Nira’s diary

Nira’s diary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nira’s diary, Poet, Uttara, Dhaka.

01/06/2026

কৃষ্ণকলি মাহাত
— সুবোধ সরকার

18/04/2026

তুমি আমি নিষেধাজ্ঞায়
সুলতানা রাজিয়া

হাহাকারের অমানিশায় তুমি আমি বন্দি!
নিষেধের অবগুণ্ঠনে আমরা হতভাগা!
ক্লেদাক্ত ধরণি যখন দৃশ্যমান অশরীরী আত্মাদের
স্থান দিয়েছে হেথায় সেথায়,
তুমি আমি শরীরী আত্মারা তখন
দেয়ালের সাথে কথা বলি।
আমাদের জানালা গলে কোজাগরি চাঁদ উঁকি দিতে
শতকোটি বার হুমড়ি খেয়ে পড়ছে,
আবদ্ধ কাঁচে বাধা পড়ে ফিরে যাচ্ছে বারংবার।
মেঘমেদুর আকাশের কান্নাও ঝরতে ঝরতে স্তব্ধ হয়ে যায়!

আমার ক্ষয়িষ্ণু হৃদয় ছুঁতে ছুটে আসো না তুমি যখন তখন,
তবে কি তোমার মমতার ঘেরাটোপও
সুনসান পৃথিবীর ভয়ে লেপ্টে দিতে নারাজ?
তুমি জাফরান রঙে সেজে
দীপাবলি জালাতে আসবে আমার আঙিনায়,
সেই অপেক্ষায় পৃথিবীর সব অনিয়ম রপ্ত করেছি!
আকাশটা নীল চাঁদোয়ায় আচ্ছাদিত করে রেখেছে পৃথিবী।
নিয়ম ভাঙার দায়ে তুমি আমিও
দেয়াল নামের কারাগার বেছে নিয়েছি।
আমাদের নিরাভরণ আলিঙ্গনে হেসে উঠবে
অভ্র, সুনীল আকাশ, তেজস্বী সূর্য।
জীবন ফিরে পাবে কপাট,
যার অসার হয়ে আটকে দেয়ার অভ্যাস
আবার অনভ্যাসে ভরিয়ে দিবে।

আমি সেই স্বপ্নে বিভোর থাকি!

06/02/2026

আমাদের কোথায় যেন একটা মিল ছিলো...

05/02/2026
05/02/2026

অচেনা নক্ষত্র

Address

Uttara
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nira’s diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category