চিলেকোঠায় চিরকুট Chilekothay Chirkut

চিলেকোঠায় চিরকুট Chilekothay Chirkut Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from চিলেকোঠায় চিরকুট Chilekothay Chirkut, Performing Arts, Dhaka.

এখানে শব্দেরা উচ্চারিত হয় ক্ষুদ্র তবে বলিষ্ঠ ভাষায়।যারা কবিতার নীরব ভাষার গভীরতা খোঁজেন,ছন্দ শব্দ অনুভূতির অনুরণনে যারা নিজেকে খুঁজে পান, সেই সব কবিতায়প্রেমীরা যেন এসে একটু থামে,একটু জিরোয় এই চিলেকোঠার নিরালায়। হোক বিনিময় কবিতার চিরকুট।

07/08/2026

এক কাপ চা
অলিউর রহমান খান

এক কাপ চা
আর অলস বিকেল
সময় কেমন থমকে আছে
যাচ্ছে না তো আগের মতো!

হন্যে হয়ে ছন্নছাড়া
ভালোবাসায় প্রাপ্তিহারা
মানুষগুলো শুধুই ঘুরে
ঘুরে কেবল ভিন্নপথে
যে পথ গেছে এঁকেবেঁকে
সে পথ আজ মুক্তমতে।

আমিও ঘুরি তুমিও দেখো
চোখ মেলে আজ ভুবন হারায়
ভীষণ রকম অন্য মানুষ
আশায় কেবল শক্তি যোগায়
নেশার জালে মুগ্ধ থাকি
দেখার নেশা, পাওয়ার নেশা
তুমিও হারাও জীবন নদে।

আকাশ থেকে স্বপ্ন কুড়াও
ঐ যে জীবন, ঐ যে পাখি
নীড় হারা সে ছোট্ট পাখি
আমায় সেতো গল্প শোনায়
গল্পে গল্পে সময় কাটে
চায়ের কথা মনে পড়ে
সামনে দেখি এক কাপ চা
বিকেলটা তো আগের মতোই
এইতো বিকেল, অলস বিকেল।

06/08/2026

“শ্রাবণ মেঘের দিন”

আজ ২২শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম প্রয়াণ দিবসে “চিলেকোঠায় চিরকুট” এর আয়োজনে স্বাগত সবাইকে কথা কবিতা ও গানে শ্রদ্ধা জ্ঞাপনে।

৬ আগষ্ট বাংলাদেশ সময় রাত ৯টায়।
পরিচালনায় চিলেকোঠায় চিরকুট।



� New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! �

নয়ন তোমারে পায় না দেখিতেরয়েছ নয়নে, নয়নেহৃদয় তোমারে পায় না জানিতেহৃদয়ে রয়েছ গোপনেরয়েছ নয়নে, নয়নেনয়ন তোমারে প...
06/08/2026

নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে, নয়নে
হৃদয় তোমারে পায় না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে
রয়েছ নয়নে, নয়নে
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে, নয়নে

২২শে শ্রাবণ এলে এই চরণগুলো যেন নতুন করে অর্থ খুঁজে পায়। চোখের সামনে নেই, তবু তিনি আছেন বাংলা ভাষার প্রতিটি অনুরণনে, প্রতিটি ঋতুর রূপে, প্রতিটি গানের সুরে, প্রতিটি নীরবতার ভেতর।
শিশুর প্রথম ছড়া থেকে জীবনের গভীরতম বোধ, প্রেম থেকে প্রকৃতি, আনন্দ থেকে বেদনা— কত রকম অনুভূতির ভাষা তিনি আমাদের হাতে তুলে দিয়েছেন। তাই সময় যত এগিয়ে যায়, তাঁর সৃষ্টির কাছে ফিরে যাওয়ার কারণও তত বেড়ে যায়।
আজ ২২শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম প্রয়াণ দিবসে চিলেকোঠায় চিরকুট Chilekothay Chirkut পরিবার গভীর শ্রদ্ধায় স্মরণ করি রবি ঠাকুরকে।

#২২শেশ্রাবণ
#রবীন্দ্রনাথ

05/08/2026

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে আজ চিলেকোঠায় চিরকুট এর পরিবেশনা।

05/08/2026

জুলাই আন্দোলনে বীর শহীদ ও আহত যোদ্ধাদের স্মৃতির প্রতি অতল শ্রদ্ধা 🇧🇩

03/08/2026

সবুজ পাতায়
অলিউর রহমান খান

রাতের পরে দিন যে আসে
সবুজ ভোরে মুখ তো হাসে
দারুন অতীত সময়গুলো
চোখের জলে বুক যে ভাসে।

বন্ধু স্বজন অনেক আপন
আর থাকে না এক যে ঘরে
যারা ছিলো সেই সময়ে
তাদের কথাই মনে পড়ে।

এই বরষায় ভিজি আবার
বৃষ্টি জলে কাঁদি একা
একই বৃষ্টি ছিলো তখন
আজকে দেখি সব যে ফাঁকা।

আহা বৃষ্টি তুমুল সৃষ্টি
বন্ধু মিলে দারুন সময়
এখন বাইরে ভিজছে শহর
নাই যে আমার সেই অবসর।

সবুজ পাতায় অনেক মায়া
ছাতা হয়ে আসতো মাথায়
সহজ জীবন ছিলো তখন
হারায় সব যে বাস্তবতায়।

মানুষ ভুলে সব কি ভুলে?
ভুলে থাকার অভিনয়ে
মনের কোনে পড়ে থাকে
পুরান দিনের গল্প হয়ে।

31/07/2026

নতুন পথে
অলিউর রহমান খান

সত্যি আমি ভীষণ রকম
আনমনা এক পথিক কবি
মনের মাঝে যা কথা হয়
লিখে ফেলি হাবিজাবি।

পথেই আমার লাগে ভালো
হাঁটতে একা খোলা হাওয়ায়
গল্প করি পাখির সাথে
নদীর বুকে স্বপ্ন ডানায়।

আমি এক পাগলা বাউল
গান গেয়ে যাই আকুল প্রাণে
হারাই অনেক অতীত টানে
নির্ভেজাল সে পুরান দিনে।

জীবন নাকি কঠিন অনেক
বন্ধু সজন সবাই বলে
সহজ করে ভাবি জীবন
আশায় আশায় সময় চলে।

পথিক আমায় ডেকে বলে
সঙ্গী হবে নতুন পথে
বনের মাঝে যাই চলে যাই
রাস্তা খুঁজি নতুন মতে।

যাই হারিয়ে নতুন বনে
সময় আমার অনেক এখন
ভালো লাগার আবেশ নিয়ে
ছুটে চলে আমার এ মন।

স্মৃতি অনুক্ষণশিরীণ বেবী ভুলে যাওয়া মন কিছু অনুক্ষণ পিছু ডাকা স্মৃতিকত রীতিনীতি।বলে যাওয়া কথা দিয়ে যায় ব‍্যথাচোখে নিয়ে জ...
29/07/2026

স্মৃতি অনুক্ষণ
শিরীণ বেবী

ভুলে যাওয়া মন
কিছু অনুক্ষণ
পিছু ডাকা স্মৃতি
কত রীতিনীতি।

বলে যাওয়া কথা
দিয়ে যায় ব‍্যথা
চোখে নিয়ে জল
করে ছল ছল।

ফিরে ফিরে দেখা
ছিল কিছু লেখা
কথা কতশত
হয়ে গেলো ক্ষত।

হাতে রেখে হাত
চলা দিনরাত
খেটে যাওয়া ক্ষণ
হারালো কখন!

একসাথে চলা
বেলা অবেলা
কতকত দিন
হলো অমলিন।

ফেলে আসা দিন
রেখে আসা ঋণ
নিয়মের রীতি
পড়ে থাকা নীতি।

লেখা ভরা পাতা
ধূলো জমা খাতা
ব‍্যথা ভরা মন
স্মৃতি অনুক্ষণ।

❤️

#স্বরচিত #কবিতা

29/07/2026

সেই তুমি
অলিউর রহমান খান

সেই কবে দেখা হয়েছিল অচেনা এক সন্ধ্যায়
তারপর কেটে গেছে হাজারো কত সন্ধ্যা!
নিমগ্নতায় ডুবে চুপসে আছি আমি
আর হয়নি দেখা অমোঘ কোন মন্থরে।

তুমি হারিয়েছো অযত্নে কোন এক রাস্তায়
না বুঝেই চলে গেছো আমাকে একা ফেলে
কতো খুঁজেছি! চেয়েছি পেতে ঠিকানা তোমার
পাইনি আর দেখা সেই হারানো পায়ের ছাপ
হারিয়েছো আপন কোন ভূবণে!

কবে আর হবে দেখা জানি না
জানি না কবে পাবো হঠাৎ মুগ্ধতা
সে অপেক্ষায় আছি, হয়তো বা আসবে একদিন
মেতে উঠবো পুরনো স্নিগ্ধতায়।

ফেলে আসা দিন কি পড়ে মনে?
সেই একসাথে হাঁটার স্মৃতি
সেই বৃষ্টি ভেজা দিন
সেই নীল শাড়ির আঁচল ঠিক করে দেয়া
সবুজ বনে হারিয়ে যাওয়া
আমাকে আজও তাড়া করে
নিয়ে যায় তোমার কাছে।

অনেকেই বলে দূরে থাকলেও নাকি কাছে থাকা হয়
আমি তা মানি না
আমি শুধু তোমার দেখা চাই
তোমাকেই খুঁজি অনুক্ষণ
দেখা পাওয়ার নেশায় উন্মত্ত আমি
আর কি হবে দেখা!

আশায় আশায় দিন কেটে যায়
আর জীবন যায় হেলায় ফেলায়
ঐ তো দূরে তোমার ছায়া দেখা যায়
তবে কি তুমি আসছো?
নাকি সূর্য ডুবার সাথে সাথে মিলিয়ে যাচ্ছো আবার!

25/07/2026

শুভ জন্মদিন আলোর পথের দিশারী অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ স্যার।

১৯৭৮ সালে তিনি বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন, যার লক্ষ্য ছিল বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং "আলোকিত মানুষ" তৈরি করা। তাঁর নেতৃত্বে বিশ্বসাহিত্য কেন্দ্র সারা দেশে পাঠচক্র, ভ্রাম্যমাণ লাইব্রেরি ও বিভিন্ন শিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
শিক্ষা ও সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য তিনি র‍্যামন ম্যাগসেসে পুরস্কার-সহ দেশি-বিদেশি বহু সম্মাননা অর্জন করেছেন। ৮৭তম এক চিরতরুণের জন্মদিনে অনাবিল শুভেচ্ছা। ☘️🌹🌼

চিলেকোঠায় চিরকুট পরিবার

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when চিলেকোঠায় চিরকুট Chilekothay Chirkut posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share