11/07/2026

হয়তো মধ্যবিত্ত ঘরেই জন্ম নিতাম, কিন্তু ভালোবাসার প্রাচুর্যে আমার পৃথিবী ভরে থাকত। আদরে, স্নেহে, মমতায় বড় হয়ে উঠতাম। চারপাশে থাকত এমন কিছু মানুষ, যারা কখনও আমাকে ছোট করত না, অকারণে কষ্ট দিত না, কিংবা চোখে জল এনে দিত না।
খুব অল্প বয়সেই হয়তো এমন একজন মানুষের হাত ধরতাম, যার সঙ্গে জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার স্বপ্ন দেখতাম। ছোট ছোট ইচ্ছে, সামান্য সুখ, একমুঠো শান্তি সবকিছু ভাগ করে নিতাম দু'জনে। আমরা একে অপরকে বুঝতাম, সম্মান করতাম, আগলে রাখতাম, আর নিঃশর্ত ভালোবাসতাম।

May be in another life or may be never!

🥀
23/06/2026

🥀

সবকিছুর পরিসমাপ্তিতে মানুষ শুধুমাত্র নিজেকেই পায়— ফ্রেডরিখ নিৎসে
19/06/2026

সবকিছুর পরিসমাপ্তিতে মানুষ শুধুমাত্র নিজেকেই পায়

— ফ্রেডরিখ নিৎসে

প্রথম প্রেমের স্মৃতিগুলো আজও তাড়া করে ফেরে; বিষ জেনেও তাই বারবার সেই পেয়ালাতেই ঠোঁট ছুঁইয়ে দিই।
04/06/2026

প্রথম প্রেমের স্মৃতিগুলো আজও তাড়া করে ফেরে; বিষ জেনেও তাই বারবার সেই পেয়ালাতেই ঠোঁট ছুঁইয়ে দিই।

কিছু শহর আসলে মানুষকে নয়, স্মৃতিকে আগলে রাখে।🥀
27/05/2026

কিছু শহর আসলে মানুষকে নয়, স্মৃতিকে আগলে রাখে।🥀

26/05/2026

আমিও আজও সকালে খুঁজে যাই
সেদিনের সেই অভিশপ্ত শীতল বাতাসকে
যে আমাকে ছোঁয়ার আগে তোমাকে ছুঁয়ে এসেছিলো।
তাকে খুঁজি,
যদি তোমার কোনো খবর
আমাকে একটিবারও ছুঁয়ে দিতে পারে।
তোমার চোখের পাশে জমতে থাকা অন্ধকার
আমার জন্যই কি নেমেছিলো ?
এই কথা জানতে চেয়ে বসে থাকি বাতাসের কাছে।

আমি আজও বৃষ্টির ভেতর হারিয়ে যাই,
যে বৃষ্টি জানে কিছু কথা,
যা মানুষ জানে না।
তাই আমি আজও বৃষ্টিতে হাঁটি,
ভিজে যেতে যেতে খুঁজি সেই অনুভব—
তুমি কি আজও এই বৃষ্টিতেই হাঁটো কি না।
বৃষ্টি নামলেই মনে হয়,
তার প্রতিটি ফোঁটা কোনো না কোনোভাবে
আমার নামটা মনে করায় কি না!

আমিও আজও আনমনে পথে হেঁটে যাই,
হেঁটে যাই শুধু দূরত্ব বাড়ানোর জন্য নয়,
বরং বুঝতে চেয়ে—
কতটা দূরে গেলে মানুষ সত্যি সত্যি হারিয়ে যায়?

আমি আমার ইচ্ছার সাগরে ডুবে যাই,
তুমি তোমার ইচ্ছার ভেতর বেঁচে থাকো।
দুজন দুদিকে চলে গিয়ে দুজনেই যেন জিতে যাই—
কিন্তু সত্যিই কি সেটা জেতা?

দূরত্ব বেড়েছে সময়ের সাথে সাথে,
আর সেই দূরত্বের প্রতিটি ধাপে
মনে হয়—
যা বাড়ছে,
সে শুধু দূরত্বই না,
হারিয়ে যাওয়ার গল্পটাও ধীরে ধীরে বড় হয়ে উঠছে।
দূরত্ব নাহয় বাড়তে বাড়তে হেরে গেলো
আমরা কি যা চাই তাই পেয়েও জিততে পারলাম?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনুবেলা- Interlude posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category